
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আজ মঙ্গলবার পবিত্র শবে বরাত। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী এই রাতটি মুসলমানদের কাছে ‘শবেবরাত’ বা ‘লাইলাতুল বরাত’ নামে পরিচিত, যার অর্থ মুক্তি ও সৌভাগ্যের রজনি। ফারসি শব্দ ‘শব’ অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ মুক্তি। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ রাতে মহান আল্লাহতায়ালা তাঁর বান্দাদের জন্য রহমত ও মাগফেরাতের দরজা উন্মুক্ত করে দেন এবং বান্দারা পাপমুক্তি ও কল্যাণ লাভের সুযোগ পান।
এই পবিত্র রাতে অতীতের গুনাহ মাফ ও ভবিষ্যৎ জীবনের শান্তি কামনায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আজকার ও বিশেষ মোনাজাতে মগ্ন থাকেন। শবেবরাত উপলক্ষে অনেক পরিবারে হালুয়া-রুটি ও বিভিন্ন উপাদেয় খাবার তৈরি করে আত্মীয়স্বজন, প্রতিবেশী
পবিত্র শবেবরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সেখানে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত, ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মাগরিবের নামাজের পর অনুষ্ঠানের সূচনা হবে। রাত সাড়ে ৮টায় শবেবরাতের শিক্ষা, করণীয় ও বর্জনীয় বিষয়ে আলোচনা করবেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান। ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।
এ উপলক্ষে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এক বার্তায় দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, পবিত্র শবেবরাত আল্লাহর রহমত লাভের এক অনন্য সুযোগ। সব ধরনের অন্যায়, অবিচার ও অনাচার পরিহার করে ইসলামের অনুপম সৌন্দর্যে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনকে আলোকিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও শবেবরাত উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বলেন, এটি নাজাত ও মাগফিরাতের পবিত্র রাত। তিনি সহিংসতা ও বিদ্বেষ পরিহার করে মানবকল্যাণে সহিষ্ণুতা ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।
পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও বিশেষ ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করছে। শবেবরাত মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তাও বহন করে। শাবান মাসের পরই মাহে রমজান আগমন করে, তাই এ রাত থেকেই রমজানের প্রস্তুতির সূচনা হয় বলে ধর্মপ্রাণ মুসলমানরা মনে করেন।
/টিএ