
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণের লক্ষ্যে সাগর ও নদীতে ৮ মাসের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। শনিবার (১ নভেম্বর) থেকে শুরু হয়ে এ নিষেধাজ্ঞা চলবে আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত।
এই সময়ে ২৫ সেন্টিমিটার বা ১০ ইঞ্চির ছোট ইলিশ (জাটকা) ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময় ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদফতরের বাস্তবায়নে এ নির্দেশনা কার্যকর করা হবে।
আইনি ব্যবস্থা:
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) আর্ডিন্যান্স, ২০২৫ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী, এ নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।
অভিযান ও নজরদারি:
মৎস্য বিভাগ সূত্রে
এর আগে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫’ পরিচালিত হয়, যাতে প্রজননক্ষম ইলিশ রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।