logo

ফুটবল দল

সন্ধ্যায় তাজিকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ - image

সন্ধ্যায় তাজিকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

11 নভেম্বর 2015, 6:00 PM

এটিএন বাংলা ডেস্ক: বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে তাজিকিস্তানের বিপক্ষে আজ বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ। গত শনিবার বিশ্বকাপের বাছাই পর্বের অ্যাওয়ে ম্যাচ খেলতে বাংলাদেশ দল তাজিকিস্তানে পৌঁছায়। রবি, সোম ও মঙ্গলবার দুশানবেতে ঘাম ঝরানো অনুশীলন করে লাল-সবুজের প্রতিনিধিরা। ঢাকায় হোম ম্যাচে তাজিকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। অবশ্য বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এখনও পর্যন্ত জয় পায়নি মামুনুলের দল। এই গ্রুপ থেকে এখন পর্যন্ত পয়েন্ট তালিকায় এগিয়ে রয়েছে এশিয়ান শিরোপা জয়ী অস্ট্রেলিয়া। তাজিকিস্তানের বিপক্ষে এই ম্যাচে জিতলেও বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ নেই বাংলাদেশের। তবে সুযোগ থাকবে এশিয়ান কাপে খেলার।

নভেম্বর ১১, ২০১৫
এএফসি কাপে গ্রুপ সি’তে বাংলাদেশ ফুটবল দল - image

এএফসি কাপে গ্রুপ সি’তে বাংলাদেশ ফুটবল দল

19 মে 2016, 6:00 PM

এটিএন বাংলা ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল-২০১৭ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের ড্র বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে । এ ড্রতে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে । গতবারের মতো এ আসরে সি গ্রুপে স্বাগতিক বাংলাদেশ। এ গ্রুপে লাল-সবুজদের প্রতিপক্ষ  কিরগিজস্তান, ইরান,চাইনিজ তাইপে ও সিঙ্গাপুর। আগামী ২৭ আগস্ট  থেকে ৪  সেপ্টেম্বর পর্যন্ত হবে এই প্রতিযোগিতা। একই সঙ্গে চার ভেন্যুতে হবে এই টুর্নামেন্ট। চার ভেন্যুর চ্যাম্পিয়ন দল  চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।  আর গত আসরে চূড়ান্ত পর্বের চার সেমিফাইনালিস্ট সরাসরি খেলতে পারবে  চূড়ান্ত পর্বে। ২০১৭ সালে মূলপর্ব হবে থাইল্যান্ডে। এ টুর্নামেন্টে মোট ২০টি দল ৪ গ্রুপে ভাগ হয়ে খেলবে।

মে ১৯, ২০১৬
‘পরাণ’-এর পর এবার আসছে ‘দামাল’ - image

‘পরাণ’-এর পর এবার আসছে ‘দামাল’

10 আগস্ট 2022, 6:00 PM

দেশের প্রেক্ষাগৃহে সাড়া ফেলেছে বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ ও ইয়াশ রোহান অভিনীত তরুণ নির্মাতা রায়হান রাফির ‘পরাণ’। নতুন খবর হলো এই পরিচালকের ‘দামাল’ নামের আরও একটি ছবি সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। জানা গেছে, মুক্তিযুদ্ধ ও সেই সময়ের স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে তৈরি ‘দামাল’ সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়েছে। প্রদর্শন শেষে চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে সিনেমাটি। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন সেন্সর সচিব মমিনুল হক। তিনি জানান, সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। প্রদর্শন শেষে ‘নো অবজেকশন’ সার্টিফিকেট দেওয়া হয়েছে সিনেমাটিকে। যা আগামী দু’একদিনের মধ্যে আনকাট সার্টিফিকেট প্রদান করা হবে। ফরিদুর রেজা সাগরের কাহিনিতে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘দামাল’ ছবিতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ, সিয়াম, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, পূজা ও বৃষ্টিসহ আরও অনেকে। ছবিটি নিয়ে নির্মাতা রায়হান রাফি গণমাধ্যমকে বলেন, ‘দামাল’ যে গল্প নিয়ে নির্মিত পৃথিবীর অন্য কোনো দেশে এমন ইতিহাস নেই। ১৯৭১ সালে ফুটবল দল এবং বর্তমান সময়ে নারী ফুটবল দলের কিছু চিত্র সমন্বয় দেখা যাবে ‘দামাল’ ছবিতে। এটি ব্যয়বহুল ছবি। উত্তরবঙ্গের সৈয়দপুর, রংপুরের বিভিন্ন লোকেশনে ছবির শুটিং হয়েছে। ভিএফএক্সে প্রচুর সময় দিতে হয়েছে। সবমিলিয়ে দুর্দান্ত কিছু নিয়ে আসছে দামাল।

আগস্ট ১০, ২০২২
মরক্কোর ফুটবলার আশরাফকে আঁচলে বাঁধা এই অভিনেত্রী কে - image

মরক্কোর ফুটবলার আশরাফকে আঁচলে বাঁধা এই অভিনেত্রী কে

11 ডিসেম্বর 2022, 6:00 PM

কাতার বিশ্বকাপের আসরে পর্তুগালকে হারিয়ে আলোচনায় রয়েছে মরক্কো। আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। এই সাফল্যের পেছনে উল্লেখযোগ্য অবদান রেখেছেন দেশটির ফুটবল দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় আশরাফ হাকিমি। এরইমধ্যে আশরাফের জীবন সংগ্রামের কথা উঠে এসেছে পত্রিকার পাতায়। পাশাপাশি তার নামের সঙ্গে জড়িয়ে বিশ্বকাপের এ আসরে আলোচনায় রয়েছেন এক স্প্যানিশ অভিনেত্রী। তিনি হিবা আবুক, আশরাফের সহধর্মিণী। অনেকেই কৌতূহলী হয়ে উঠেছেন তার প্রতি। হিবা আবুকের শরীরে বইছে তিউনিসিয়ান ও লেবানের পূর্বপুরুষদের রক্ত। তবে তার জন্ম স্পেনে। তিনি ১৯৮৬ সালের ৩০ অক্টোবর স্পেনের মাদ্রিদে জন্মগ্রহণ করেন তিনি। হিবা পড়াশোনা করেছেন আরবি ভাষাতত্ত্বে। সেইসঙ্গে নাটকেও নিয়েছেন ডিগ্রি। হিবা ২০০৮ সালে একটি টিভি সিরিজের মাধ্যমে অভিনয়ে নাম লেখান। তবে জনপ্রিয়তার জন্য বেশ কয়েকবছর অপেক্ষা করতে হয়েছে। তাকে পাদ প্রদীপের আলোয় নিয়ে আসে ‘এল প্রিন্সিপ’ সিরিজটি। প্রথমবার কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেই মন জয় করে নিয়েছিলেন দর্শকের। টিভি সিরিজের গণ্ডিতেই নিজেকে আটকে রাখেননি হিবা। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য মিলিয়ে মোট আটটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। আশরাফের সঙ্গে হিবার পথচলা শুরু ২০১৮ সালে। বর্তমানে তারা দুই সন্তনের জনক-জননী। এই দম্পতিকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের মাতামাতিটাও দেখার মতো।

ডিসেম্বর ১১, ২০২২
সিঙ্গাপুর জয় করে দেশে ফিরলেন বাংলাদেশের মেয়েরা - image

সিঙ্গাপুর জয় করে দেশে ফিরলেন বাংলাদেশের মেয়েরা

30 এপ্রিল 2023, 6:00 PM

সিঙ্গাপুরে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের প্রথম রাউন্ডে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশের মেয়েরা। সোমবার সকাল সাড়ে ছয়টায় ঢাকায় পৌঁছায় সিঙ্গাপুর জয় করা অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলকে অভ্যর্থনা জানান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তিনি সবাইকে মিষ্টিমুখ করান। এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে বাংলাদেশ ‘ডি’ গ্রুপে ছিল। প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। পরের ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়েছে তারা। যেখানে জোড়া গোল করেন সুরভী আকন্দ প্রীতি। তিন দলের মধ্যে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে বাংলাদেশ।

এপ্রিল ৩০, ২০২৩
এশিয়ান গেমস খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল - image

এশিয়ান গেমস খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল

05 মে 2023, 6:00 PM

২০১৮ সালে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ইতিহাস গড়েছিল বাংলাদেশ পুরুষ ফুটবল দল। জামাল ভূঁইয়ার গোলে কাতারকে হারিয়ে প্রথমবারের মত টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে ওঠেছিল তারা। কিন্তু এবছর অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসে নারী ফুটবল দল পাঠালেও বাদ পরছে পুরুষ দল। আজ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে এ বিষয়ে কথা বলেন এশিয়ান গেমসের শেফ দ্যা মিশন ও বিওএ কোষাধক্ষ্য এ. কে. সরকার।  তিনি বলেন, ‘গেমসে ১৭টি খেলায় দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল আগেই। সেই সিদ্ধান্ত বহাল আছে। সঙ্গে বক্সিং ইভেন্ট যোগ হয়েছে। তবে ফুটবলে মেয়েদের পাঠানো হলেও ছেলেরা বাদ পড়েছে।’ পুরুষ দল না পাঠানোর সিদ্ধান্তের পেছনের কারণ জানতে চাইলে এ কে সরকার বলেন, ‘ছেলেদের পারফরম্যান্স চিন্তা করে এই সিদ্ধান্ত।’ পারফরমেন্সের বিচারে ছেলেদের ফুটবলে ভাঁটার টান চলছে অনেকদিন ধরেই। ফিফা র‍্যাংকিংয়ে জাতীয় দলের পিছনে যাবার অব্যাহত থাকার পাশাপাশি গত মার্চের শেষ সপ্তাহে র‍্যাংকিংয়ে ১৯৯ থাকা সিশেলসের বিপক্ষে এক ম্যাচ হেরে যায় তারা। পরে অবশ্য এক ম্যাচ জিতে সিরিজ ড্র করতে সমর্থ হয় টাইগাররা। অপরদিকে নারী দল অবশ্য পারফর্মেন্সের দিক থেকে ছেলেদের চেয়ে অনেক এগিয়ে রয়েছে। গত সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপে শিরোপা জয়ী হয় সাবিনা-কৃষ্ণা-মারিয়ারা। এদিকে এশিয়ান গেমসে এবারই নারী ফুটবল দলের প্রথম অংশগ্রহণ। শুধু তাই নয়, এ টুর্নামেন্টে খেললে এটাই হবে সাবিনাদের সর্বোচ্চ পর্যায়ে অংশগ্রহণ। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের জন্য তা এক মাইলফলক হয়েই থাকবে। এই আসরটি চীনের হাংজু শহরে ২০২২ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু করোনা ভাইরাসের কারণে তা পিছিয়ে দেয়া হয়। এ বছরের ২৩ সেপ্টেম্বর টুর্নামেন্টটি আবার শুরু হবার কথা রয়েছে।

মে ০৫, ২০২৩
ঢাকায় অনুশীলন, প্রস্তুতি ম্যাচ কম্বোডিয়ায় - image

ঢাকায় অনুশীলন, প্রস্তুতি ম্যাচ কম্বোডিয়ায়

07 মে 2023, 6:00 PM

সাফ চ্যাম্পিয়নশিপে বেঙ্গালুরুতে যাওয়ার আগে সৌদি আরবে ক্যাম্প করতে যাচ্ছে না জাতীয় ফুটবল দল। সৌদি আরবকে না করে দিয়েছে বাফুফে। আর কথা জানিয়েছেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। সিলেটে সিশেলসের বিপক্ষে দুই ম্যাচ সিরিজ খেলেছিল বাংলাদেশ। সিশেলসের বিপক্ষে সিরিজ খেলার আগে সৌদি আরবে গিয়ে অনুশীলন করে আসেন জামাল ভুঁইয়ারা। আবারও সৌদি আরব আতিথ্য দিতে চেয়েছিল। সৌদি আরবের আগ্রহ ছিল যদি বাংলাদেশ সেখানে যায় তাহলে অনুশীলন করতে পারবে কিন্তু সেই সুবিধা নিতে রাজি না বাফুফে। কারণ বেঙ্গালুরু আর বাংলাদেশের আবহাওয়া এখন একই রকম মনে করছে ন্যাশনাল টিমস কমিটি। তাই সেখানে যাওয়ার প্রয়োজন মনে করছে না। সাফে যাওয়ার আগে জাতীয় দলের অনুশীলন হবে বসুন্ধরা কিংসের মাঠে। ৪ জুন জাতীয় দলের অনুশীলন করতে চান দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা। এখান থেকে কম্বোডিয়া যাবে ফুটবল দল। ১৫ জুন সেখানে প্রস্তুতি ম্যাচ। ১৬ জুন বেঙ্গালুরু যাবে ফুটবল দল। সেখানে কয়েক দিন অনুশীলন করে ২১ জুন সাফের ম্যাচ খেলতে নামবে ফুটবল দল। সৌদি আরব থেকে ভারতের দূরত্ব বেশি। তাই কম্বোডিয়া হতে ভারতে যাওয়ার আরেকটি কারণ জানিয়েছে টিমস কমিটি। জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন সাবেক ফুটবলার ইকবাল হোসেন। এবার তাকে সরিয়ে দিয়ে অন্য কেউ সেই চেয়ারে বসে চাইছেন। গতকাল এ ব্যাপারে প্রশ্ন উঠলে ন্যাশনাল টিমস কমিটির সভা শেষে কমিটির চেয়ারম্যান কাজি নাবিল জানিয়েছেন তারা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি। কয়েক দিনের মধ্যে নেবেন। কোচিং স্টাফের তালিকায় পরিবর্তন আসতে পারে। এবারের সাফে কুয়েত খেলতে আসবে। কঠিন চ্যালেঞ্জ হবে সেটি কাজী নাবিল মনে করিয়ে দিয়েছেন কোচ কাবরেরাকে। দেশের জন্য এটি মর্যাদার ব্যাপার। নাবিল বলেন,‘সাফে কুয়েত ছাড়াও ভারত-মালদ্বীপ শক্তিশালী দল। সেটার জন্য আমরা কোচকে বলেছি যে, এটাই এই ক্যালেন্ডারে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। পুরো দেশবাসীর দৃষ্টিও এটায় থাকবে। এটায় আমাদের সকল চাওয়া পাওয়া নিহিত। গত কয়েক মাসের সব কিছু কেন্দ্র (ফুটবল নিয়ে সমালোচনা) করে যা কিছু হয়েছে তা কিন্তু সাফের জন্যই। কুয়েত আসার ফলে সাফ আরো কঠিন হয়ে গেছে, তবে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেই আমাদের খেলতে হবে। আর বেশ কয়েক বছর ধরেই সাফে আমরা সেমিফাইনাল যেতে পারিনি, এমনকি কোয়ালিফায়িং পর্বেও যেতে পারিনি। এটা আমাদের জন্য অপ্রাপ্তি রয়ে গেছে।’ ২০০৩ সালে ঘরের মাঠে সাফ জয় করে সেই দেশ এখন আরেকটি ট্রফির পেছনে ছুটছে। কিন্তু বার বারই গ্রুপ পর্ব হতে বিদায় নিয়েছে। এবার সাফ হবে আরো কঠিন। উপমহাদেশের বাইরে কুয়েত আসবে। সঙ্গে আরো একটি দেশ আসতে পারে, সেটা জানা যাবে ১৫ মে-এর পর।

মে ০৭, ২০২৩
বিশ্বজয়ী আর্জেন্টিনার সঙ্গী হলো বিকাশ - image

বিশ্বজয়ী আর্জেন্টিনার সঙ্গী হলো বিকাশ

08 মে 2023, 6:00 PM

আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার কথা নতুন কিছু নয়। কাতার বিশ্বকাপ চলাকালীন সেই বার্তা সূদর আর্জেন্টিনায় পৌঁছে গেছে প্রতিনিয়ত। তাতে দুদেশের সঙ্গে সম্পর্কের রং আরও গাঢ় হয়। এবার সেই সম্পর্কের রঙে নতুন মাত্র যোগ করল মোবাইলে আর্থিক সেবাদানকারী বাংলাদেশের প্রতিষ্ঠান বিকাশ। আর্জেন্টিনা ফুটবল দলের ‘পৃষ্ঠপোষকের’ তালিকায় নাম লেখাল বাংলাদেশের বিকাশ। গতকাল সোমবার (৯ মে) বিকাশের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। নিজেদের ‘ব্র্যান্ড পার্টনারশিপ’ হিসেবে বিকাশের নাম ঘোষণা করেছে তারা। এ ছাড়া বিকাশও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আর্জেন্টিনার দলের ‘স্পন্সর’ হিসেবে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। আর্জেন্টিনার ‘আঞ্চলিক ব্র্যান্ড পার্টনারশিপ’ হিসেবে যুক্ত হয়েছে বিকাশ। এএফএ এর ওয়েবসাইটে বলা হয়েছে, ‘কাতার বিশ্বকাপে বাংলাদেশি ভক্তদের থেকে পাওয়া প্রবল সমর্থন ও ভালোবাসাকে গুরুত্ব দিয়েই এ ব্র্যান্ড অংশীদারত্ব, বিকাশের মাধ্যমে আর্জেন্টিনা দলের প্রতি আবেগকে আরও ছড়িয়ে দেবে।’ বিকাশের অফিশিয়াল ফেসবুক পেজে এক বার্তায় লেখা হয়েছে, ‘জয়ের অদম্য চেষ্টার বিকাশ ঘটিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয় করেছে আর্জেন্টিনা। প্রযুক্তি আর দক্ষতার শক্তিতে আমরাও বাংলাদেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিচ্ছি আর্থিক লেনদেনের আধুনিক সব সেবা, জয় করেছি কোটি গ্রাহকের মন। দুই চ্যাম্পিয়ন আজ থেকে একসাথে নতুন সম্ভাবনার পথে—সবসময়, সব প্রয়োজনে।’এ ছাড়া বিকাশের বিজ্ঞপ্তিতে এএফএ এর সভাপতি ক্লাউদিও ফ্যাবিয়ান তাপিয়াকে উদ্ধৃত করে বলা হয়, ‘আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল পুরো বিশ্বকাপজুড়েই বাংলাদেশিদের অকুণ্ঠ সমর্থন পেয়েছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন প্রথম বাংলাদেশি আঞ্চলিক ব্র্যান্ড পার্টনার হিসেবে বিশ্বনন্দিত ফিনটেক কোম্পানি বিকাশকে পেয়ে ভীষণ আনন্দিত।’ বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, ‘বাংলাদেশের শক্তিশালী প্রবৃদ্ধির গল্পও এখন বিশ্বব্যাপী নন্দিত। সমৃদ্ধির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে আমাদের জনগণের নিরলস প্রচেষ্টা শিগগির বাংলাদেশকে একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে চলেছে। এই প্রত্যাশার আলোকেই, বিশ্বের শীর্ষ ফুটবল দল আর্জেন্টিনা এবং লিওনেল মেসির মতো খেলোয়াড়রা বাংলাদেশের সবচেয়ে প্রিয় ব্র্যান্ড বিকাশ এর সাথে সহযোগী হতে আগ্রহী হয়েছে। খেলাধুলা ও বিনোদনের মাধ্যমে এই অংশীদারত্ব সৌহার্দ্যের এক নতুন দিগন্ত উন্মোচন করবে, পাশাপাশি সারা বিশ্বের কাছে বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্পকে আরো গভীরভাবে জানাতে সাহায্য করবে।’

মে ০৮, ২০২৩
কোচ-খেলোয়াড় যাবে-আসবে, স্থায়ী বলে কিছু নেই : সালাউদ্দিন - image

কোচ-খেলোয়াড় যাবে-আসবে, স্থায়ী বলে কিছু নেই : সালাউদ্দিন

29 মে 2023, 6:00 PM

ম্যারাডোনা চলে গেছে, মেসি এসেছে। মেসি চলে যাবে আবার কেউ আসবে-কথাটা বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনের। সম্প্রতি মেয়েদের ফুটবলে যেসব ঘটনা ঘটেছে সেই সব বিষয় নিয়ে প্রশ্নের জবাবে কথা বলেছেন সালাহউদ্দিন। সাফজয়ী স্বপ্না গ্রামের বাড়ি চলে গেছেন। আঁখি চীনে যাবেন। কোচ গোলাম রাব্বানী ছোটন দায়িত্ব ছেড়েছেন। তিনি মানসিক এবং শারীরিকভাবে ক্লান্ত। বিশ্রামের ছুটি না নিয়ে চাকরিটাই ছেড়ে দিয়েছেন ছোটন। এসব বিষয় নিয়ে কিছুদিন যাবৎ ফুটবলপাড়া গরম। মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ফুটবল আয়োজনের বিষয়ে গতকাল বাফুফের জরুরী সভা হয়। সভা শেষে বাফুফে সভাপতি বলছিলেন কেউ যাবে কেউ আসবে। ফ্র্যাঞ্চাইজি ফুটবল নিয়ে অনিশ্চিয়তা ছিল। গতকাল সোমবার (২৯ মে) জানিয়ে দেওয়া হলো আগামী ১০ জুন ফ্র্যাঞ্চাইজি ফুটবল শুরু হবে। চার দল নিয়ে। কিন্তু নাম প্রকাশ করা হয়নি। কারণ বাফুফে এই টুর্নামেন্টের আয়োজন করছে না। আয়োজক কে-স্পোর্টস প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কাছে বড় অঙ্কের টাকা বকেয়া ছিল বলে চুক্তি হচ্ছিল না। সেটি নাকি সমাধান হয়েছে। গতকাল বাফুফে কে-স্পোর্টসকে ফ্র্যাঞ্চাইজি ফুটবল আয়োজনের অনুমতি দিয়েছে। একবার আয়োজন করবে। যদি ভালো হয় তাহলে লম্বা সময়ের জন্য দেওয়া হবে। সালাহউদ্দিন জানিয়েছেন, এটি পরীক্ষামূলকভাবে দেওয়া হচ্ছে। সফল হলে দরপত্র আহ্বান করে পাঁচ-দশ বছরের জন্য কোনো প্রতিষ্ঠানকে দেওয়া হবে। কে-স্পোর্টসের কাছ থেকে ২০ লাখ টাকা পাবে বাফুফে। সেই টাকা অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের খেলোয়াড়দের দেওয়া হবে। কারণ জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার পর খেলোয়াড়দেরকে কিছু দেওয়া হয়নি।’  

মে ২৯, ২০২৩
footer small logo

Design & Developed by:

developed-company-logo