
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
জাতীয় সংসদে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়েছে। এর মাধ্যমে বিদ্যমান ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’-এ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সংসদ অধিবেশনে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক-এর পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক বিলটি উত্থাপন করেন। পরে এটি কণ্ঠভোটে পাস হয়। সংসদের চলতি অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিলের সঙ্গে এই সংশোধনী বিলটিও উত্থাপন ও পাস করা হয়েছে।
সংশোধিত আইনে শ্রমিকদের অধিকার সুরক্ষা জোরদার, ট্রেড ইউনিয়ন গঠনের শর্তে পরিবর্তন, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা বৃদ্ধি, মাতৃত্বকালীন সুবিধা উন্নয়নসহ বিভিন্ন কল্যাণমূলক বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া শ্রমিকদের ক্ষতিপূরণ ও কল্যাণ তহবিলসংক্রান্ত বিধান আরও শক্তিশালী করা হয়েছে।
জানা গেছে, পূর্বে জারি করা শ্রম সংশোধন অধ্যাদেশের বিভিন্ন ধারা পর্যালোচনা করে এই বিল প্রণয়ন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে শ্রম খাতকে আরও আধুনিক ও শ্রমিকবান্ধব করতে ধারাবাহিকভাবে এ ধরনের সংশোধন আনা হচ্ছে।
নতুন আইন কার্যকর হলে শ্রমিকদের অধিকার সংরক্ষণ এবং কর্মপরিবেশ উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সংসদের দিনেরকার্যসূচি অনুযায়ী, অধিবেশনে মোট১৪টিসংশোধনী বিলউত্থাপনের পরিকল্পনা রয়েছে।এরমধ্যে৯টিবিলপাসেরজন্যপ্রস্তাব করাহয়েছেএবংনতুনকরেআরও৫টিসংশোধনী বিলআনারউদ্যোগনেওয়াহয়েছে।