logo

স্পেন

শীর্ষে থেকেই কোপা লড়বে আর্জেন্টিনা - image

শীর্ষে থেকেই কোপা লড়বে আর্জেন্টিনা

01 জুন 2016, 6:00 PM

এটিএন বাংলা ডেস্ক: বিশ্ব র‌্যাংকিংয়ে র্শীষ স্থান ধরে রেখেই কোপা মিশন শুরু করবে আর্জেন্টিনা। ওদিকে তিন ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১৮১ নম্বরে। সর্বশেষ প্রকাশিত ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৩ । ফিফার প্রকাশিত র‌্যাংকিংয়ের দুয়ে রয়েছেন বেলজিয়াম । আর এক ধাপ এগিয়ে তিনে উঠে এসেছে কলম্বিয়া । আর চারে রয়েছেন বিশ্ব-চ্যাম্পিয়ন জার্মানি। দুই ধাপ পিছিয়ে ৫ কোপা আমেরিকার জয়ী চিলি। আগের ছয় নম্বর অবস্থানেই ইউরোর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। এদিকে দশ রেটিং পয়েন্ট পিছিয়ে সাতে নেইমারের ব্রাজিল। অন্যদিকে ইউরোর এবারের আসরের আয়োজক ফ্রান্স তিন ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছে। মোট ৪৯টি ম্যাচ বিবেচনায় নিয়ে র‌্যাংকিংয়ের জুন মাসের এডিশন প্রকাশ করেছে ফিফা। এর মধ্যে ৪৫টিই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। আর কোপা আমেরিকার শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে ৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে এবারের আসর বসছে । এদিকে, ফ্রান্সের মাটিতে আগামী ১০ জুন উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর্দা উঠবে।

জুন ০১, ২০১৬
চ্যাম্পিয়ন স্পেনকে উড়িয়ে কোয়ার্টারে ইতালি - image

চ্যাম্পিয়ন স্পেনকে উড়িয়ে কোয়ার্টারে ইতালি

27 জুন 2016, 6:00 PM

এটিএন বাংলা ডেস্ক: বর্তমান চ্যাম্পিয়ন স্পেনকে ২-০ গোলে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠেছে ইতালি। ফ্রাঞ্চের স্তেডে ডি স্টেডিয়ামে ম্যাচের প্রথম ২০ মিনিট বল নিজেদের দখলে রেখে খেলতে থাকে ইতালি। এরপর ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়ে ইতালির বিপক্ষে লড়তে থাকে স্পেন। দু’দলের কয়েকটি সুযোগের মধ্যে ৩৩ মিনিটে ইতালিকে লিড এনে দেন জিওরজিও চিয়েলিনি। প্রথমার্ধ শেষে স্কোরে আর কোন পরিবর্তন আসেনি। বিরতি থেকে ফিরে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে স্পেন। তবে অভিজ্ঞ গোলরক্ষক বুফোনের বাঁধা টপকাতে পারেনি কেউই। বরং ইনজুরি সময়ে ইতালির হয়ে ব্যবধান দ্বিগুন করেন গ্রাজিয়ানো পেল্লে। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি।

জুন ২৭, ২০১৬
২ সিনেমা পেল ২টি করে পুরস্কার - image

২ সিনেমা পেল ২টি করে পুরস্কার

03 জুলাই 2022, 6:00 PM

মীর সাব্বির পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘রাত জাগা ফুল’ এবং কান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’। সিনেমা দুটি বিদেশের মাটিতে জিতেছে দুটি করে পুরস্কার। দুটি সিনেমাই জিতেছে সেরা চলচ্চিত্রের পুরস্কার। এ ছাড়া ‘রাত জাগা ফুল’-এ অভিনয়ের জন্য মীর সাব্বির জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার, ‘রেহানা মরিয়ম নূর’-এ অভিনয়ের জন্য বাঁধন জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। শনিবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ভারত-বাংলাদেশের ৪২তম সম্মেলনে মীর সাব্বিরের ‘রাত জাগা ফুল’ পুরস্কৃত হয়েছে। মীর সাব্বিরের হাতে সেরা অভিনেতার পুরস্কার তুলে দেন ভারতীয় অভিনেত্রী তনুশ্রী দত্ত। সেরা সিনেমার পুরস্কার তুলে দেন বাংলাদেশি পরিচালক মোরশেদুল ইসলাম। পুরস্কারপ্রাপ্তি প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘আমার সিনেমা এরই মধ্যে বাংলাদেশ ও ভারতে বেশ কয়েকটি অ্যাওয়ার্ডে পুরস্কৃত হয়েছে। তবে এবার প্রবাসীদের সামনে যখন পুরস্কার পেলাম, সেটা অন্য রকম তৃপ্তির। প্রবাসীরা আমাদের এত ভালোবাসেন যে ওনাদের কাছে গেলে মনেই হয় না ভিনদেশে আছি।’ আগামী ২০ জুলাই দেশে ফিরবেন মীর সাব্বির। এর আগে তাঁর ‘রাত জাগা ফুল’ সিনেমাটি প্রদর্শিত হবে যুক্তরাষ্ট্রের ডালাস, নিউইয়র্ক ও সানফ্রান্সিসকোতে। অন্যদিকে স্পেনের ‘ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ’-এ সেরা অভিনেত্রী হয়েছেন বাঁধন। শনিবার শেষ হয়েছে উৎসবটির এবারের আসর। সমাপনী দিনে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য এবার সেরা অভিনেত্রী হয়েছেন বাঁধন। এ ছাড়া উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবেও পুরস্কৃত হয়েছে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এই সিনেমা। পুরস্কারপ্রাপ্তির খবর জানিয়ে বাঁধন বলেন, ‘এটা সত্যিই অনেক বড় সম্মান। ধন্যবাদ সিনেমা জোভ ও সম্মানিত জুরিবোর্ডকে আমাদের পুরস্কৃত করার জন্য। এটা আমাদের অনুপ্রেরণা জোগাবে।

জুলাই ০৩, ২০২২
পুড়ছে ইউরোপ, ভূমধ্যসাগর পেরিয়ে মরক্কোতেও আগুন - image

পুড়ছে ইউরোপ, ভূমধ্যসাগর পেরিয়ে মরক্কোতেও আগুন

16 জুলাই 2022, 6:00 PM

ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র দাবানল। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি স্পেনের দক্ষিণাঞ্চলে। আগুন ছড়িয়ে পড়েছে আবাসিক এলাকায়। মালাগা ও কোস্টা ডে সোল থেকে সরিয়ে নেয়া হয়েছে প্রায় ৬ হাজার মানুষকে। বাতাসের তীব্রতায় আরও দ্রুতবেগে ছড়াচ্ছে আগুন। দমকল বাহিনীর কয়েক হাজার কর্মী লড়ছে আগুন নিয়ন্ত্রণে। তবে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে পাহাড়ি এলাকায় প্রবেশ। রোববার (১৭ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিমান থেকে পানি ও রাসায়নিক ছিটিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ফ্রান্সের বোরডেক্সে ২৫ হাজার একর এলাকায় ছড়িয়েছে দাবানল। নিয়ন্ত্রণে লড়ছে ৩ হাজার দমকল কর্মী। গিরোন্ডি অঞ্চল থেকে সরিয়ে নেয়া হয়েছে ১২ হাজারের বেশি মানুষকে। পর্তুগালে দাবানলের হটস্পট উত্তর পূর্বাঞ্চলীয় শহর পোর্তো। এরইমধ্যে পুড়ে গেছে ৭৫ হাজার একর এলাকা। উত্তরাঞ্চলে দমকল বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন পাইলট। ভূমধ্যসাগরীয় এলাকার অন্যান্য দেশ ইতালি, গ্রিস, মরক্কোতেও ছড়িয়েছে আগুন। স্থানীয় সময় মঙ্গলবার থেকে পর্তুগালে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস এবং স্পেনে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে পৌঁছেছে। স্পেনের সংবাদমাধ্যম ইএফই জানিয়েছে, উভয় দেশেই গরমে ৩৬০ জনের বেশি মানুষ মারা গেছে। ভূমধ্যসাগরের অন্যান্য অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতালিতে শুষ্ক পো উপত্যকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। উত্তর মরক্কোতে, লারাচে, ওয়েজানে, তাজা এবং তেতুয়ান প্রদেশে আগুন ছড়িয়ে পড়ায় বেশ কয়েকটি গ্রাম খালি করা হয়েছে। কাসার এল কেবিরে একটি গ্রাম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ফ্রান্সেও প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রচণ্ড উত্তাপ রয়েছে এবং আগামী সপ্তাহে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জুলাই ১৬, ২০২২
যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা, করোনার উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ - image

যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা, করোনার উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ

25 জুলাই 2022, 6:00 PM

করোনা সংক্রমণ বিবেচনায় ভ্রমণের গন্তব্য হিসেবে নতুন করে ছয়টি দেশকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ অভিহিত করে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি)। এই তালিকায় বাংলাদেশও রয়েছে। মার্কিন গণমাধ্যম সিএনএন আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। করোনা সংক্রমণের ঝুঁকি বিবেচনায় তিন স্তর বিশিষ্ট তালিকা করেছে সিডিসি। এর মধ্যে উচ্চ ঝুঁকিপূর্ণকে স্তর ৩, মাঝারি ঝুঁকিপূর্ণকে স্তর ২ এবং কম ঝুঁকিপূর্ণকে স্তর ১ বলা হয়েছে। বাংলাদেশ এই তালিকায় স্তর ৩-এর মধ্যে রয়েছে। সিডিসি জানিয়েছে, ২৫ জুলাই পর্যন্ত বিশ্বের ১২০টি জায়গা স্তর ৩ অর্থাৎ উচ্চ ঝুঁকিপূর্ণর তালিকায় ছিল। এর মধ্যে বসনিয়া ও হার্জেগোভিনা, পোল্যান্ড, ফিজি, এল সালভাদর, হন্ডুরাস ও বাংলাদেশকে গতকাল সোমবার নতুন করে তালিকাভুক্ত করা হয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ দিনে যেসব দেশে প্রতি ১ লাখের মধ্যে ১০০ জনের বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে, সেসব দেশে ভ্রমণের জন্য ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সিডিসি জানিয়েছে, ২৩৫টি জায়গাকে পর্যবেক্ষণ করা হয়েছে, যার মধ্যে অর্ধেকই করোনার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ। এ তিনটি স্তর ছাড়াও স্তর ৪ নামে আরেকটি ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ বিভাগ রেখেছে সিডিসি। কিন্তু এখন পর্যন্ত স্তর ৪ তালিকাভুক্ত করা হয়নি কোনো স্থানকে। উচ্চ ঝুঁকিপূর্ণর তালিকায় ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্পেন, যুক্তরাজ্যসহ ইউরোপের অনেক দেশ রয়েছে। মাঝারি ঝুঁকিপূর্ণর তালিকায় ২০ টিরও কম দেশ রয়েছে। এদের মধ্যে পাঁচটি দেশ কম ঝুঁকিপূর্ণ থেকে মাঝারি ঝুঁকিপূর্ণর তালিকায় উঠে এসেছে। দেশ পাঁচটি হচ্ছে—গিনি, ভারত, মলদোভা, ফিলিপাইন ও টোগো। অন্যদিকে কম ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে ৩০টি দেশ। এর মধ্যে এ সপ্তাহে নতুন করে যুক্ত হয়েছে দুটি দেশ—অ্যাঙ্গোলা এবং কোমোরোস। এ ছাড়া ‘অজানা ঝুঁকিপূর্ণ’ আরও একটি তালিকা করেছে সিডিসি। মূলত যেসব দেশ থেকে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি সেসব দেশকে এ তালকায় রাখা হয়েছে। এ তালিকায় রয়েছে ৫৬টি দেশ। এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছে ডোমিনিকা ও ইথিওপিয়া।

জুলাই ২৫, ২০২২
‘ব্রাজিল নেইমারের ওপর নির্ভরশীল নয়’ - image

‘ব্রাজিল নেইমারের ওপর নির্ভরশীল নয়’

04 নভেম্বর 2022, 6:00 PM

ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে উত্থান হয় নেইমারের। ২০১৩ সালে উদীয়মান প্রতিভাকে স্পেনে নিয়ে আসে বার্সেলোনা। সেসময় রোনালদো নাজারিও, রোনালদিনহো, রিকার্দো কাকাদের পর নেইমারকে সেলেসাওদের সম্ভাব্য উজ্জ্বলতম তারকা ভাবা হতো। ছন্দময় ফুটবলে নেইমারও হতাশ করেননি ভক্ত-সমর্থকদের। জাতীয় দলের হয়ে শিরোপা জয়ের স্মৃতি না থাকলেও দীর্ঘদিন ধরে সেলেসাও শিবিরে রাজত্ব করছেন পিএসজি তারকা। নেইমারের পর অবশ্য ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, রাফিনহাদের উত্থান হয়েছে। যে কারণে ব্রাজিলের সাবেক তারকা কাফু মনে করেন, কাতার বিশ্বকাপে একা নেইমারের ওপর নির্ভর করতে হবে না দলকে। ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু গণমাধ্যমকে বলেন, ‘ব্রাজিল এখন আর শুধু নেইমারের ওপর নির্ভরশীল নয়। বিশেষ করে এই বছর। ভিনিসিউস, রদ্রিগো, রিচার্লিসন ও লুকাস পাকেতার মতো খেলোয়াড় আছে দলে। তারাও ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে সক্ষম। আর তাই চার বছর আগে শুধু নেইমারের ওপর নির্ভর করার পরিস্থিতিটা বদরে গেছে। চার বছর আগে এই প্রশ্ন করা হলে বলতাম, ব্রাজিল শুধু নেইমারের দিকেই তাকিয়ে আছে।’ ২০১৪ সালে নেইমারকে কেন্দ্র করে বিশ্বকাপের ছক এঁকেছিলেন কোচ লুইজ ফেলিপে স্কলারি। গ্রুপ পর্বে তিন ম্যাচে ৪ গোল করে কোচের ভরসার প্রতিদান দেন নেইমার। ব্রাজিলও দৌর্দ- প্রতাপে এগিয়ে যেতে থাকে। তবে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে গুরুতর চোটে পড়েন নেইমার। দলের সেরা তারকা ছিটকে পড়ায় যেন আত্মবিশ্বাসই গুড়িয়ে যায় সেলেসাওদের। যার ফল সেমিফাইনালে দৃশ্যমান হয়। জার্মানির কাছে ৭-১ গোলে হেরে বিদায় নেয় ব্রাজিল। ২০১৮ সালেও নেইমার নির্ভর দল নিয়ে রাশিয়া বিশ্বকাপে লড়েছে সেলেসাওরা। গ্রুপপর্বে একটি গোল করেন নেইমার। শেষ ষোলোয় মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচেও গোল করেন পিএসজি তারকা। আগামী ২০শে নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ। ২৫শে নভেম্বর সার্বিয়া ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে ব্রাজিল। ‘জি’ গ্রুপে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অন্য দুই প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও ক্যামেরুন।

নভেম্বর ০৪, ২০২২
মরক্কোর ফুটবলার আশরাফকে আঁচলে বাঁধা এই অভিনেত্রী কে - image

মরক্কোর ফুটবলার আশরাফকে আঁচলে বাঁধা এই অভিনেত্রী কে

11 ডিসেম্বর 2022, 6:00 PM

কাতার বিশ্বকাপের আসরে পর্তুগালকে হারিয়ে আলোচনায় রয়েছে মরক্কো। আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। এই সাফল্যের পেছনে উল্লেখযোগ্য অবদান রেখেছেন দেশটির ফুটবল দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় আশরাফ হাকিমি। এরইমধ্যে আশরাফের জীবন সংগ্রামের কথা উঠে এসেছে পত্রিকার পাতায়। পাশাপাশি তার নামের সঙ্গে জড়িয়ে বিশ্বকাপের এ আসরে আলোচনায় রয়েছেন এক স্প্যানিশ অভিনেত্রী। তিনি হিবা আবুক, আশরাফের সহধর্মিণী। অনেকেই কৌতূহলী হয়ে উঠেছেন তার প্রতি। হিবা আবুকের শরীরে বইছে তিউনিসিয়ান ও লেবানের পূর্বপুরুষদের রক্ত। তবে তার জন্ম স্পেনে। তিনি ১৯৮৬ সালের ৩০ অক্টোবর স্পেনের মাদ্রিদে জন্মগ্রহণ করেন তিনি। হিবা পড়াশোনা করেছেন আরবি ভাষাতত্ত্বে। সেইসঙ্গে নাটকেও নিয়েছেন ডিগ্রি। হিবা ২০০৮ সালে একটি টিভি সিরিজের মাধ্যমে অভিনয়ে নাম লেখান। তবে জনপ্রিয়তার জন্য বেশ কয়েকবছর অপেক্ষা করতে হয়েছে। তাকে পাদ প্রদীপের আলোয় নিয়ে আসে ‘এল প্রিন্সিপ’ সিরিজটি। প্রথমবার কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেই মন জয় করে নিয়েছিলেন দর্শকের। টিভি সিরিজের গণ্ডিতেই নিজেকে আটকে রাখেননি হিবা। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য মিলিয়ে মোট আটটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। আশরাফের সঙ্গে হিবার পথচলা শুরু ২০১৮ সালে। বর্তমানে তারা দুই সন্তনের জনক-জননী। এই দম্পতিকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের মাতামাতিটাও দেখার মতো।

ডিসেম্বর ১১, ২০২২
ফারদিন হত্যা মামলার অধিকতর তদন্ত করবে সিআইডি - image

ফারদিন হত্যা মামলার অধিকতর তদন্ত করবে সিআইডি

15 এপ্রিল 2023, 6:00 PM

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলাটির অধিকতর তদন্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক এই নির্দেশ দেন। আজ নারাজি আবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। সকালে ফারদিনের বাবা মামলার বাদী নূর উদ্দিন রানা আদালতে হাজির হয়ে নারাজির আবেদন করেন। আদালত তাঁর জবানবন্দি গ্রহণ করেন। বাদী আদালতকে বলেন, তিনি নিশ্চিত তাঁর ছেলে ফারদিনকে হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয়েছে। তিনি নিজে ছেলের লাশ দেখেছেন। ছেলের মাথায় পাঁচটি আঘাতের চিহ্ন ছিল। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে কাটা, ফোলা ও জখম ছিল। জবানবন্দিতে তিনি আরও বলেন, তদন্ত কর্মকর্তা সঠিকভাবে তদন্ত করেননি। তিনি কারও দ্বারা প্রভাবিত হয়ে এই মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন। বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাঁর নারাজি আবেদন গ্রহণ করেন এবং অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। বাদীর আইনজীবী প্রকাশ রঞ্জন বিশ্বাস আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ২৪ মে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে ফারদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরা আদালতে উপস্থিত ছিলেন। এর আগে গত ১৫ জানুয়ারি ফারদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে মামলার তদন্ত কর্মকর্তা মহানগর ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন সিকদার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, এই মামলায় তথ্যগত ভুল রয়েছে। ফারদিন আত্মহত্যা করেছেন। ফারদিনের ময়নাতদন্ত প্রতিবেদন এবং সিসিটিভি সূত্রে পাওয়া গতিবিধি পর্যবেক্ষণ করা হয়েছে। এসব পর্যালোচনায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন। ফারদিনের আত্মহত্যার কারণ হিসেবে উল্লেখ করেছেন, তদন্তে প্রাপ্ত তথ্যগুলো যাচাই করে দেখা গেছে, তিনি স্পেনে যেতে চেয়েছিলেন। কিন্তু স্পেনে যাওয়ার টাকা জোগাড় করতে পারেননি। এ কারণে তিনি ভেঙে পড়ছিলেন। অন্যদিকে বুয়েটের একাডেমিক বিভিন্ন পরীক্ষায় ক্রমাগত ফলাফল খারাপ করে আসছিলেন। ফারদিন এসব কারণে হতাশায় নিমজ্জিত হন। একপর্যায়ে তিনি জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েন। পরে আত্মহত্যার সিদ্ধান্ত নেন। গত বছরের ৭ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। এ ঘটনায় বান্ধবী বুশরাসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ‘হত্যা করে লাশ গুম’ করার অভিযোগে রামপুরা থানায় মামলা হয়। ফারদিনের বাবা নূর উদ্দিন রানা বাদী হয়ে ওই মামলা করেন। গত বছরের ১০ নভেম্বর ফারদিন নূর পরশকে হত্যা করে মরদেহ গুম করার অভিযোগে রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে বুশরাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৮ জানুয়ারি ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার তাঁর জামিন মঞ্জুর করেন। তদন্ত প্রতিবেদন দাখিল করা পর্যন্ত তাঁকে জামিন দেওয়া হয়।

এপ্রিল ১৫, ২০২৩
আজ চার্লি চ্যাপলিনের জন্মদিন - image

আজ চার্লি চ্যাপলিনের জন্মদিন

16 এপ্রিল 2023, 6:00 PM

বরেণ্য চলচ্চিত্র অভিনেতা চার্লি চ্যাপলিনের জন্মদিন আজ রবিবার (১৬ এপ্রিল)। তিনি ১৮৮৯ সালের এই দিনে ইংল্যান্ডের লন্ডনের ইস্ট স্ট্রিট ওয়ালওয়ার্থে জন্মগ্রহণ করেন। তার আসল নাম চার্লস স্পেন্সার চ্যাপলিন। ১৯১৪ সালে ২৫ বছর বয়সে প্রথমবার সিনেমাতে অভিনয় করেন চার্লি। সিনেমাটির নাম ছিল মেকিং এ লিভিং। তবে সিনেমাটি ব্যবসায়িকভাবে তেমন সফল হয়নি। অভিনয়ের পাশাপাশি তিনি চলচ্চিত্র পরিচালনায়ও হাত দেন।চ্যাপলিন পরিচালিত প্রথম সিনেমা কট ইন এ ক্যাবার। সিনেমাটি সেসময় ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ড্রামাটিক মিরব পত্রিকায় লেখা হয়; চার্লির কোনো তুলনা হয় না। তিনি অদ্বিতীয়। ১৯১৫ সালে চ্যাপলিন অভিনয় করেন দ্য ট্র্যাম্প সিনেমায়। এই সিনেমা মুক্তির পর চার্লির জনপ্রিয়তা স্রোতের বেগে বেড়ে যায়। সিনেমাটি চ্যাপলিন শুধুমাত্র দর্শকদের মজাই দেননি, শেষ দৃশ্যে চার্লি তার অভিনয় দিয়ে দর্শকদের হৃদয় মোচড় দিয়ে দেন। ১৯২১ সালে তিনি নির্মাণ করেন দ্য কিড। চার্লি চ্যাপলিনের জনপ্রিয়তার পেছনে এই সিনেমাটির ভূমিকা অনেক বেশি। দ্য গোল্ড রাশ, দ্য গ্রেট ডিক্টেটর, সিটি লাইটস, মডার্ন টাইমস চ্যাপলিনের বিখ্যাত চলচ্চিত্র। জেনেভার তীরে বিশাল বাড়িটিতে জীবনের শেষ ২৫টি বছর কাটিয়েছেন চার্লি। স্ত্রী ও ৮ সন্তানকে নিয়ে বাড়িটিতে থাকতেন তিনি। ১৯৭৭ সালের ২৫ ডিসেম্বর না ফেরার দেশে চলে যান এই কিংবদন্তি শিল্পী।

এপ্রিল ১৬, ২০২৩
footer small logo

Design & Developed by:

developed-company-logo