
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
উত্তাল বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে মাছ ধরার ট্রলার ‘এফবি বরকত’ ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে গভীর সমুদ্রে তাদের মরদেহের সন্ধান পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রলারটির মালিক ও মাঝি বাদল মোল্লা।
এর আগে সোমবার দুপুরের দিকে সাগরে প্রচণ্ড ঝড় ও তুফানের মধ্যে ট্রলারটি ডুবে যায়। ওই সময় ট্রলারটিতে ১৩ জন জেলে ছিলেন। দুর্ঘটনার পর আট জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও পাঁচজন নিখোঁজ ছিলেন। পরে উদ্ধার অভিযান চালিয়ে তাদের মরদেহের সন্ধান পাওয়া যায়। নিহতরা হলেন—নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইকুল (৩৩), ইব্রাহিম (২৮) ও
উদ্ধার হওয়া জেলে ও ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লা জানান, দুর্ঘটনার সময় সাগরে প্রচণ্ড ঝড় চলছিল। জাল ফেলার প্রস্তুতির মধ্যে কয়েকজন জেলে ক্লান্ত হয়ে ট্রলারের ব্রিজের ভেতরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বড় ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। পরে আটজন জেলে প্রায় দুই ঘণ্টা সাগরে ভেসে থাকার পর একটি অন্য ট্রলারে উঠে প্রাণে বাঁচেন।
দুর্ঘটনার খবর পাওয়ার পর নিখোঁজ জেলেদের উদ্ধারে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে সাগরে একটি ট্রলার পাঠানো হয়। প্রায় ২২ ঘণ্টার অভিযান শেষে ডুবে যাওয়া ‘এফবি বরকত’-এর সন্ধান পাওয়া যায়। পরে ট্রলারটির ভেতর থেকে নিখোঁজ পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়। বাদল মোল্লা জানান, মরদেহগুলো একটি ট্রলারে করে উপকূলের দিকে নিয়ে আসা হচ্ছে। পাথরঘাটায় পৌঁছাতে সন্ধ্যা হতে পারে।
বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর সোমবারই ডুবে যাওয়া ট্রলারের সন্ধানে সমিতির পক্ষ থেকে একটি ট্রলার সাগরে পাঠানো হয়। মঙ্গলবার অভিযান চালিয়ে ট্রলারটির সন্ধান পাওয়ার পর এর ভেতর থেকে পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ উপকূলে আনার পর পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
/টি