
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
২০২৭ সালে পবিত্র হজ পালন করতে ইচ্ছুকদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার (১ জুলাই) থেকে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আগ্রহী হজযাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রাক-নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরব সরকারের নির্ধারিত সময়সূচি অনুসারে আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজের নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন শেষ করতে না পারলে পরবর্তী কার্যক্রমে জটিলতা তৈরি হতে পারে। তাই সময়ক্ষেপণ না করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজের আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষরিত হবে। এরপর ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজের ভিসা প্রদান শুরু হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে হজের যাবতীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হবে।
এদিকে আগামী ৮ এপ্রিল থেকে হজযাত্রী বহনের ফ্লাইট পরিচালনা শুরু হওয়ার কথা রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়সূচি অনুসরণ করে আগাম প্রস্তুতি গ্রহণের মাধ্যমে হজ ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল ও কার্যকর হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
/টি