
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বৃহস্পতিবার (২ জুলাই) থেকে সারাদেশে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা-২০২৬। এবারের পরীক্ষায় দেশের সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রশ্নফাঁস রোধে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হওয়া এ পরীক্ষা চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, এবার প্রশ্নফাঁসের কোনো সুযোগ বা সম্ভাবনা নেই। বোর্ডের সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এরপরও কোথাও প্রশ্নফাঁসের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সারা দেশের ওই দিনের পরীক্ষা স্থগিত করে নতুন প্রশ্নে পুনরায় পরীক্ষা নেওয়া হবে।
এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ
পরীক্ষা নির্বিঘ্ন করতে প্রশ্নপত্র বিতরণ, উত্তরপত্র সংরক্ষণ, অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার, পরীক্ষাকেন্দ্রের শৌচাগার তল্লাশিসহ মোট ৩৫টি সুনির্দিষ্ট নির্দেশনা জারি করা হয়েছে। পাশাপাশি নকল প্রতিরোধে কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, কোনো পরীক্ষাকেন্দ্রে নকলের প্রমাণ পাওয়া গেলে শুধু সংশ্লিষ্ট পরীক্ষার্থী নয়, সেই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, লিখিত পরীক্ষা শেষ হবে ৮ আগস্ট এবং আগামী ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
/টি