
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
নিজের নামে ১০টির বেশি মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। কমিশনের নির্দেশ অনুযায়ী, ৩০ অক্টোবরের মধ্যে কোন ব্যক্তির এনআইডি দিয়ে ১০টির বেশি নিবন্ধিত সিম থাকলে অতিরিক্ত সিমগুলো ডি-রেজিস্টার করতে হবে। নির্ধারিত সময়ের পর বিটিআরসি নিজ উদ্যোগে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে। ফলে এখন থেকে অতিরিক্ত ঐ সিমে মিলবে না কোন নেটওয়ার্ক।
সম্প্রতি বিটিআরসি’র জারি করা এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন গ্রাহক তার এনআইডির বিপরীতে সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধন রাখতে পারবেন। এর বেশি সিম নিবন্ধিত থাকলে বৃহস্পতিবারের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ডি-রেজিস্টার করতে হবে।
গ্রাহক তার পছন্দমতো ১০টি সিম সক্রিয় রাখতে
সময়সীমা শেষ হওয়ার পর কমিশন দৈবচয়নের (র্যান্ডম সিলেকশন) মাধ্যমে অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
একটি এনআইডির বিপরীতে কতটি সিম নিবন্ধিত আছে, তা জানতে যেকোনো অপারেটর (গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক বা টেলিটক) থেকে *১৬০০১# ডায়াল করতে হবে। এরপর ফিরতি বার্তায় জাতীয় পরিচয়পত্রের শেষ চারটি সংখ্যা চাওয়া হবে। সেই সংখ্যা পাঠানোর পর এসএমএসের মাধ্যমে জানানো হবে সংশ্লিষ্ট এনআইডিতে কয়টি সিম নিবন্ধিত আছে এবং কোন কোন অপারেটরের।
এর আগে, একজন গ্রাহক একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করতে পারতেন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে সর্বোচ্চ ১০টি সিমই নিবন্ধন করা যাবে। গত মে মাসে আন্তর্জাতিক অনুশীলন এবং জাতীয় নিরাপত্তার স্বার্থ বিবেচনা করে একজন গ্রাহকের নামে সর্বোচ্চ নিবন্ধনযোগ্য সিম সংখ্যা ১৫ থেকে কমিয়ে ১০টি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
গ্রাহকের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে অনিবন্ধিত বা অতিরিক্ত সিম ব্যবহার নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী।