
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ফুটবল মাঠে বয়স যেন শুধুই একটি সংখ্যা—আর তার সবচেয়ে বড় উদাহরণ লিওনেল মেসি। ৩৯ বছরে পা রাখার দ্বারপ্রান্তে দাঁড়িয়েও তিনি একের পর এক রেকর্ড গড়ে চলেছেন। এবার আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের প্রায় সাত দশকের পুরোনো একটি রেকর্ড ভেঙে নিজের নাম লিখিয়েছেন নতুন উচ্চতায়। ৩৮ বছর ১১ মাস ১৮ দিন বয়সে গোল করে তিনি দেশের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী গোলদাতার রেকর্ডের মালিক হয়েছেন।
বুধবার (১০ জুন) সকালে আইসল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে ৩-০ গোলের দাপুটে জয় পায় আলবিসেলেস্তেরা। এই ম্যাচেই স্পট কিক থেকে দলের দ্বিতীয় গোলটি করে ইতিহাসের পাতায় নতুন করে জায়গা করে নেন মেসি।
আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৯৯তম
৭২তম মিনিটে সেই পেনাল্টি নিতে এগিয়ে আসেন মেসি। নিখুঁত শটে বল জালে পাঠিয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। আইসল্যান্ডের বিপক্ষে করা এই গোলটি ছিল আর্জেন্টিনার জার্সিতে তার ১১৭তম আন্তর্জাতিক গোল। একই সঙ্গে এই গোলই তাকে এনে দেয় দেশের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোল করার অনন্য কীর্তি।
এর আগে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ডটি ছিল কিংবদন্তি অ্যাঞ্জেল লাব্রুনার দখলে। ১৯৫৭ সালে ব্রাজিলের বিপক্ষে গোল করার সময় তার বয়স ছিল ৩৮ বছর ৯ মাস ১০ দিন। দীর্ঘ ৬৮ বছর ধরে অক্ষুণ্ন থাকা সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন লিওনেল মেসি, যা তার বর্ণাঢ্য ক্যারিয়ারে যোগ করল আরেকটি গৌরবময় অধ্যায়।
/টিএ