logo

রমজান

‘রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হবে’ - image

‘রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হবে’

07 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। রোববার বিকেলে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, রমজানের আগেই রসুনের দাম বেড়েছে ১শ ৬৮ শতাংশ। ছোলার দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারও অস্থিতিশীল জানিয়ে তিনি বলেন, সরকারের দলীয় নেতা কর্মীদের সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। তবে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বেতন বাড়ানো হলে, তার প্রভাব সাধারণ মানুষকেই সামলাতে হবে বলেও অভিযোগ করেন রিজভী।

মে ০৭, ২০১৬
মূল্যস্ফীতি নিয়ে স্বস্তি, বিনিয়োগ না বাড়ায় হতাশা অর্থমন্ত্রীর - image

মূল্যস্ফীতি নিয়ে স্বস্তি, বিনিয়োগ না বাড়ায় হতাশা অর্থমন্ত্রীর

01 জুন 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক : মূল্যস্ফীতি নিয়ে স্বস্তি, বিনিয়োগ না বাড়ায় হতাশা। আক্ষেপ সরকারি টাকার অপব্যয়ে আর বিদেশি সাহায্যের সঠিক ব্যবহার না হওয়ায়। তবে সামগ্রিক অর্থনীতি এগিয়ে যাচ্ছে এই তৃপ্তির ঢেকুর তুলে বাজেটে অর্থমন্ত্রী দেখালেন বেশ কিছু স্বপ্নও। এবারের বাজেটের আগে অর্থমন্ত্রীর সবচেয়ে বড় স্বস্তির কারণ বিশ্ব বাজারে জ্বালানী তেলের দাম। যেভাবে তেলের দাম কমছে তাতে জিনিসপত্রের দাম হুহু করে বেড়ে যাবার প্রধান কারণ নাই। আর এতেই নিয়ন্ত্রণে থাকবে মূল্যস্ফীতি। অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্য অনুযায়ী রমজানে দাম বাড়ার হিড়িক সত্ত্বেও মূল্যস্ফীতি ৬ দশমিক ২ পার হবে না। আর আগামী অর্থবছরে সেটা আরও কমে ৫ দশমিক ৮ নামাবে। হতাশার জায়গায় মুখ্য বিষয় বিনিয়োগ। অর্থমন্ত্রীর ভাষায়, যা হচ্ছে তা যথেষ্ট না।  সক্ষমতার ঘাটতির জন্য উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়না ঠিকমতো। বিদেশি সাহায্যও কাজে লাগানো যায়না পুরোটা। অর্থবছরের শেষভাগে প্রকল্প শেষ করার তাড়াহুড়োয় নষ্ট হয় সরকারি টাকা। বিদ্যুৎ খাতে উৎপাদন নিয়ে সন্তুষ্ট অর্থমন্ত্রী বলছেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছুচ্ছে না এটাই কষ্টের কারণ। সঞ্চালনজনিত দুর্বলতাকেই এর কারণ মনে করেন মন্ত্রী। নানা ঘাটতির মধ্যেও অর্থমন্ত্রী তৃপ্তির ঢেকুর তুলছেন জিডিপির প্রবৃদ্ধি নিয়েই। বলছেন উদীয়মান দেশগুলোর তুলনায় পিছিয়ে নেই বাংলাদেশ। আর তাই এবার একটি স্বপ্নও দেখতে চান ৮৩ বছর বয়সী এই মন্ত্রী। সেই স্বপ্ন ঢাকার বুকে ১৪২ তলা ভবনের। শুধু অবকাঠামো নির্মাণ না, সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্নও দেখাচ্ছে অর্থমন্ত্রী। ‌নানা খাতে সেভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে চান তিনি। থাকছে সব ধরণের চাকুরীজীবীদের জন্য পেনশনের গল্পও।

জুন ০১, ২০১৬
শেষ ধাপে ইউপি নির্বাচন: নিহত এক, ছয় কেন্দ্র স্থগিত - image

শেষ ধাপে ইউপি নির্বাচন: নিহত এক, ছয় কেন্দ্র স্থগিত

03 জুন 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: সারা দেশে থেকে মোটামোটি শান্তিপূর্ন ভোটগ্রহণের খবর পাওয়া গেছে। তবে ফেনীর সোনাগাজী উপজেলায় সন্ত্রাসীদের হামলায় একজন নিহত হয়েছেন। কয়েকটি ইউনিয়নে সংঘর্ষ হয়েছে। ফেনীর চরচান্দিয়া ইউনিয়নের চরভৈরব হাজী তোফায়েল আহমেদ স্কুল কেন্দ্রে সন্ত্রাসী হামলায় মারা গেছেন এক যুবক। সকালে একদল সন্ত্রাসী গুলি ও হাতবোমা ছুঁড়তে ছুঁড়তে কেন্দ্রে ঢুকতে চায়। এসময় মারা যায় ছেলেটি। আহত হন দুই সহাকারি প্রিজাইডিং অফিসার, একজন নারী পোলিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যসহ ১০ জন। ২টি ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। চট্টগ্রামের আনোয়ারা পারকি বেড়ীবাঁধ এলাকার দারুশ সুন্নাহ মাদ্রাসা কেন্দ্রে বিএনপির সমর্থিত প্রার্থীরা জাল ভোট দেয়ার সময় ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। এতে আহত হন ২০ জন। কয়েকটি বাড়িতে আগুন দেয়া হয়। এছাড়া জেলার সাতকানিয়ায় কাঞ্চনাই ইউনিয়নে, প্রতিপক্ষের গুলিতে আহত হয়েছে আওয়ামী লীগ প্রার্থী রমজান আলী। কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নে বহিরাগত সন্ত্রসীরা কেন্দ্র দখলের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। যশোরের শার্শার মহিষা কেন্দ্রে সন্ত্রাসীদের বোমায় একজন আহত হন। অন্যদিকে নোয়াখালীর নেয়াজপুরেরে ভেলানগর মোহাম্মদিয়া এবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৩জন গুলিবিদ্ধসহ আহত হন ১১ জন। নানা অভিযোগে জেলার ১০ ইউনিয়নের ৬টি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে।

জুন ০৩, ২০১৬
‘পণ্যের মজুদ ও পরিবহণে চাদাবাজি নয়’ - image

‘পণ্যের মজুদ ও পরিবহণে চাদাবাজি নয়’

03 জুন 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: রমজানে পণ্য মজুদ ও পন্য পরিবহনে চাদাবাজি গোয়েন্দা নজরদারিতে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার দুপুরে মতিঝিলে, ঢাকা চেম্বার অব কমার্স আয়োজিত, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে আইনশৃংখলা সংক্রান্ত মত বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজানে পন্যের দাম বাড়ার ক্ষেত্রে মজুদদারি প্রবণতা দায়ী। তাছাড়া পণ্য পরিবহনকালে পথে পথে চাদাবাজির কারনেও জিনিসপত্রের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এসব অপরাধ কঠোর হস্তে দমন করা হবে।

জুন ০৩, ২০১৬
চাঁদ দেখা গেছে, মঙ্গলবার রোজা - image

চাঁদ দেখা গেছে, মঙ্গলবার রোজা

05 জুন 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল থেকে রোজা শুরু হচ্ছে। রাতেই তারাবির নামাজ আদায় করে শেষ রাতে সেহেরি খেয়ে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটির সভায় এ কথা জানানো হয়। রোজা মুসলমানদের ফরজ ইবাদতের একটি। শরিয়তের পরিভাষায় সুবহে সাদিক থেকে সুর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা ও সংযম সাধনাই হচ্ছে রোজা। অবশ্য পালনীয় এ রোজা মুসলমানদের উপর ফরজ করা হয়েছে হিজরি দ্বিতীয় বর্ষের শাবান মাসে। রোজার মাসকে তিন ভাগে ভাগ করা হয়েছে।  প্রথম ১০ দিন রহমতের, মাঝের ১০ দিন মাগফিরাতের এবং শেষ ১০ দিন নাজাতের।

জুন ০৫, ২০১৬
জাতীয় কেরাত প্রতিযোগিতা ‘ডেকো কোরআনের ছায়াতলে’ - image

জাতীয় কেরাত প্রতিযোগিতা ‘ডেকো কোরআনের ছায়াতলে’

06 জুন 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: শুরু হচ্ছে মাহে রমজান। এ মাসেই অবতীর্ন হয়েছিল মহান আল কোরআন, যা বিশ্ব মানবতার জন্য হেদায়েতের মাইলফলক। এটিএন বাংলা প্রতি বছরের ন্যায় এ বছরও মাহে রমজানে আয়োজন করেছে শুদ্ধ ও শ্র“তিমধুর কোরআন তেলাওয়াতের আসর ‘ডেকো কোরআনের ছায়াতলে’ পাওয়ার্ড বাই স্মার্ট একটিভ গোল্ড মেহেদী। দেশব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে কয়েক হাজার প্রতিযোগি। এখান থেকে ধাপে ধাপে নির্বাচিত করা হয় মূল প্রতিযোগিদের। মূল প্রতিযোগিদের নিয়ে বিএফডিসি’র এটিএন বাংলা স্টুডিওতে চলে আয়োজন। এখান থেকেই নির্বাচিত হন পুরুষ ও মহিলা ক্যাটাগরির তিনজন করে সেরা তেলাওয়াতকারী। মোস্তাফিজার রহমানের পরিচালনায় অনুষ্ঠানটি প্রচার হবে রমজান মাসে প্রতিদিন বিকাল ৫টা ১৫ মিনিটে।

জুন ০৬, ২০১৬
‘আ. লীগ সিন্ডিকেটই নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে’ - image

‘আ. লীগ সিন্ডিকেটই নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে’

06 জুন 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: জঙ্গী দমনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অনুসরন করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া ক্ষুব্ধ মানুষের প্রতিক্রিয়া ভিন্ন খাতে নিতেই খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিটের হিড়িক লেগেছে বলেও মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার রমজানের প্রথম দিনে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আওয়ামী লীগের সিন্ডিকেটই নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে। চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকান্ডে সরকারের সমালোচনা করেন তিনি। জঙ্গীবাদ প্রসঙ্গে সরকারের উদাসীনতার অভিযোগ এনে তিনি বলেন, জঙ্গীদমন তৎপরতা না দেখিয়ে বিরাধীদলের ওপর দায় চাপানো হচ্ছে। তদন্তের আগেই বিরোধীদলকে দায়ি করা হয়। সংবাদমাধ্যমের বরাত দিয়ে তিনি বলেন, দেশে প্রতি ঘণ্টায় একটি করে প্রাণ ঝরছে।

জুন ০৬, ২০১৬
ঈদে আসছে স্পর্শীয়া অভিনীত ‘অদৃশ্য প্রেম’ - image

ঈদে আসছে স্পর্শীয়া অভিনীত ‘অদৃশ্য প্রেম’

27 জুন 2016, বিকাল 6:00

বিনোদন ডেস্কঃ ঈদে আসছে  ইঞ্জি. এলাহান উদ্দিনের রচনা ও পরিচালনায়, স্পর্শিয়া-নয়নবাবু অভিনীত অদৃশ্য প্রেম । নাটকটির বিভিন্ন চরিত্রে দেখা যাবে- স্পর্শিয়া, রফিকুল্লাহ সেলিম, নয়ন বাবু, সিমান্ত মামুন, এলাহান, রমজান, সুমন প্রমুখ। নাটকটি ঈদের সপ্তম দিনে ৫.৩০ মিনিটে বিজয় টিভিতে দেখা যাবে । গল্পে জানা যায়,মুন্না সাহেবের স্ত্রী গত হয়েছে অনেকদিন হল। একমাত্র মেয়ে মনিসাকে নিয়ে তার বসবাস। আত্মীয় স্বজন সকলেই ইংল্যান্ডে বসবাস করেন। সবাই অনেকবার মুন্না সাহেবকে দেশের সব কিছু বিক্রি করে দিয়ে ইংল্যান্ডে যেতে বলেছে কিন্তু তিনি যাননি। যেখানে জন্ম এবং বেড়ে ওঠা সে জন্মভূমি ছেড়ে যেতে তার মন চায়না। ইংলান্ডে বসবাসরত তার এক অত্মীয় জানতে পারেন মুন্না সাহেবের পিছনে শত্রু লেগেছে এবং তার জীবন হুমকির মুখে। নাদিল নামের এক ছেলের সাথে মনিসার প্রেমের সর্ম্পক। এগিয়ে যাচ্ছিল সুন্দর ভাবে। হঠাৎ একদিন মুন্না সাহেব বাসা থেকে বের হতে গিয়ে দেখতে পায় একটি ছেলে বাসার গেটের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। কোন ঝামেলা হবে মনে করে মহল্লার দুটি ছেলের সহযোগীতায় ছেলেটিকে বাসায় তোলে। জ্ঞ্যান ফেরার পর জানতে পারে গ্রাম থেকে চাকরির উদ্দেশ্যে আসে রাহাত নামের ঐ ছেলেটি। পথে অজ্ঞ্যান পার্টির কবলে পড়ে সব কিছু হারান। এতে মুন্না সাহেবের মায়া হয়ে এবং ছেলেটিকে নিজের ছেলের মত করে কয়েকদিন বাসায় আশ্রয় দেন। একদিন পথে একটি ঝামেলার মাঝে পড়লে নাদিলের কাছে অপমান হন মুন্না সাহেব। এ বিষয়টা মনিসার চোখে পড়ে এবং রেগে গিয়ে নাদিলের সাথে প্রেমের সর্ম্পকের ইতি টানেন। ক্ষিপ্ত হয়ে যায় নাদিল। ধীরে ধীরে জানা যায় এই নাদিল মনিসার মাধ্যমে সবকিছু হাত করতে চেয়েছিল কিন্তু পারলোনা। তাই সরাসরি মুন্না সাহেবের পেছনে পড়ে যায়। এসব কিছু নজরে আসে মুন্না সাহেবের বাসায় আশ্রিত থাকা রাহাতের। রাহাত অজ্ঞ্যান পার্টির কবলের পড়ার অভিনয় করে এ বাসায় ঢোকেন। কারন তাকে ইংল্যান্ড থেকে ইনফর্ম করেন মুন্না সাহেবের এক আত্মীয়। রাহাত গোয়েন্দা সদস্য। তাই রাহাতের চোখের সামনে বেরিয়ে আসতে থাকে নাদিলের সবকিছু এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।

জুন ২৭, ২০১৬
ঈদ ম্যগাজিন ‘ঈদের বাজনা বাজেরে’ - image

ঈদ ম্যগাজিন ‘ঈদের বাজনা বাজেরে’

27 জুন 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর এর অনুষ্ঠানমালায় চাঁদ রাত ১০.৪০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ ঈদ ম্যগাজিন “ঈদের বাজনা বাজেরে” । খন্দকার ইসমাইল এর উপস্থাপনা ও পরিচালনায় বর্নাঢ্য আলো ঝলমলে সেটে জমকালো পরিবেশনা আর ব্যতিক্রমী সব আয়োজন নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদ অনুষ্ঠান । জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি 'ও মন রমজানের ওই রোজার শেষে, এল খুশীর ঈদ'। ঈদের এই গানটিতে অংশ নিয়েছেন সুদূর কানাডা প্রবাসী ভাই বোন বন্ধুরা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেণ বাংলাদেশের সঙ্গীত জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন। যিনি গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক। প্রিয় শিল্পী চিরসবুজ কুমার বিশ্বজিৎ। আরও সঙ্গীত পরিবেশন করেন আরফিন রুমি ও ঐশি । এই প্রজন্মের কয়েকজন সম্ভাবনাময় সঙ্গীতশিল্পী রেশমি , নওশীন , নিপা , রিফাত অংশগ্রহন করেন সঙ্গীত বিষয়ক কুইজ-এ । বিদেশী প্রতিবেদনে থাকছে কানাডার মেডিভ্যাল টাইমস-এর উপর প্রতিবেদন। মধ্য যুগের যুদ্ধ, রণকৌশল সব কিছুই এখানে হুবহু তুলে ধরা হয়েছে। ঈদ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের মধ্যে রয়েছে ঈদে ভোগান্তি হাস্যরসাতœক স্কীড এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে । এসব স্কীড এ অভিনয় করেণ : আশরাফ কবির , লিটন , উত্তম , সহ আরও অনেকেই ।

জুন ২৭, ২০১৬
ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদের বাজনা বাজেরে’ - image

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদের বাজনা বাজেরে’

13 জুলাই 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় আজ (১৪ জুলাই) রাত ১০টা ৫৫মিনিটে প্রচারিত হবে ঈদ ম্যগাজিন “ঈদের বাজনা বাজেরে”। খন্দকার ইসমাইল এর উপস্থাপনা ও পরিচালনায় বর্নাঢ্য আলো ঝলমলে সেটে জমকালো পরিবেশনা আর ব্যতিক্রমী সব আয়োজন নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি । জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি 'ও মন রমজানের ওই রোজার শেষে, এল খুশীর ঈদ'। ঈদের এই গানটিতে অংশ নিয়েছেন সুদূর কানাডা প্রবাসী ভাই বোন বন্ধুরা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেণ বাংলাদেশের সঙ্গীত জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন। যিনি গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক। প্রিয়শিল্পী চিরসবুজ কুমার বিশ্বজিৎ। আরও সঙ্গীত পরিবেশন করেন আরফিন রুমি ও ঐশি । এই প্রজন্মের কয়েকজন সম্ভাবনাময় সঙ্গীতশিল্পী রেশমি , নওশীন , নিপা , রিফাত অংশগ্রহন করেন সঙ্গীত বিষয়ক কুইজ-এ । বিদেশী প্রতিবেদনে থাকছে কানাডার মেডিভ্যাল টাইমস-এর উপর প্রতিবেদন। মধ্য যুগের যুদ্ধ, রণকৌশল সব কিছুই এখানে হুবহু তুলে ধরা হয়েছে। ঈদ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের মধ্যে রয়েছে ঈদে ভোগান্তি হাস্যরসাতœক স্কীড এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে ।

জুলাই ১৩, ২০১৬
footer small logo

Design & Developed by:

developed-company-logo