logo

জার্নালিস্ট

আজ প্রচার হবে ‘ইউরো-সিজেএফবি’র ১৬তম আসর’ - image

আজ প্রচার হবে ‘ইউরো-সিজেএফবি’র ১৬তম আসর’

05 জানুয়ারি 2017, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: বর্ণ্যাঢ্য এবং জমকালো আয়োজন এবং দেশ সেরা সেলিব্রেটিদের অংশগ্রহনে গত ১৮ ডিসেম্বর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হলো দেশের প্রধান জাতীয় দৈনিক, পাক্ষিক এবং টেলিভিশন মিডিয়ার বিনোদন সম্পাদকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি এবং গ্লোব সফ্ট ড্রিংঙ্কস লিমিটেডের যৌথ উদ্যোগে প্রবর্তিত ইউরো-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। ইউরো-সিজেএফবি‘র ১৬তম এই আসরের অফিসিয়াল ব্রডকাস্টার এটিএন বাংলা। অনুষ্ঠানটি আজ (০৬ জানুয়ারি) রাত ১১টায় প্রচার হবে এটিএন বাংলায়। প্রতিবারের মত এবারও সঙ্গীত, টেলিভিশন এবং চলচ্চিত্র মাধ্যমে ২০১৫ সালে বছর সেরা তারকাদের মাঝে ‘ইউরো-সিজেএফবি’ পুরস্কার প্রদান করা হয়। এই বছর ইউরো-সিজেএফবি আজীবন সন্মাননা পুরস্কার পেলেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। দেশ এবং বিদেশে স্বকীয় সঙ্গীত মহীমায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করায় এই বছর ইউরো-সিজেএফবি বিশেষ সন্মাননা পুরস্কার প্রদান করা হয় ব্ল্যাক ডায়মন্ড বেবী নাজনীনকে। অনুষ্ঠানের প্রধান অতিতি মেয়র আনিসুল হক এবং অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠোপোষক গ্লোব সফট ড্রিঙ্কস লিমিটেডের চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ আজীবন সন্মাননা এবং বিশেষ সন্মাননা পুরস্কারসহ বছর সেরা সব তারকার হাতে পুরস্কার তুলে দেন। এই সময় উপস্থিত ছিলেন সিজেএফবি‘র সভাপতি এনাম সরকার এবং সাধারণ সম্পাদক তামিম হাসান। বিশেষ অতিথি ছিলেন ইত্তেফাক হোল্ডিংসের ব্যবস্থপনা পরিচালক আরশাদ হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ, পারসোনার ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান, নিউজ জি ২৪.কম-এর প্রকাশক নাজমুল হক ভূইয়াঁ খালেদ,ভার্সেটাইল মিডিয়ার চেয়ারম্যান আরশাদ আদনান এবং অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। চলচ্চিত্র বিভাগে এই বছর সেরা নায়কের পুরস্কার পেয়েছেন আরেফিন শুভ (ছুঁয়ে দিলে মন),সেরা নায়িকার পুরস্কার পেয়েছেন পরিমনি (আরও ভালবাসবো তোমায়),সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন এস এ হক অলিক (আরও ভালবাসবো তোমায়), সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে (অগ্নি টু)। টেলিভিশন বিভাগে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন চঞ্চল চৌধুরী (ইয়ার আলীর নতুন বউ),সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বিদ্যা সিনহা মিম (চিলি চকলেট),সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন মাসুদ সেজান ( লাইক এন্ড কমেন্টস)। এই বছর সেরা মডেল এর পুরস্কার পেয়েছেন মাহফুজ আনাম জেমস (ব্ল্যাক হর্স), সেরা মডেল নারী‘র পুরস্কার পেয়েছেন মীম চৌধুরী (ডিয়ন অ্যালমন্ড চকলেট), সেরা উপস্থাপক দেবাশীষ বিশ্বাস (তোমাকে পাওয়ার জন্য), সেরা উপস্থাপিকা আমব্রিনা সারজিন আমব্রিন (বিপিএল)। এছাড়া সমালোচক বিভাগে আরো তিনটি পুরস্কার প্রদান করা। ইউরো-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড-এর ১৬তম আসরে এবছরও পারর্ফম করেন দেশ সেরা সেলিব্রেটিরা। ব্ল্যাক ডায়মন্ড বেবী নাজনীন, নগর বাউল জেমস, হাবিব ওয়াহিদ, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, মিম চৌধুরী, কনা, আরেফিন শুভ, সাফা কবির, সারিকা এবং মিনারের মত পারফর্মারদের জমকালো পরিবেশনায় আরেকবার মিডিয়াসহ সকলকে চমকে দিলো ইউরো-সিজেএফবি। সম্পূর্ণ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আমব্রিন এবং নীরব খান। পরিচালনা করেছেন মুকাদ্দেম বাবু।

জানুয়ারি ০৫, ২০১৭
সালাউদ্দিনকে বহিষ্কার করল বিএসপিএ - image

সালাউদ্দিনকে বহিষ্কার করল বিএসপিএ

03 মে 2023, বিকাল 6:00

বিতর্কের বরপুত্র হয়ে ওঠা কাজী মো. সালাউদ্দিনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে সাংবাদিকদের সংগঠনগুলো। সাবেক এ ফুটবলারের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে, দাবি উঠেছে তার ডোপ টেস্ট করানোরও! সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা বলায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির পদ ছাড়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। এদিকে সম্মানিক সদস্য পদ থেকে কাজী মো. সালাউদ্দিনকে বহিষ্কার করেছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। কাজী মো. সালাউদ্দিন সম্পর্কে ব্যারিস্টার সুমন বলেছেন, ‘আমাদের (বাফুফে) সভাপতি সাহেব সাংবাদিকদের কটাক্ষ করেছেন, তাদের বাবা নিয়েও কথা বলেছেন। এ ধরনের কথা যারা বলেন, তাদের সুস্থতা নিয়েই আমি প্রশ্ন তুলি।’ আলোচিত এ আইনজীবী আরও বলেন, ‘পুলিশ বা অন্যান্য ডিপার্টম্যান্টে দেখবেন ডোপ টেস্টের ব্যবস্থা আছে। মাদক নিয়ে থাকলে ডোপ টেস্টে ধরা পড়বে। ধরা পড়ার পর তাকে চাকরিচ্যুত করা হয়। আমার বিশ্বাস বাফুফেতে ডোপ টেস্টের ব্যবস্থা থাকলে তারা (কাজী সালাউদ্দিনরা) দায়িত্বে থেকে এত কথা বলতে পারতেন না। আরও আগেই বহিষ্কৃত হতেন।’ মঙ্গলবার বাফুফে নির্বাহী সভার পর সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সহসভাপতি কাজী নাবিল আহমেদ সাংবাদিকদের নিয়ে কটাক্ষ করেন। এ কথোপকথনের মধ্যে কাজী মো. সালাউদ্দিনের অংশটা আলোচিত-সমালোচিত হয়। কিন্তু সাবেক এ ফুটবলারের চেয়ে আপত্তিকর ছিল সহসভাপতি কাজী নাবিল আহমেদের অংশ। তথাকথিত এ সুশীল আবার একজন সংসদ সদস্যও। কথোপকথনে কাজী সালাউদ্দিন বলেন, ‘জার্নালিস্টরা এখানে (বাফুফে ভবনে) ঢুকতে গেলে, আমার এখানে তাদের বাপ-মায়ের ছবি দিতে হবে। আরেকটা কন্ডিশন হলো, বাপের জুতা পরা ছবি থাকতে হবে।’ কাজী সালাউদ্দিনের কথার পর কাজী নাবিল বলেন, ‘আই রিকোয়েস্ট, হু গ্রিউ-আপ ওয়্যারিং আন্ডারওয়ার অ্যান্ড হু ডিড নট।’ কাজী সালাউদ্দিন ও কাজী নাবিল আহমেদের এমন মন্তব্যকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ উল্লেখ করে বিএসপিএ তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। সংগঠনটি বিবৃতিতে উল্লেখ করে, সাংবাদিকদের ওপর তাদের কতটা বিদ্বেষ, সেটা প্রকাশ পেয়েছে কথাবর্তায়। তারা শুধু সাংবাদিকদের নয়, তাদের পরিবার এমনকি সাংবাদিকদের মা-বাবাকে পর্যন্ত কটাক্ষ করতে ছাড়েননি। বিবৃতিতেই সম্মানিক সদস্য পদ থেকে কাজী সালাউদ্দিনকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। তাতে উল্লেখ করা হয়, ‘লিজেন্ডারি খেলোয়াড় হিসাবে বাফুফে সভাপতি পদে বসার পর কাজী মো. সালাউদ্দিনকে ২০১২ সালে বিএসপিএ সম্মানসূচক সদস্য পদ দিয়ে আপন করে নিয়েছিল। পরীক্ষিত ক্রীড়া সংগঠক, লিজেন্ড খেলোয়াড় এবং মিডিয়া সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠকদের অনারারি সদস্য পদ দেওয়ার রেওয়াজ আছে এ সংগঠনের। বর্তমান প্রেক্ষাপটে তার আচরণ, বক্তব্য সবকিছুই এই ঐতিহ্যবাহী ক্রীড়া সাংবাদিক সংগঠনের মতাদর্শের পরিপন্থি। এ কারণেই তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

মে ০৩, ২০২৩
ঈদে সড়কে ঝরেছে ২৯৯ প্রাণ - image

ঈদে সড়কে ঝরেছে ২৯৯ প্রাণ

07 জুলাই 2023, বিকাল 6:00

ঈদুল আজহার ছুটিতে দেশের সড়ক-মহাসড়কে ২৭৭টি সড়ক দুর্ঘটনায় ২৯৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৪৪ জন। আজ শনিবার (০৮ জুলাই) সকালে নগরীর বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, তাদের সড়ক দুর্ঘটনা মনিটরিং সেল প্রতিবছরের ন্যায় এবারও প্রতিবেদন তৈরি করে। প্রতিবেদন অনুযায়ী, ঈদযাত্রা শুরুর দিন ২২ জুন থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা ৬ এপ্রিল পর্যন্ত ১৫ দিনে ২৭৭টি সড়ক দুর্ঘটনায় ২৯৯ জন নিহত এবং ৫৪৪ জন আহত হয়েছেন। বিগত ২০২২ সালের ঈদুল আজহায় যাতায়াতের সঙ্গে তুলনা করলে এবারের ঈদে সড়ক দুর্ঘটনা ১৫ দশমিক ১৬ শতাংশ, প্রাণহানি ৩৩ দশমিক ১১ শতাংশ, আহত ৪২ দশমিক ২৭ শতাংশ কমেছে। এ ছাড়া এই সময়ে রেলপথে ২৫টি ঘটনায় ২৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নৌ-পথে ১০টি দুর্ঘটনায় ১৬ জন নিহত, আহত ১৫ জন ও ছয়জন নিখোঁজ হয়েছেন। মোজাম্মেল হক জামান, প্রতিবেদন অনুযায়ী, বিগত বেশ কয়েক বছর যাবত দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেলের অবস্থান থাকলেও এবারের পর্যবেক্ষণে দেখা যায়, পশুবাহী যানবাহনের ব্যাপক চলাচল ও ঈদযাত্রায় নিষেধাজ্ঞা অমান্য করে ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যানের অবাধ চলাচলের কারণে এবারের ঈদে দুর্ঘটনার শীর্ষে রয়েছে ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান। এবারের ঈদে ৮৮টি ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান দুর্ঘটনায় ৯৩ জন নিহত এবং ১৯৩ জন আহত হয়েছেন। যা মোট সড়ক দুর্ঘটনার ৩১ দশমিক ৭৬ শতাংশ, নিহতের ৩১ দশমিক ১০ শতাংশ এবং আহতের ৩৫ দশমিক ৪৪ শতাংশ প্রায়। এর সঙ্গে পাল্লা দিয়ে ৯১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৯৪ জন নিহত ও ৭৭ জন আহত হন। যা মোট দুর্ঘটনার ৩২ দশমিক ৮৫ শতাংশ, মোট নিহতের ৩১ দশমিক ৪৩ শতাংশ, মোট আহতের ১৪ দশমিক ১৫ শতাংশ। এ সময় সড়কে দুর্ঘটনায় ৮২ জন চালক, ৯ জন পরিবহন শ্রমিক, ৩৫ জন পথচারী, ৪৭ জন নারী, ২৫ জন শিশু, ১৭ জন শিক্ষার্থী, পাঁচজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য (১ পুলিশ, ১ নৌবাহিনী, ১ র‍্যাব, ১ বিজিবি, ১ সেনাবাহিনী), চারজন শিক্ষক, পাঁচজন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী নিহত হওয়ার পরিচয় মিলেছে। যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, সংগঠিত দুর্ঘটনা বিশ্লেষণে দেখা যায়, মোট যানবাহনের ২২ দশমিক ৩৭ শতাংশ মোটরসাইকেল, .০৫ শতাংশ ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান-লরি, ১৭ দশমিক ৫৭ শতাংশ ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক-ভ্যান-সাইকেল, ১৫ দশমিক ৭৫ শতাংশ বাস, ১০ দশমিক ২৭ শতাংশ কার-মাইক্রো-জিপ, ৫ দশমিক ৪৭ শতাংশ নছিমন-করিমন-ট্রাক্টর-লেগুনা-মাহিন্দ্রা ও ৪ দশমিক ৫৬ শতাংশ সিএনজি অটোরিকশা এসব দুর্ঘটনায় সম্পৃক্ত ছিল।

জুলাই ০৭, ২০২৩
জলবায়ু তহবিলের অর্থ পেতে ব-দ্বীপ পরিকল্পনামাফিক প্রকল্প প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর - image

জলবায়ু তহবিলের অর্থ পেতে ব-দ্বীপ পরিকল্পনামাফিক প্রকল্প প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

12 সেপ্টেম্বর 2023, বিকাল 6:00

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের ব-দ্বীপ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে এমনভাবে প্রকল্প প্রণয়ন করতে বলেছেন, যাতে বাংলাদেশ জলবায়ু তহবিলের প্রতিশ্রুত এক বিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন পায়। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সভাকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন তিনি। বৈঠকশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, ‘সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে জলবায়ু তহবিলের এক বিলিয়ন ডলার অর্থায়ন পাওয়ার বিষয়টি আলোচনা হয়।’ পরিকল্পনামন্ত্রী জানান, জলবায়ু তহবিলের অর্থ ব্যবহারের ক্ষেত্রে সুন্দরবনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। সড়ক পুনর্বাসন সংক্রান্ত একটি প্রকল্পের অনুমোদন দেওয়ার বিষয় উল্লেখ করে এম এ মান্নান বলেন, ‘হাওর ও নিচু এলাকা যেখানে পানির চাপ বেশি, সেখানে পানির প্রবাহ নিরবিচ্ছন্ন রাখতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা ও প্রকৌশলীদের ঐসব এলাকায় আরও সেতু ও কালভার্ট নির্মাণের নির্দেশ দেন। প্রধানমন্ত্রী  সরকারি তহবিলের অপচয় রোধে, সেতু কিংবা এ জাতীয় অবকাঠামোর নকশা ও উচ্চতা সম্পর্কে কর্মকর্তা এবং প্রকৌশলীদের সতর্ক থাকার নির্দেশ দেন, যাতে নির্মাণের পর কোনো স্থাপনা ভাঙার প্রয়োজন না হয়।’ সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘জলবায়ু তহবিল থেকে বাংলাদেশের অর্থায়নের সর্বোচ্চ সীমা এক বিলিয়ন ডলার।’ এ বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘জলবায়ু তহবিল থেকে বাংলাদেশের জন্য ইতোমধ্যে এক বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে বাঁচাতে ব-দ্বীপ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রকল্পে অর্থায়ন করা হবে।’ গত আগস্টে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি বৃদ্ধি পাওয়ার বিষয়ে এম এ মান্নান বলেন, ‘মূল্যস্ফীতি বেড়েছে। তবে সরকারও এ বিষয়ে খুব সচেতন রয়েছে। আমরা অতীতের মতো এবারও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করব। আশা করছি, খুব শিগগিরই আমরা ঘুরে দাঁড়াতে পারব। মুরগি ও ডিমের উচ্চমূল্যের কারণে মূলত গত মাসে মূল্যস্ফীতি বেড়েছে এবং সেটা অন্যান্য খাদ্যপণ্যকে প্রভাবিত করেছে।’ পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বাংলাদেশে মূল্যস্ফীতি হঠাৎ করে বৃদ্ধি পায়নি। বাংলাদেশে মূল্যস্ফীতি ক্রমান্বয়ে বৃদ্ধি পায় এবং আবার ধীরে ধীরে হ্রাসও পায়। বিপুল অর্থনৈতিক বিপর্যয় পুনরুদ্ধারের প্রচেষ্টায় শ্রীলঙ্কার মানুষ তাদের জীবনযাত্রার মান খুব সাধারণ পর্যায়ের সঙ্গে সামঞ্জস্য করে চলেছে।’ সুদের হার বাড়ানোর ব্যাপারে প্রধানমন্ত্রীর এক উপদেষ্টার দেওয়া বক্তব্যের বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর কথা ভাবতে পারে। তবে, উচ্চ সুদহার বিনিয়োগের গতিকে মন্থর করতে পারে, যা প্রবৃদ্ধি হ্রাস করে থাকে।’ সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাপকহারে টাকা ছাপাচ্ছে, এমন অভিযোগ নাকোচ করে শামসুল আলম বলেন, সরকারকে সাধারণত পুরানো ও ছেঁড়া নোট বদলের জন্য টাকা ছাপতে হয়। সাধারণত আগস্ট ও সেপ্টেম্বরে দেশে উচ্চ মূল্যস্ফীতি দেখা যায়। কারণ, এই সময়ে দেশে বেশি বৃষ্টিপাত হয়, যার ফলে উৎপাদন ও সরবরাহ কিছুটা বাধাগ্রস্ত হয়।’ প্রতিমন্ত্রী বলেন, ‘এ বছর বন্যার কারণে ফসলের তেমন কোনো ক্ষতি হয়নি। আশা করছি, নভেম্বর থেকে মূল্যস্ফীতি আবার কমতে শুরু করবে। কারণ সরবরাহ চেইনে তেমন কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি।’ এক প্রশ্নের উত্তরে শামসুল আলম বলেন, ‘সরকারের নীতিগত হস্তক্ষেপের কারণে বৈশ্বিক খারাপ পরিস্থিতি সত্ত্বেও মূল্যস্ফীতি দুই অঙ্কের মধ্যেই ছিল, তা না হলে মূল্যস্ফীতি ১৩ থেকে ১৪ শতাংশে পৌঁছে যেত।’ পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘মূল্যস্ফীতি বাড়লে দ্রুত বেড়ে যায়, কিন্তু যখন কমতে শুরু করে, তখন মূল্যের অনমনীয়তা ফ্যাক্টর গুরুত্বপূর্ণ।’ শ্রীলঙ্কার উদাহরণ তুলে ধরে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘শ্রীলঙ্কা নীতি সুদহার ১০ শতাংশ বৃদ্ধি করেছে, অথচ তাদের প্রবৃদ্ধির হার নেতিবাচক। কিন্তু আমাদের প্রবৃদ্ধি যদি নেতিবাচক হয়, তাহলে অনেকেই চাকরি হারাবে। মোদ্দা বিষয় হলো শ্রীলঙ্কার অর্থনৈতিক কাঠামো আমাদের থেকে আলাদা।‘’ মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে সরকার নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে শামসুল আলম বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সরকার চাল আমদানিতে শুল্ক ৬০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করেছে। নীতি সুদহার দু’দফা বাড়ানো হয়েছে এবং সুদহারের সীমা প্রত্যাহার করা হয়। পাশাপাশি সরবরাহ চেইন শক্তিশালী করতে সামগ্রিক ভর্তুকি বাড়ানো হয়েছে।’ পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, এছাড়া কৃষি ঋণের পুরোটা বিতরণ করা হয়েছে এবং টাকার অবমূল্যায়ন শেষ পর্যন্ত রপ্তানিকারকদের জন্য ‘প্রণোদনা’ হিসেবে কাজ করছে। প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার বলেন, ‘প্রকল্পের বিপরীতে উন্নয়ন সহযোগিদের কাছ থেকে ঋণ গ্রহণ এবং সময়মতো সেই ঋণ পরিশোধ করার পর্যাপ্ত সক্ষমতা বর্তমানে বাংলাদেশ সরকারের রয়েছে।’ এর আগে একনেক বৈঠকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীকে ‘স্টেট অব দ্য ডেভলপমেন্ট : ইম্প্যাক্ট অব মেগা প্রজেক্টস’ শীর্ষক একটি প্রকাশনা হস্তান্তর করেন। ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) প্রকাশনাটি সংকলন ও সম্পাদনা করেছে।

সেপ্টেম্বর ১২, ২০২৩
সাধারণ মানুষ ভালো নেই: কৃষিমন্ত্রী - image

সাধারণ মানুষ ভালো নেই: কৃষিমন্ত্রী

17 সেপ্টেম্বর 2023, বিকাল 6:00

কৃষিমন্ত্রী ড.মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘পেঁয়াজ-রসুনের দাম বেশি, সাধারণ মানুষ ভালো নেই। প্রতিদিনই আমরা খবর দেখছি পেঁয়াজের দাম বেশি, রসুনের দাম বেশি। বিশেষ করে কম আয়ের মানুষ যারা রিকশাওয়ালা, ভ্যানওয়ালা- তাদের এই পেঁয়াজ, রসুন কিনতে গিয়ে অনেক খরচ করতে হচ্ছে।’ সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ‘কৃষি বিপ্লব ও জলবায়ু পরিবর্তনের প্রভাব’ শীর্ষক সমিনার প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। আইডিইবি এবং বাংলাদেশ ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট ফোরাম (বিসিজেএফ) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। কৃষিমন্ত্রী বলেন, দেশের ১৭ কোটি মানুষের খাদ্যের ব্যবস্থা করা যে কত বড় চ্যালেঞ্জ আমাদের জন্য এটা বলার ভাষা জানা নেই। তারপরও আমরা কিন্তু ১৭ কোটি মানুষকে খাওয়াচ্ছি। গতকালও আমি কয়েকজন মিলারের সঙ্গে কথা বলছিলাম ৷ মিলাররা খুব খারাপ অবস্থায় আছেন, কারণ তারা চাল কিনেছিলেন, ধান কিনেছিলেন, মনে করেছিলেন অনেক বেশি লাভবান হবেন। কিন্তু দুর্ভাগ্যবসত দাম আরও কমের দিকে। এখন সব মিলার সরকারকে চাল দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। বাজারে চালের দাম সরকার ঘোষিত দামের চেয়ে আরও কম। আবার অনেক বছর এমন হয়, আমি নিজেও খাদ্যমন্ত্রী ছিলাম, মিলাররা আমাদের সঙ্গে চুক্তি করেও চাল সরবরাহ করেন না। তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়, বিদ্যুৎসংযোগ কেটে দেওয়া হয়। অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়োজিত করা হয়। এরপরও তারা চাল দেন না, কারণ বাজারে দাম বেশি থাকে। এসময় বিএনপির উদ্দেশে মন্ত্রী বলেন, আমরা সবসময় শক্তিশালী বিরোধীদল চাই। আন্দোলন সংগ্রাম করে সরকারকে হটাতে পারবেন না। গত ১৪ বছরে পারেননি, এক-দেড় মাসেও পারবেন না। জনগণ যে রায় দেবে আমরা মেনে নিতে প্রস্তুত। তাই বলছি আপনারা নির্বাচনে আসুন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপ করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর। এছাড়া ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ক প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি এবং ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়ার্টার ম্যানেজমেন্টের পরিচালক খন্দকার মুহাম্মদ রাশেদ ইফতেখার প্রবন্ধ উপস্থাপন করেন।

সেপ্টেম্বর ১৭, ২০২৩
মাগুরায় জার্নালিস্ট নেটওয়ার্কের দিনব্যাপী সাংবাদিক কর্মশালা - image

মাগুরায় জার্নালিস্ট নেটওয়ার্কের দিনব্যাপী সাংবাদিক কর্মশালা

20 অক্টোবর 2023, বিকাল 6:00

মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্ক এর উদ্যোগে 'সংবাদ উপস্থাপন ও লেখার কৌশল' বিষয়ক দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় মাগুরা জেলা পরিষদের সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন করেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু। প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরা -১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর। তিনি বলেন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে ওঠার বিকল্প নাই। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা স্থানীয় সাংবাদিকদের মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্ক এর সদস্য সচিব দৈনিক সংবাদ ও এখন টিভির মাগুরা প্রতিনিধি রূপক আইচ,অধ্যক্ষ সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান,এন টিভির স্টাফ করেসপন্ডেন্ট শফিকুল ইসলাম শফিক,যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধ আলিমুজ্জামান উজ্জল, সময় টেলিভিশনের মাগুরা জেলা প্রতিনিধি শেখ ইলিয়াস মিথুন,এটিএন বাংলা ও এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি মোঃসুজন মাহামুদ,একুশে টেলিভিশনের জেলা ফ্রতিনিধি মাসুম বিল্লাহ -সহ অন্যরা। প্রশিক্ষক হিসেবে ছিলেন ফ্রান্স ভিত্তিক সংবাদ সংস্থা এ এফ পি'র ঢাকা ব্যুরো প্রধান শফিকুল আলম । প্রশিক্ষন কর্মশালায় মাগুরা জেলার চার উপজেলার ৬০ জন সাংবাদিক অংশগ্রহন করেন। দিন শেষে সাংবাদিকদের মধ্যে কর্মশলার সনদ বিতরণ করা হয়।

অক্টোবর ২০, ২০২৩
বিএফইউজের সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী - image

বিএফইউজের সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

01 নভেম্বর 2023, বিকাল 6:00

বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে জাতীয় প্রেসক্লাবে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শুরু হয়েছে এ সম্মেলন। বিএফইউজে সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সরকারপ্রধান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ দিন বিকেল ৩টায় একই স্থানে দেশের সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, ১৯৫০ সালে প্রতিষ্ঠিত পাকিস্তান ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নাম পরিবর্তন করে হয় বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস (বিএফইউজে) বা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।

নভেম্বর ০১, ২০২৩
সাংবাদিক কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর - image

সাংবাদিক কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

01 নভেম্বর 2023, বিকাল 6:00

সাংবাদিকদের আবাসন, দশম ওয়েজবোর্ড গঠন ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজ) সম্মেলনে তিনি এ ঘোষণা বলেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশে পেশা হিসেবে সাংবাদিকতা উচ্চমানের। এ পেশা মর্যাদাপূর্ণ অবস্থানে আছে। আমি সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আরও ১০ কোটি টাকা অনুদান দেবো। মালিকরাও কিছু কিছু দিয়েন। করা দিলেন আমরা কিন্তু দেখবো। মালিকরা কেন কল্যাণ ট্রাস্টে অনুদান দেয় না? না দিলে বন্ধ করে দিতে পারি। কল্যাণ ট্রাস্টে ফান্ড দেবে, তারপর চলবে। এখানে অনেক মালিক আছে তো তাই বললাম। দেখি ভয়ে পেয়ে কিছু দেয় নাকি! প্রধানমন্ত্রী বলেন, ওয়েজবোর্ড বাস্তবায়ন মালিকদের দায়িত্ব। সেটা বাস্তবায়ন না করে মামলা করলে সেটা দুর্ভাগ্যজনক। দশম ওয়েজবোর্ডের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেটা আমরা দেবো। টেলিভিশনের সাংবাদিকদেরও আমরা ওয়েজবোর্ডের আওতায় আনবো। অনেক সময় আপনাদের মধ্যে নানামতের কারণে অনেক কিছু সময়মতো করা যায় না, এটায় আমাদের দোষ দিয়ে লাভ নেই। তবে ঢাকার বাইরের সাংবাদিকদের ওয়েজবোর্ডে নিয়ে আসতে হবে। সামনে ওয়েজবোর্ড গঠনে মাথায় রাখতে হবে।তিনি বলেন, সাংবাদিক কল্যাণকে অগ্রাধিকার দিয়েছি। কল্যাণ ট্রাস্ট গঠন করে দিয়েছি। এর বাইরেও প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে অসুস্থ ও ক্ষতিগ্রস্তদের সহযোগিতা দিয়ে থাকি। আজ এখানে আসার আগেও কিছু ফাইল দেখে এসেছি, সাধ্যমতো দেওয়ার চেষ্টা করেছি। একটা জমির আবেদন দিয়েছেন আপনারা, বিষয়টি আমি দেখবো। জেলাভিত্তিক আবাসন প্রকল্প তৈরি করে দেবো। সেখান থেকে আপনারা আবাসন যাতে পান, সে ব্যবস্থা করবো। শেখ হাসিনা আরও বলেন, দেশে মানুষ যত বেশি, সংবাদপত্র তার চেয়েও বেশি। উন্নত দেশেও এত সংবাদপত্র নেই। এর বাইরেও দেশে বর্তমানে ৩৩টি বেসরকারি টেলিভিশন সম্প্রচারে আছে। আরও ১৫টা সম্প্রচারের অপেক্ষায়। প্রধানমন্ত্রী আরও বলেন, জাতির পিতা নিজেও সাংবাদিক ছিলেন। যার কারণে আপনাদের মাঝে এলে আমি দাবি করি, আমি আপনাদেরই পরিবারের একজন। সাংবাদিক কলাকুশলীদের যাতে কর্মসংস্থান হয়, সমস্ত কিছু বেসরকারিভাবে উন্মুক্ত করে দিয়েছি। তথ্য অধিকার আইন, তথ্য কমিশন ও জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭, জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ করেছি। সরকার প্রধান বলেন, স্বাধীনতাবিরোধীদের এদেশে কোনো অধিকার নাই। তারা মানুষের কল্যাণ বা এদেশের কল্যাণ চায় না। আন্দোলন আমরাও করেছি। আন্দোলনের নামে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়, সেটি দুঃখজনক। বিএনপি ২৮ অক্টোবর শান্তিপূর্ণ কর্মসূচি করবে কথা দিয়েছিল। কিন্তু তারা তা করেনি। সেখানে যেভাবে সাংবাদিকদের ওপর নির্যাতন করা হয়েছে, এটা অমানবিক। আমার মনে হয়, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা আর দেখা যায়নি। এসময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, তারা ২০১৩-১৪ তেও এরকম অগ্নিসন্ত্রাস করেছে। তারা হত্যা-খুন-গুম এগুলো ভালো পারে। এত অমানবিক আচরণ একটা রাজনৈতিক দলের হয় না। বিএনপির আমলে প্রেস ক্লাবে পুলিশ ঢুকিয়ে দিয়ে পিটিয়ে ছিল। এসময় গণমাধ্যমের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের কোনো কোনো পত্রিকা এটা (২৮ অক্টোবরের ঘটনা) কভার দেওয়ারও চেষ্টা করে, তাদের ধিক্কার জানাই। দেখা গেলো, যুবদলের একজন নেতা প্রেস লেখা জ্যাকেট পরে আগুন দিচ্ছে, পুলিশ পেটাচ্ছে। তারা ভেবেছিল, রেহাই পেয়ে যাবে। ধরা তো পরে গেছে। এর শাস্তি হবে। তিনি আরও বলেন, আমি ফিরে এসেছিলাম এমন একটি দেশে, যেখানে আমি আমার বাবা-মার হত্যার বিচার চাইতে পারবো না। ইনডেমনিটি দিয়ে সেটির পথ রুদ্ধ করে রেখেছিল। যে আদর্শ নিয়ে এদেশের মানুষ জাতির পিতার ডাকে সাড়া দিয়ে এদেশের স্বাধীনতা এনেছে, সেটি বৃথা যেতে পারে না। স্বাধীনতা ও বঙ্গবন্ধুর লক্ষ্য বাস্তবায়নে আমি এসেছি। আমাদের প্রচেষ্টা দেশের মানুষের জন্য কাজ করা। বিএফইউজে সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে এবং বিএফইউজে মহাসচিব দীপ আজাদ সম্মেলন সঞ্চালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য, সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, বিভিন্ন জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতিরা।

নভেম্বর ০১, ২০২৩
শোভিতা-নাগার ভবিষ্যদ্বাণী করে বিপদে জ্যোতিষী! - image

শোভিতা-নাগার ভবিষ্যদ্বাণী করে বিপদে জ্যোতিষী!

13 আগস্ট 2024, বিকাল 6:00

তেলুগু অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে অভিনেত্রী শোভিতা ধুলিপালার প্রেমের খবর গত কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে ৮ অগস্ট বাগদান সেরেছেন। কিন্তু, এই সম্পর্কের মেয়াদও নাকি মাত্র বছর তিনেক। এমনই ভবিষ্যদ্বাণী করছেন এক জ্যোতিষী। ২০২১-এ অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছিলেন নাগা। দীর্ঘ চার বছরের দাম্পত্য ছিল তাদের। কিন্তু তার মধ্যেই শুরু হয় জটিলতা। তাই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন। সামান্থার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই নাকি শোভিতার সঙ্গে সম্পর্কে জড়ান নাগা। যদিও নাগা বা শোভিতা কেউই তখন সেই সম্পর্কের কথা স্বীকার করেননি। গত সপ্তাহে শোভিতার সঙ্গে নতুন অধ্যায়ের সূচনা করার পর থেকেই বার বার কটাক্ষের মুখে পড়তে হয়েছে নাগাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাংশ সরব হয়েছে সামান্থার সঙ্গে প্রতারণা হয়েছে এই দাবিতে। এবার নাগা-শোভিতার সম্পর্কের ভবিষ্যতের কথা জানাতেই আইনি বিপাকে জ্যোতিষী।জ্যোতিষী ভেনু স্বামী প্রাণাকুশম দাবি করেন, ২০২৭ সালেই শেষ হয়ে যাবে নাগা-শোভিতার সম্পর্ক। শুধু তাই নয় তিনি এও বলে বসেন, তাদের সম্পর্ক ভাঙার পিছনে কারণ হয়ে দাঁড়াবেন আর এক নারীই। এরপরই টিএফজেএ (তেলুগু ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন)-এর তরফে ওই জ্যোতিষীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রস্তুতি শুরু হয়েছে। পরে অবশ্য ওই জ্যোতিষী নিজের ভুল স্বীকার করেন। পাশাপাশি শপথ করেন, ভবিষ্যতে আর কখনও কোনও চলচ্চিত্র তারকা কিংবা নেতাকে নিয়ে আগাম কোনও মন্তব্য করবেন না। যদিও শোভিতা-নাগা এই প্রসঙ্গে তেমন কোনও পদক্ষেপ করেননি। যদিও তেলুগু ছবির সাংবাদিকরাই আগেভাগে তৎপরতার সঙ্গে বিষয়টিতে পদক্ষেপ করে ফেলেছেন। উল্লেখ্য, কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে নাগা স্বীকার করেছিলেন, তিনি সামান্থার সঙ্গে প্রতারণা করেছেন। তিনি জানিয়েছিলেন, সম্পর্কে থাকাকালীন অন্য সম্পর্কে জড়িয়েছেন। এক কথায়, দ্বিচারিতা করেছেন। তবে জীবন একটাই। তাই সব রকমেরই অভিজ্ঞতার স্বাদ চেয়েছেন তিনি।

আগস্ট ১৩, ২০২৪
footer small logo

Design & Developed by:

developed-company-logo