
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে শ্রীলঙ্কার বিদায়ের পর দেশটির ক্রিকেটে বড়সড় পরিবর্তনের আভাস মিলেছে। দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সাবেক অধিনায়ক ও কিংবদন্তি অলরাউন্ডার সনাথ জয়াসুরিয়া। সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়া এবং সুপার এইট পর্বে টানা তিন ম্যাচে পরাজয়ই তার এমন সিদ্ধান্তের পেছনে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। প্রথম রাউন্ডে দারুণ পারফরম্যান্স করলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে ছন্দ হারিয়ে দলকে হতাশ করেছে লঙ্কানরা।
সুপার এইট পর্বে নিজেদের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি শ্রীলঙ্কা। শেষ ম্যাচে পাকিস্তানের কাছে মাত্র ৫ রানের ব্যবধানে হারলেও তার আগেই টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। ধারাবাহিক ব্যর্থতায় দলের আত্মবিশ্বাসে ধস নামে, যা মাঠের পারফরম্যান্সেও স্পষ্ট
ইএসপিএন-ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়াসুরিয়া জানান, এখন দায়িত্ব অন্য কারও হাতে তুলে দেওয়ার সময় এসেছে বলে তিনি মনে করেন। প্রায় দুই মাস আগে ইংল্যান্ড সিরিজ চলাকালেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে দীর্ঘমেয়াদে এই দায়িত্বে থাকার ইচ্ছা তার নেই। বিশ্বকাপ শেষে ইতিবাচক আবহে বিদায় নেওয়ার আশা থাকলেও প্রত্যাশা পূরণ না হওয়ায় তিনি হতাশ। তার মতে, দলের স্বার্থেই নতুন পরিকল্পনা ও নেতৃত্ব প্রয়োজন।
জয়াসুরিয়া আরও জানান, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সঙ্গে তার চুক্তির মেয়াদ আগামী জুন পর্যন্ত রয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে বোর্ডকে কিছু না জানালেও শিগগিরই এ বিষয়ে আলোচনা করবেন তিনি। বোর্ড যদি নতুন কাউকে খুঁজে পায়, তবে দায়িত্ব বুঝিয়ে দিতে তিনি প্রস্তুত বলেও উল্লেখ করেন। এতে বোঝা যায়, পরিবর্তনের প্রক্রিয়া খুব শিগগিরই শুরু হতে পারে।
সুপার এইটের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় থেকে খুব কাছাকাছি গিয়েও হারতে হয় শ্রীলঙ্কাকে। ২১২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক দাসুন শানাকা মাত্র ৩১ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৮ রান, আর শাহিন শাহ আফ্রিদির প্রথম পাঁচ বলে তিনটি ছক্কা ও একটি চারের সাহায্যে ২২ রান তুলে সমীকরণ শেষ বলে ৬ রানে নামিয়ে আনেন তিনি। কিন্তু শেষ বলটি ‘ওয়াইড’ হবে ভেবে ছেড়ে দিলেও আম্পায়ার সাড়া দেননি, ফলে ৫ রানের আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় লঙ্কানদের। যদিও এই ম্যাচে জিতেও লাভ হতো না, কারণ শানাকার ব্যাটিং ঝড়ে ২০৬ রান তোলায় পাকিস্তানের নেট রান রেট সমীকরণ মিলেনি; ফলে নিউজিল্যান্ড ইংল্যান্ডের সঙ্গে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে।
/টিএ