
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
চলতি আগস্ট মাসে দেশজুড়ে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বঙ্গোপসাগরে নিম্নচাপ, মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এবং ভারী বৃষ্টির কারণে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। সম্প্রতি আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। ফলে মাসজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পাশাপাশি বিরূপ আবহাওয়ার পরিস্থিতিও তৈরি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগস্টে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে অন্তত ৫ থেকে ৬ দিন তীব্র বজ্রঝড় হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কোথাও কোথাও ভারী বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া ও বজ্রপাতের পরিস্থিতি তৈরি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগস্টে
এদিকে ভারী মৌসুমি বৃষ্টির কারণে দেশের প্রধান প্রধান নদ-নদীর পানি সমতল বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে টানা ভারী বৃষ্টিপাত হলে এসব অঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগস্টে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ ঘণ্টা থাকতে পারে। সব মিলিয়ে চলতি মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও নিম্নচাপ, বজ্রঝড়, তাপপ্রবাহ ও ভারী বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার পরিবর্তনশীল পরিস্থিতি বিরাজ করতে পারে।
/টি