
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ডিবক্স লিমিটেডের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ ফেন্সিং ফেডারেশন ও 'স্পোর্টস ওয়ার্ল্ড'-এর পৃষ্ঠপোষকতায় সম্পন্ন হলো দুই দিনব্যাপী “জিয়া ওপেন ইপি ফেন্সিং প্রতিযোগিতা ২০২৬”। গত ২২ ও ২৩ মে ডিবক্স ইনডোর মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা ও ঢাকার বাইরের মোট ৭টি ক্লাবের প্রায় ৫০ জন ফেন্সার অংশগ্রহণ করেন।
২৩ মে বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক বসুনিয়া এম আশিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্পোর্টস ওয়ার্ল্ডের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোঃ আলি হোসেন ইকরাম এবং ডিবক্স লিমিটেডের কাজি মাহমুদুল হাসান। প্রতিযোগিতায় টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ রিয়াদ হোসেন আকাশ
প্রতিযোগিতার ফলাফল:
পুরুষ ইপি (একক): স্বর্ণ জিতেছেন বেঙ্গল স্পোর্টস একাডেমীর মাহাদি হাসান। একই ক্লাবের জুনায়েদ আহমেদ রৌপ্য এবং হাসনাইন আহমেদ খান তাম্র পদক পান। যৌথভাবে তাম্র পদক পেয়েছেন সাইনিং স্পোর্টস ক্লাবের মোঃ সাবির ইসলাম।
মহিলা ইপি (একক): স্বর্ণ ও রৌপ্য জিতেছেন যথাক্রমে বেঙ্গল স্পোর্টস একাডেমীর ফাতেমা তুজ জোহরা ও মিথিলা আহসান। তাম্র পদক পেয়েছেন ফিনিক্স ফেন্সিং ক্লাবের নিশাত আক্তার ও ডিবক্স একাডেমীর শোহা তাবাসসুম রিমজিম।
দলগত ইভেন্ট: পুরুষ দলগতে ডিবক্স একাডেমি চ্যাম্পিয়ন (স্বর্ণ) ও সাইনিং স্পোর্টস ক্লাব রানার্স-আপ (রৌপ্য) হয়েছে। মহিলা দলগতে চ্যাম্পিয়ন হয়েছে বেঙ্গল স্পোর্টস একাডেমী এবং রানার্স-আপ ঢাকা কমার্স কলেজ।