
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বিদেশ ভ্রমণের স্বপ্ন কে না দেখে! কেউ দেখতে চায় প্যারিসের আইফেল টাওয়ার, কেউবা হাঁটতে চায় নিউইয়র্কের টাইমস স্কোয়ারে বা সুইজারল্যান্ডের বরফঢাকা পাহাড়ে। কিন্তু সেই স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ভিসার জটিলতা, কাগজপত্রের পাহাড় আর সময়ের চাপ। তবুও এমন কিছু দেশের নাগরিক আছেন, যাদের জন্য পৃথিবী ভ্রমণ মানে শুধু একটি টিকিট কাটা আর ব্যাগ গোছানো। শুধু মাত্র পাসপোর্ট দিয়েই ঘুরতে পারেন বিশ্বর ১৮৫ টিরও বেশি দেশে।
শক্তিশালী পাসপোর্ট থাকা মানে নাগরিকরা সহজে বিশ্বের নানা প্রান্তে যেতে পারেন, ব্যবসা করতে পারেন কিংবা অবকাশ যাপন করতে পারেন সমস্যা ছাড়াই। হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৫-এর সর্বশেষ তালিকা অনুযায়ী, বিশ্বের কয়েকটি দেশের নাগরিকদের কাছে ভ্রমণ
সিঙ্গাপুর, ২০২৫ সালের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের শীর্ষে রয়েছে দেশটি। সিঙ্গাপুরের নাগরিকরা ১৯৩টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা, দক্ষ কূটনীতি ও আন্তর্জাতিক আস্থা এ অবস্থানকে আরও দৃঢ় করেছে। ইউরোপ থেকে আফ্রিকা বা আমেরিকা—সবখানেই সিঙ্গাপুরের মেরুন রঙের পাসপোর্ট কার্যকরী।
এছাড়া দক্ষিণ কোরিয়ার নাগরিকরা এখন ১৯০টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। প্রযুক্তি, বাণিজ্য ও সাংস্কৃতিক প্রভাব বিস্তারের পাশাপাশি দেশটির কূটনৈতিক সম্পর্কও অত্যন্ত মজবুত, যা কোরীয় পাসপোর্টকে দিয়েছে অসাধারণ আন্তর্জাতিক স্বীকৃতি।
বহু বছর ধরেই বিশ্বের অন্যতম শক্তিশালী পাসপোর্টধারী জাপান । এই দেশের নাগরিকরা বিশ্বের ১৮৯টি দেশে প্রবেশ করতে পারেন। শান্তিপূর্ণ পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক আস্থার কারণে জাপানি পাসপোর্ট দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম শক্তিশালী পাসপোর্ট হিসেবে বিবেচিত।
জার্মানি এবং ইতালি উভয় দেশের নাগরিকরা বিশ্বের ১৮৮টি দেশে ভিসা ছাড়াই প্রবেশে করতে পারেন। জার্মানির কূটনৈতিক শক্তি ও ইউরোপীয় অবস্থান এবং ইতালির সাংস্কৃতিক ঐতিহ্য ও আন্তর্জাতিক সম্পর্ক এই দেশগুলোর নাগরিকদের জন্য বিশ্বের দরজা খুলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। /টিএ