
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ড। আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলসহ দক্ষিণ-পূর্বাঞ্চলে নদ-নদীর পানি দ্রুত বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়া ও আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি বর্তমানে ভারতের ঝাড়খণ্ড ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে। তবে মৌসুমি বায়ুর অক্ষ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায়
পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, আজ মঙ্গলবার রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার ও বৃহস্পতিবারও দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। ২১ ও ২২ আগস্টও সারাদেশে বৃষ্টির প্রবণতা বজায় থাকার পাশাপাশি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী দুই দিন খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং তৎসংলগ্ন উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। গত ২৪ ঘণ্টায় টেকনাফে ২২১ মিলিমিটার এবং চট্টগ্রামে ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি বাড়ছে। যদিও দেশের প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপদসীমার নিচে রয়েছে, অতিরিক্ত বৃষ্টি ও পাহাড়ি ঢলে দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলার কিছু এলাকায় সতর্কসীমায় পৌঁছাতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ার আগামী দুই দিন অব্যাহত থাকতে পারে। ফলে ভারী বৃষ্টির পাশাপাশি নদীর পানি ও জোয়ারের কারণে এসব অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
/টি