logo

নাম্বার

ইসলামী সওয়াল ও জবাব - image

ইসলামী সওয়াল ও জবাব

09 অক্টোবর 2015, বিকাল 6:00

ইসলামী অনুষ্ঠান ‘আরএফএল কসমিক ডোর ইসলামী সওয়াল ও জবাব’ প্রচার- বুধবার বিকাল ৫টা ২৫ মিনিট এবং বৃহস্পতিবার সকাল ১০টা ৩০মিনিট এটিএন বাংলায় বুধবার বিকাল ৫টা ২৫ মিনিট এবং বৃহস্পতিবার সকাল ১০টা ৩০মিনিটে প্রচারিত হচ্ছে কোরআন ও সুন্নাহ্’র আলোকে দর্শক সম্পৃক্ত সরাসরি সম্প্রচারিত ইসলামী অনুষ্ঠান ‘আরএফএল কসমিক ডোর ইসলামী সওয়াল ও জবাব’। এটিএন বাংলা’র ইসলামী বিভাগের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করছেন আরকান উল¬¬াহ্ হারুনী। জানার আগ্রহ মানুষের মাঝে প্রবল। আর তা যদি হয় ইসলাম বিষয়ে তাহলে সবাই বিষয়টিকে অন্য রকম গুরুত্ব দিয়ে থাকেন। ইসলামের অনেক বিষয়ই মানুষের জানার আগ্রহ প্রবল। তাইতো আমাদের দৈনন্দিন জীবনে ইসলামের ব্যবহারিক প্রয়োগ, ঈমান, আমল, নামাজ, রোজা, হজ্জ্বসহ ইসলামের জানা অজানা সব বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এ অনুষ্ঠানের মাধ্যমে। নির্দিষ্ট কিছু ইসলামী বিষয় নিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয়। এরপর টেলিফোনে সরাসরি অনুষ্ঠানে অংশগ্রহণকারী দর্শকদের বিভিন্ন প্রশ্ন শুনে আলেমগন তার উত্তর দিয়ে থাকেন। কোরআন ও সুন্নাহর আলোকে অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন আলেম সৈয়দ কামালউদ্দিন জাফরী, তারেক মনওয়ার প্রমুখ। অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য সরসরি ফোন নাম্বার- ০৪৪৭৬০৫৫৫৫৭, ০৪৪৭৬০৫৫৫৫৫। কোরআনের বিধান অনুযায়ী আমল করা, ইসলামের বিধি নিধেষ সম্পর্কে সঠিকভাবে অবগত হওয়া সর্বোপরি নবীজীর আদর্শে জীবন গড়ার লক্ষ্যে অন্যতম ভূমিকা রাখতে অনুষ্ঠানটি।

অক্টোবর ০৯, ২০১৫
মুস্তাফিজের বিধ্বংসী বোলিংয়ে জিম্বাবুয়েকে বাংলাওয়াশ - image

মুস্তাফিজের বিধ্বংসী বোলিংয়ে জিম্বাবুয়েকে বাংলাওয়াশ

11 নভেম্বর 2015, বিকাল 6:00

তামিম, ইমরুল আর মাহমুদুল্লার অর্ধ-শতকের পর মুস্তাফিজের বিধ্বংসী বোলিংয়ে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৬১  রানে জয়ী হয়ে তিন ম্যাচ সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৬ রান করে। দলের পক্ষে তামিম ও ইমরুল ৭৩ করে এবং মাহমুদুল্লাহ করেন ৫২ রান। জবাবে মুস্তাফিজের ক্যারিয়ারের তৃতীয়বারের মত ৫ উইকেটের উপর ভর করে জিম্বাবুয়েকে ২১৫ রানে অল-আউট করে দেয় টাইগাররা। জিম্বাবুয়ের পক্ষে উইলিয়ামস করেন ৬৪ রান। এছাড়িা চিগুম্বুরা করেন ৪৫ রান। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজ ৩৪ রানে ৫ উইকেট লাভ করেন। এছাড়া মাশরাফি, নাসির, সাব্বির, আরাফাত সানি এবং আল-আমিন প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন। এর আগে ২৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারিয়ে চাপে পরে জিম্বাবুয়ে। মোস্তাফিজ নিজের প্রথম বলে চার খেলেও দ্বিতীয় বলে বোল্ড করেন চিবাবাকে। এর পর ৪৩ রানের মাথায় মোস্তাফিজের দ্বিতীয় শিকারে পরিনত হন চাকাবা।  দলীয় ৪৭ রানের মাথায় নাসির আরভিনকে ফেরালে চাপে পরে যায় জিম্বাবুয়ে। সেখান থেকে চিগুম্বুরা আর উইলিয়ামসন দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। দুজনে মিলে গড়ে তোলেন ৮০ রানের পার্টনারশিপ। নিয়মিত বোলাররা যখন এই জুটিকে আউট করতে পারছিল না তখনই মাশরাফি বল তুলে দেন পার্ট টাইমন বোলার সাব্বির রহমান হাতে। অধিনায়কের আস্থার প্রতিদান দিলেন ব্যাটিংয়ে ভাল করতে না পারা সাব্বির। নিজের দ্বিতীয় ওভারে চিগুম্বুরাকে বোল্ড করে বাংলাদেশকে খেলায় ফিরিয়ে আনেন সাব্বির। এর পরও ওয়ালারকে নিয়ে চেস্টা চালিয়ে যাচিছলেন উইলিয়ামস। উইলিয়ামস তুলে নেন ব্যক্তিগত অর্ধ-শতক।  কিন্তু ১৮৬ রানের মাথায় ওয়ালারকে আলআমিন এবং ১৮৮ রানে ৬৪ রান করা উইলিয়ামসকে মাশরাফি ফেরালে জিম্বাবুয়ের জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়। ২০৭ রানের মাথায় সিকান্দার রাজা আর জংওয়েকে পর পর দুই বলে আউট করে জিম্বাবুয়েকে ম্যাচ থেকে ছিটকে দেন মুস্তাফিজ।  ২০৯ রানের মাথায় পানিয়াঙ্গারাকে আউট করে ক্যারিয়ারের তৃতীয় বারের মত ৫ উইকেট লাভ করেন মুস্তাফিজ। এর আগে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশের লক্ষ্যে, সিরিজের শেষ ওয়ানডেতে মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৬  রান করে বাংলাদেশ। দলের পক্ষে ইমরুল কায়েস ও তামিম ইকবার ৭৩ করে এবং মাহমুদুল্লাহ করেন ৫২ রান। বাংলাদেশের ইনিংসের শুরু খানিকটা ধীর গতিতে হলেও, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রানের গতি বাড়ান তামিম ও ইমরুল। তবে, তামিমের চেয়ে বেশি আক্রমনাত্বক ব্যাটিং করে টানা দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে নেন ইমরুল। এরপর নিজের হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তামিম ইকবাল। ওপেনিং-এ শতরানের পার্টনারশিপও হয়েছে তামিম-ইমরুলের ব্যাটে। দুজনের যাচ্ছিলেন ব্যক্তিগত শতরানের দিকে। কিন্তু হঠাৎ ছন্দপতন। দলীয় ১৪৭ রানের মাথায় সিকান্দার রাজার একটি বল ডাইন দ্যা উইকেটে খেলতে গিয়ে স্ট্যাম্পিং হন ইমরুল। আউট হবার আগে ৯৫ বলে চারটি ছক্কা এবং ছয়টি চারের মাধ্যমে করেন ৭৩ রান। এর পর টানা ব্যর্থ লিটন দাসের পরিবর্তে তিন নাম্বারে নামেন মুশফিকুর রহীম। তামিমের সাথে দারুণ খেলতে থাকেন তিনি। ১৭৩ রানের মাথায় ব্যক্তিগত ৭৩ রানে ক্রিমারের বলে স্ট্যাম্পিং হন তামিম। ৯৮ বলের ইনিংসে ছিল একটি ছয় এবং সাতটি চারে সাজানো। তামিমের আউটের পর চার নাম্বারে নামেন লিটন দাস।  কিন্তু লিটন মুশফিক জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৯০ রানের মাথায় মাত্র ২৫ বলে ব্যক্তিগত ২৮ রানে দলের টানা তৃতীয় ব্যাটমম্যান হিসেবে স্ট্যাম্পিং হন মুশফিক। এবারে বোলার ছিলেন ওয়ালার। মুশফিক আউট হবার পর পাঁচ নাম্বারে নামেন মাহমুদুল্লাহ। লিটন মাহমুদুল্লাহ মিলে দলকে বড় স্কোরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু আবারও বড় ইনিংস খেলতে ব্যর্থ লিটন। ১৭ রান করে ক্রেমারের দ্বিতীয় শিকারে পরিনত হন তিনি। শুরু হয় বাংলাদেশের িইনিংসে ছোট ধস। ৪ রানের বাংলাদেশ হারায় তিন উইকেট। ২২২ রানের মাথায় লিটন আউট হবার পর ২২৬ রানে আউট হন সাব্বির আর নাসির। পরে মাহমুদুল্লাহ ভাগ্যক্রমে অবিশাস্যভাবে রান আউটে থেকে বেঁচে না গেলে আরও বিপদে পরত বাংলাদেশ। আউট হয়ে সীমানা পর্যন্ত যেয়ে ভাগ্যক্রমে আবার ফিরে এসে অধিনায়ক মাশরাফিকে দারুন ব্যাট করেন মাহমুদুল্লা। তুলে নেন ক্যারিয়ারের  ১৪ তম হাফ-সেঞ্চুরি। এর মাঝে অবশ্য মাশরাফি ফিরে যান ১১ বলে কার্যকরী ১৮ রান করে। শেষ পর্যন্ত ৪০ বলে ৫২ রান করে ২৭৫ রানের মাথায় সেই রান আউটই হন মাহমুদুল্লাহ। আরাফাত সানি অপরাজিত থাকেন তিন রানে। বাংলাদেশের ইনিংস শেষ হয় ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৭৬ রানে। জিম্বাবুয়ের জংওয়ে ও ক্রেমার দুটি করে এবং পানিয়াঙ্গারা, সিকান্দার রাজা ও ওয়ালার একটি করে উইকেট লাভ করেন। ৭৩ রান করে ওপেনার তামিম ইকবাল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। আর সিরিজ সেরা হন মুশফিকুর রহীম।

নভেম্বর ১১, ২০১৫
দণ্ড কার্যকরের খবর বিশ্ব গণমাধ্যমে - image

দণ্ড কার্যকরের খবর বিশ্ব গণমাধ্যমে

21 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাসিঁর খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। ‘বিবিসি’ তাদের শিরোনাম করেছে : ১৯৭১ সালের যুদ্ধাপরাধে সাকা চৌধুরী এবং মুজাহিদের ফাসিঁ । এ সংবাদ তারা তাদের শীর্ষ দুই নাম্বার খবরে রাখে। তাদের প্রতিবেদনে উল্লেথ করা হয়েছে সাকা চৌধুরী ৬ বারের এমপি এবং মুজাহিদ বাংলাদেশের একটি ইসলামী দলের শীর্ষ নেতা ছিলেন। তাদের দুই জনের পক্ষে করা প্রানভিক্ষার আবেদন নিয়ে পরিবার এবং সরকারের ভিন্নমত তুলে ধরা হয়েছে বিবিসি প্রতিবেদনে। বাংলাদেশে ২ বিরোধী নেতার ফাসিঁ কার্যকর এমন শিরোনাম করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম ‘আল জাজিরা’ ।   রাষ্ট্রপতির ক্ষমা না পাওয়ার পর তাদের ফাসিঁ কার্যকর করা হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে । সংবাদ মাধ্যমটি, মুজাহিদকে বাংলাদেশের বৃহৎ ইসলামী দলের ২য় শীর্ষ নেতা বলে উল্লেখ করেছে। এ ছাড়া ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া, ১৯৭১ সালের যুদ্ধাপরাধে বাংলাদেশে ২ বিরোধী নেতার ফাসিঁ কার্যকর বলে খবর প্রকাশ করেছে । পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডন অবশ্য ফাসিঁ কার্যকর হওয়ার আগে খবর প্রকাশ করলেও , কার্যকর হওয়ার পরে কোন সংবাদ আপডেট করে নি । তারাও ২ বিরোধী নেতার ফাসিঁর হচ্ছে বলে খবর দিয়েছিল।

নভেম্বর ২১, ২০১৫
হিজড়ার চরিত্রে মিশা সওদাগর - image

হিজড়ার চরিত্রে মিশা সওদাগর

22 মার্চ 2016, বিকাল 6:00

বর্তমান সময়ে বাংলা চলচ্চিত্রের খলনায়কদের কথা আসলেই যার কথা সবার আগে মনে আসে তিনি মিশা সওদাগর। ক্যারিয়ারের প্রায় প্রতিটা ছবিতেই তিনি মন্দ চরিত্রে হাজির হয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন সাবলীল অভিনয় দিয়ে। আর সেই প্রিয় অভিনেতার এ কি দশা! কষ্ট করে চিনতে পারলেও চোখ ছানাবড়া হয়ে যাবে নিশ্চিত। কারণ এখন তার ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, হাতের নখেও ম্যাচিং করা নেইল পলিশ, নাকে আবার নথ! পরনে বেগুনি রঙের ব্লেজার, হাতের মুঠোয় একই রঙের ফোন আর ববকাট বাদামি চুল। অঙ্গভঙ্গিতেও বৃহন্নলার ছাপ। না চিন্তিত হবার কিছু নেই। হিজড়া হয়ে যাননি মিশা। কেবল ‘মিসড কল’ ছবিতে চরিত্রের প্রয়োজনে এই সাজ নিতে হয়েছে এই অভিনেতাকে। গেল ২২ ও ২৩ মার্চ বিএফডিসির এক নাম্বার ফ্লোরে একটি গানের দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। মাসুম বাবুলের কোরিওগ্রাফিতে মিশা সওদাগর ১৫ জন হিজড়াদের নিয়ে গানটির শুটিং করছেন। পরিচালক সাফি উদ্দিন সাফি জানালেন, ছবিতে খল চরিত্রে অভিনয় করছেন মিশা। পাশাপাশি তাকে হিজড়া হিসেবেও দেখা যাবে। তিনি আরো বলেন, ‘মিশা সওদাগর আমাদের ইন্ডাস্ট্রির সুপার একজন অভিনেতা। তার অভিনয়ের বৈচিত্রতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। এ পর্যন্ত সবচেয়ে বেশি বৈচিত্রময় চরিত্রে ঢাকাই ছবির দর্শকেরা মিশাকেই দেখেছেন। তবে এই প্রথমবারের মতো তাকে হিজড়া হিসেবে দেখবেন। আশা করছি ভালো লাগবে সবার।’ পরিচালক বললেন, ছবির গল্প অত্যন্ত চমৎকার। গেল ১ অক্টোবর মহরতের মাধ্যমে এর দৃশ্যধারনের কাজ শুরু হয়েছে। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বাপ্পি এবং নবাগত মুগ্ধ। এছাড়াও আছেন বাপ্পারাজ, তামান্না তিফ শুদ্ধতা , কাজী হায়াত ,মাযহারুল ইসলাম নিরব, এলাহান উদ্দিন, উজ্জ্বলসহ আরো অনেকেই ।

মার্চ ২২, ২০১৬
রিও থেকে বর্তমান চ্যাম্পিয়ন সেরেনার বিদায় - image

রিও থেকে বর্তমান চ্যাম্পিয়ন সেরেনার বিদায়

09 আগস্ট 2016, বিকাল 6:00

স্পোর্টস ডেস্ক : রিও অলিম্পিক টেনিসে আবারো তারকা পতন। ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নোভাক জকোভিচের পর এবার ছিটকে গেলেন আরেক নাম্বার ওয়ান যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। ইউক্রেনের এলিনার কাছে সরাসরি সেটে হেরে তৃতীয় রাউন্ড থেকে  বিদায় নেন তিনি। পুরুষ বিভাগে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নোভাক জকোভিচ প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়ে সবাইকে হতাশ করেছিলেন। রিও অলিম্পিক টেনিসের তার বিদায়ের ক্ষত না শুকাতেই টেনিস মহলে আরেকটি আঘাত। ৪৮ ঘন্টা না পেরুতেই জকোভিচের পথেই হাটলেন আরেক শীর্ষ খেলোয়াড় সেরেনা উইলিয়ামস। নারীদের এককে অনভিজ্ঞ এলিনাকে সামনে পান অলিম্পিকে চারবার স্বর্ন পদক জয়ী  সেরেনা। ২০১২ লন্ডন অলিম্পিকের চ্যাম্পিয়নও তিনি। তবে তার বিপক্ষে শুরু থেকে শক্ত প্রতিপক্ষ হিসেবে হাজির হন এলিনা। দারুন লড়াই করে সেট জেতেন ৬-৪ গেমে। দ্বিতীয় সেটটি ছিলো সেরেনার জন্য মরনবাচনের। তবে এ সেটেও এলিনার নিখুত পারফরম্যান্সের কাছে পেরে ওঠেননি। ৬-৩ গেমে হেরে এবারের আসর থেকে বিদায় নেন  রেকর্ড ২২ টি গ্র্যান্ড স্লামের মালিক সেরেনা। আর ঐতিহাসিক জয় পান ইউক্রেনের এলিনা। এই ম্যাচ শেষ হতে সময় লাগে ১ ঘন্টা ১২ মিনিট।

আগস্ট ০৯, ২০১৬
আজ থেকে নতুন ধারাবাহিক ‘শূণ্যতায়’ - image

আজ থেকে নতুন ধারাবাহিক ‘শূণ্যতায়’

08 মে 2017, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় আজ (৯ মে) থেকে প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘শুণ্যতায়’। ধারাবাহিকটি প্রতি মঙ্গল ও বুধবার রাত ১০.৫৫ মিনিটে প্রচারিত হবে। জাকির হোসেন উজ্জলের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন মনিরুজ্জামান মনির। অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, আনিকা কবির শখ, নিলয় আলমগীর, নাজিয়া হক অর্ষা, কল্যান কোরাইয়া, সাব্বীর আহমেদ, মাহমুদুল ইসলাম মিঠু, কে এস ফিরোজ, সাবেরী আলম, তাসনোভা এলবিন, দীপক কর্মকার প্রমুখ। বাসর ঘরে সামান্তা তার নব বিবাহিত স্বামী প্রতিষ্ঠিত ব্যবসায়ী রুবায়েতকে একটা মোবাইল নাম্বার দিয়ে বলে এ নাম্বারের ছেলের সাথে তার ভালবাসার সম্পর্ক আছে। ছেলেটির নাম অয়ন। কলেজ জীবন থেকে অয়নের সাথে ওর রিলেশন। আজকের বিয়েতে তার কোন মত ছিলনা। বাবার জোরাজোরিতে সে বিয়েতে রাজি হয়েছে। কারণ ব্যবসায়ী রুবায়েত সাহেবের অর্থ সম্পদির লোভে সামান্তাকে বিয়ে দিয়েছে তার বাবা। ভালোবাসার মানুষ অয়নকেই একমাত্র স্বামী হিসেবে মেনে নিবে সামান্তা। তার জায়গায় অন্য কাউকে নিয়ে সে সুখী হতে পারবেনা। সামান্তার কথা শুনে আকাশ থেকে পরে রুবায়েত। ফোন নাম্বারটা নিয়ে সারারাত ভাবে। সোফায় বসেই জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ফুল সজ্জ্বার রাতটা পার করে দেয়। রুবায়েতের বয়স যেমন একটু বেশী, সামান্তার বয়সও অনেক কম। রুবায়েত ভাবে যে মনের আবেগ থেকে কথাগুলো বলছে মেয়েটা। দু’ একদিন গেলে বিষয়টা স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু পরদিনই সামান্তা ওকে বোকা বানিয়ে পালিয়ে যায় অয়নের সাথে। রুবায়েত ছুটে যায় শ্বশুর বাড়ীতে। স্পষ্ট করে জানিয়ে দেয় নিজের সম্মান রাখতে হলেও যেভাবেই হোক সামান্তাকে ফিরিয়ে আনতে হবে। কিন্তু ওদের নাগাল পাবে কিভাবে? সামান্তা অয়নকে নিয়ে চলে যায় বান্দরবানে ওর এক বন্ধুর কাছে। রুবায়েত লোক দিয়ে অয়নের মোবাইল ট্রাকিং করে জেনে ফেলে ওদের অবস্থান। সে তার দীর্ঘদিনের বিশ্বস্ত লোক মিঠুকে পাঠিয়ে দেয় ওদের খুঁজে বের করতে। পালিয়ে এসেও মুক্ত হতে পারেনা সামান্তা। কারণ সে মেনে নিক বা না নিক কাগজে কলমে সে রুবায়েতের স্ত্রী। রুবায়েতের সাথে তালাক না হওয়া পর্যন্ত সে অয়নকে বিয়ে করতে পারবেনা। বিষয়টা চিন্তা করে প্রচন্ড হতাশ হয় সে। অয়ন ওকে শান্তনা দিয়ে বলে যেভাবেই হোক সে রুবায়েতের কাছ থেকে ওর তালাক নামায় স্বাক্ষর করে এনে তারপরই ওকে বিয়ে করবে। ওরা বান্দরবানের বিভিন্ন যায়গায় ঘুরতে থাকে। এদিকে মিঠু সেখানে এসে লোকজন নিয়ে মরিয়া হয়ে ওদের খুঁজতে শুরু করে।

মে ০৮, ২০১৭
শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘শূণ্যতায়’ - image

শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘শূণ্যতায়’

09 মে 2017, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় গতকাল (৯ মে) থেকে প্রচার শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘শুণ্যতায়’। ধারাবাহিকটি প্রতি মঙ্গল ও বুধবার রাত ১০.৫৫ মিনিটে প্রচারিত হবে। জাকির হোসেন উজ্জলের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন মনিরুজ্জামান মনির। অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, আনিকা কবির শখ, নিলয় আলমগীর, নাজিয়া হক অর্ষা, কল্যান কোরাইয়া, সাব্বীর আহমেদ, মাহমুদুল ইসলাম মিঠু, কে এস ফিরোজ, সাবেরী আলম, তাসনোভা এলবিন, দীপক কর্মকার প্রমুখ। বাসর ঘরে সামান্তা তার নব বিবাহিত স্বামী প্রতিষ্ঠিত ব্যবসায়ী রুবায়েতকে একটা মোবাইল নাম্বার দিয়ে বলে এ নাম্বারের ছেলের সাথে তার ভালবাসার সম্পর্ক আছে। ছেলেটির নাম অয়ন। কলেজ জীবন থেকে অয়নের সাথে ওর রিলেশন। আজকের বিয়েতে তার কোন মত ছিলনা। বাবার জোরাজোরিতে সে বিয়েতে রাজি হয়েছে। কারণ ব্যবসায়ী রুবায়েত সাহেবের অর্থ সম্পদির লোভে সামান্তাকে বিয়ে দিয়েছে তার বাবা। ভালোবাসার মানুষ অয়নকেই একমাত্র স্বামী হিসেবে মেনে নিবে সামান্তা। তার জায়গায় অন্য কাউকে নিয়ে সে সুখী হতে পারবেনা। সামান্তার কথা শুনে আকাশ থেকে পরে রুবায়েত। ফোন নাম্বারটা নিয়ে সারারাত ভাবে। সোফায় বসেই জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ফুল সজ্জ্বার রাতটা পার করে দেয়। রুবায়েতের বয়স যেমন একটু বেশী, সামান্তার বয়সও অনেক কম। রুবায়েত ভাবে যে মনের আবেগ থেকে কথাগুলো বলছে মেয়েটা। দু’ একদিন গেলে বিষয়টা স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু পরদিনই সামান্তা ওকে বোকা বানিয়ে পালিয়ে যায় অয়নের সাথে। রুবায়েত ছুটে যায় শ্বশুর বাড়ীতে। স্পষ্ট করে জানিয়ে দেয় নিজের সম্মান রাখতে হলেও যেভাবেই হোক সামান্তাকে ফিরিয়ে আনতে হবে। কিন্তু ওদের নাগাল পাবে কিভাবে? সামান্তা অয়নকে নিয়ে চলে যায় বান্দরবানে ওর এক বন্ধুর কাছে। রুবায়েত লোক দিয়ে অয়নের মোবাইল ট্রাকিং করে জেনে ফেলে ওদের অবস্থান। সে তার দীর্ঘদিনের বিশ্বস্ত লোক মিঠুকে পাঠিয়ে দেয় ওদের খুঁজে বের করতে। পালিয়ে এসেও মুক্ত হতে পারেনা সামান্তা। কারণ সে মেনে নিক বা না নিক কাগজে কলমে সে রুবায়েতের স্ত্রী। রুবায়েতের সাথে তালাক না হওয়া পর্যন্ত সে অয়নকে বিয়ে করতে পারবেনা। বিষয়টা চিন্তা করে প্রচন্ড হতাশ হয় সে। অয়ন ওকে শান্তনা দিয়ে বলে যেভাবেই হোক সে রুবায়েতের কাছ থেকে ওর তালাক নামায় স্বাক্ষর করে এনে তারপরই ওকে বিয়ে করবে। ওরা বান্দরবানের বিভিন্ন যায়গায় ঘুরতে থাকে। এদিকে মিঠু সেখানে এসে লোকজন নিয়ে মরিয়া হয়ে ওদের খুঁজতে শুরু করে।

মে ০৯, ২০১৭
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আইরিশদের বিপক্ষে সহজ জয় ভারতের - image

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আইরিশদের বিপক্ষে সহজ জয় ভারতের

26 জুন 2022, বিকাল 6:00

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে ভারত। বৃষ্টি বাঁধায় ১২ ওভারে নেমে আসা ম্যাচেও ১৬ বল হাতে রেখেই জয়তুলে নেয় হার্দিক পান্ডিয়ার দল। মালাহাইডের দ্য ভিলেজে টস হেরে ব‍্যাট করতে নেমে শুরুটা বেশ খারাপ হয় আইরিশদের। স্বাগতিকদের প্রথম তিন ব‍্যাটসম‍্যানই ফিরেছেন দুই অঙ্ক ছোঁয়ার আগেই। অধিনায়ক অ‍্যান্ডি বালবার্নিকে তো শূন্য হাতেই ফিরিয়েছেন ভুবনেশ্বর কুমার। ২২ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলার পর সেখান থেকে আইরিশদের ঘুরে দাঁড়ানোর কারিগর হ্যারি টেক্টর। চতুর্থ উইকেট জুটিতে লোরকান টাকারকে নিয়ে ৫০ রান তোলেন টেক্টর। দলীয় ৭২ রানে গিয়ে টাকার আউট হয়ে গেলেও ঝড়ো ব্যাটিংয়ে দলের রান ১০০ ছাড়িয়ে নিয়ে যেন টেক্টর। ৩৩ বলে ৬৪ করে অপরাজিত থাকা টেক্টরের কল্যাণে আইরিশরা শেষ পর্যন্ত নির্ধারিত ১২ ওভারে স্কোরবোর্ডে তোলে ৪ উইকেটে ১০৮ রান। ১০৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই দ্বীপক হুদা আর ইশান কিশান মিলে ঝড় তোলেন। তবে খুব বেশি এগোতে পারেননি কিশান। ২ ছয় আর ৩ চারে চারে ১১ বলে ২৬ রান করেই থামতে হয় তাকে। কিশানকে বিদায় করার ঠিক পরের বলেই সুর্যকুমার যাদবকেও ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়ে তোলেন আইরিশ ক্রেইগ ইয়ং। তবে তেমন কোন কিছু ঘটতে না দিয়ে চার নাম্বারে নামা অধিনায়ক পান্ডিয়া আর ওপেনার দীপক হুদা মিলে ৬৪ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছে নিয়ে যান। ৩ ছয় আর ১ চারে ১২ বলে ২৪ রান করে থামেন পান্ডিয়া। এরপর দিনেশ কার্তিককে সঙ্গে নিয়ে বাকি কাজটা সারেন দীপক। শেষমেশ ২৯ বলে ২ ছয় আর ৬ চারে ৪৭ রানে পরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়ফেন এই ওপেনার। আগামী মঙ্গলবার (২৮ জুন) একই মাঠে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

জুন ২৬, ২০২২
আমি পুরোপুরি ক্রিকেটারদের দোষ দেব : সুজন - image

আমি পুরোপুরি ক্রিকেটারদের দোষ দেব : সুজন

03 আগস্ট 2022, বিকাল 6:00

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারার বিষয়ে নিজের মত দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বুধবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুজন পুরো দোষটা চাপালেন ক্রিকেটারদের ঘাড়ে। বললেন, ‘সবারই মন খারাপ, আমারও মন খারাপ। স্বাভাবিক। আমি খুব হতাশ। আমরা বারবার বলি নিজেদের ভুল থেকে শিক্ষা নিতে। কিন্তু আমরা কবে সে শিক্ষাটা নেব। আমি পুরোপুরি ক্রিকেটারদের দোষ দেব। তাদের প্রয়োগ সম্পূর্ণ ভুল ছিল।’ অনুশীলনে ভালো করেও ম্যাচে গিয়ে এর প্রয়োগ দেখাতে না পারার আক্ষেপ শোনা যায় অনেক দিন ধরেই। সুজনের অভিমত, ম্যাচের চাপের কারণে এমনটা হচ্ছে। দলকে শিগগিরই এই চক্র থেকে বের হয়ে আসার তাগিদ দিলেন তিনি। বললেন, ‘বার্তা একটাই এখান থেকে বের হয়ে আসতে হবে, অনুশীলনের মাধ্যমে বের হতে হবে। আপনি অনুশীলনে ঠিকই ক্যাচ ধরছেন, মাঠে চাপের জন্য পারছেন না। এই চাপ থেকে আপনাকেই বের হয়ে আসতে হবে।’ ইতিবাচক ক্রিকেটের কথা বললেও ম্যাচে এর প্রয়োগ দেখাতে ব্যর্থ বাংলাদেশ। সুজনের মতে, সাহসী ক্রিকেটটা খেলতে পারেনি দল। বললেন, ‘কালকে আমাদের একটা ব্যাটারকে উচিত ছিল অ্যাটাক করা। আমাদের ৮ নাম্বার ব্যাটার মেহেদী ছক্কা মেরেছিল। এটা তো আমরা চাই না, আমরা চাইব সাহসী খেলতে হবে। যেটা বার্ল করল, এক ওভারে ৩৪ নেওয়ার পর পরিস্থিতি বদলে গেল, ৬ ওভার ৮০ মতো রান, আমার মনে হয় এটা বিশ্ব রেকর্ডও। লিটন রান করেনি বলে টপ অর্ডার রান করবে না, এটা তো কঠিন কল। এটা থেকে তো বের হয়ে আসতে হবে। তাদের থেকে ইতিবাচক খেলতে হবে, কোথায় থেকে বাউন্ডারি বের করবেন, প্লান অনুযায়ী খেলা, জুটি গড়া। এসব পারলে ইজি হতো। আমরা যেভাবে আউট হয়েছি সেটাও মেনে নেওয়ার মতো না।’

আগস্ট ০৩, ২০২২
বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ - image

বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ

21 আগস্ট 2022, বিকাল 6:00

নাম্বার ওয়ান নায়ক শাকিব খানের হাত ধরে ঢালিউডে অভিষেক হয় বুবলীর। একাধিক ছবিতে জুটি হিসেবে কাজ করায় শাকিবের সঙ্গে বুবলীর প্রেমের খবর প্রকাশ্যে আসে। যদিও এ নায়িকা কখনো তা স্বীকার করেননি। এখন শোনা যাচ্ছে, শাকিবের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না বুবলীর। একে অন্যকে এড়িয়ে চলছেন তারা। এরইমধ্যে শাকিবের বাইরে অন্য নায়কের সঙ্গে অভিনয়ও করেছেন বুবলী। তাদের মধ্যে আদর আজাদ অন্যতম। গুঞ্জন চাউর, এই নায়কের সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন তিনি। সম্প্রতি আদর-বুবলী জুটির ‘তালাশ’ নামের একটি সিনেমা মুক্তি পেয়েছে। তবে ছবিটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়। এবার আরও এক নতুন গুঞ্জন শুরু হয়েছে নায়িকাকে নিয়ে। হালের সফল চলচ্চিত্র পরিচালক রায়হান রাফির সঙ্গে নাকি প্রেম করছেন বুবলী! এই পরিচালকের ‘টান’ ও ‘সাত নাম্বার ফ্লোর’ ওয়েব কনটেন্টে কাজ করেছেন বুবলী। তবে বরাবরের মতো এই প্রেমের কথাও অস্বীকার করেছেন বুবলী। তিনি বলেন, এটা একটা ভিত্তিহীন খবর। আসলে রাফি ভাইয়ের সঙ্গে আমার কয়েকটি কাজ দর্শক পছন্দ করেছে। এ ছাড়া সামনে আরও কয়েকটি প্রজেক্ট নিয়েও কথা হয়। এরমধ্যে এই ধরনের সংবাদ বিভ্রান্তিকর। যারা আমার ক্যারিয়ারের সফলতা সহ্য করতে পারে না তারাই হয়তো এসব ছড়াচ্ছে। আমি তাদেরকে অনুরোধ করবো বিভ্রান্তি না ছড়ানোর।

আগস্ট ২১, ২০২২
footer small logo

Design & Developed by:

developed-company-logo