ATN Bangla ATN Bangla
ATN Bangla
ATN Bangla


সর্বশেষ সংবাদ

ওবামা
এ মাসের মধ্যেই ইরাকে সব ধরনের সামরিক অভিযান শেষ করার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে দেশটিতে নিযুক্ত মোট ৬৫ হাজার মার্কিন সেনার মধ্যে ৫০ হাজার আগামী বছরের শেষ পর্যন্ত ইরাকে অবস্থান করবেন বলে জানিয়েছেন তিনি। তারা মূলত ইরাকি বাহিনীকে প্রশিণ দেয়া এবং সেদেশে মার্কিন স্বার্থ রায় অবস্থান করবেন। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী যথাসময়েই সেনা প্রত্যাহার করা হচ্ছে বলেও দাবি করেন ওবামা। যুক্তরাষ্ট্রের আটলান্টায় প্রতিবন্ধীদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট এ সব কথা জানান। তিনি বলেন, তার দেশ ইরাককে সামরিক নয়, বরং বেসামরিক কূটনৈতিক সাহায্য দেয়ার বিষয়েই বেশি আগ্রহী। তবে গত জুলাই মাসকে সামপ্রতিককালে ইরাকের সবচে' ভয়াবহ সময় বলে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা।
ডিএসই
ঢাকার শেয়ার বাজারে আজো ছিল চাঙ্গাভাব। বেলা দু'টো পর্যন্ত লেন-দেন হয়েছে ২'শ ৪৭টি কোম্পানীর শেয়ার। এর মধ্যে বেড়েছে ১'শ ৫২টির, কমেছে ৮৮টির ও দাম অপরিবতর্ীত রয়েছে ৭টি কোম্পানীর শেয়ারের। লেন-দেন হওয়া শেয়ারের আর্থিক মূল্য ১ হাজার ৩'শ ৪৬ কোটি টাকারও বেশী।
বিশ্বকাপের ব্যস্ততায় এ বছরও চালু হচ্ছে না জিপি-বিসিবি ক্রিকেট একাডেমির পুরো কার্যক্রম।


আব্দুল্লাহ হীরা'র রিপোর্ট। ২০১১-বিশ্বকাপের ব্যস্ততায় এ বছরও চালু হচ্ছে না জিপি-বিসিবি ক্রিকেট একাডেমী'র পুরো কার্যক্রম। একাডেমী'র কার্যকরী কমিটি থেকে শুরু করে বিভিন্ন সাব কমিটি করতেই এ বছর লেগে যাবে। তবে আগামী মৌসুম থেকে ক্রিকেটের যুগোপযোগী কর্মসুচী হাতে নিয়ে একাডেমী চালু হবে বলে জানান একাডেমী প্রধান। ২০০৭ সালে গ্রামীনফোনের পৃষ্ঠপোষকতায় জিপি-বিসিবি একাডেমী'র কার্যক্রম শুরু হয়। আর গত বছর মার্চে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের পাশে শুরু হয় জিপি-বিসিবি একাডেমী'র ভৌত অবকাঠামো নির্মানের কাজ। ব্যক্তিগত কারন দেখিয়ে গত তিন বছর একাডেমী প্রধানের দায়িত্বে থাকা শাকিল কাসেম এ বছরের শুরুর দিকে সরে দাঁড়ালে বিসিবি'র ১৯তম সভায় গাজী আশরাফ হোসেনকে দেয়া হয় এ দায়িত্ব। তিনি জানান, বিশ্বকাপের ডামাডোলে একাডেমী'র কার্যক্রম পুরোদমে শুরু করতে সামনে বছর লেগে যাবে। নির্দিষ্ট বয়সের সর্বোচ্চ ৫২ জন ক্রিকেটারের ব্যবস্থা থাকবে এই একাডেমীতে। খেলার জন্য উন্নত প্রশিণের পাশাপাশি কৌশলগত দতা বাড়ানোর জন্য বিশেষ প্রশিণ দেয়া হবে একাডেমীর ক্রিকেটারদের। আর তা এগিয়ে নেয়া হবে জাতীয় দলের চাহিদা অনুযায়ী। তবে জাতীয় দল, এ' দল এবং একাডেমী দলের মধ্যে কাজের সমন্বয় আনা হবে।
চিলি কোচ
পাঁচ বছরের জন্য আর্জেন্টাইন মার্সেলো বিয়েলসাকেই কোচের দায়িত্বে রেখে দিলো এবারের বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয়া চিলি। ২০১৫ সাল পর্যন্ত চিলি ফুটবল দলের কোচের দায়িত্ব দেয়া হয়েছে বিয়েলসাকে। রাজধানী সান্টিয়াগো'তে বিয়েলসার সাথে চুক্তি নবায়ন করেন সেদেশের ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হ্যারল্ড মেইন নিকোলিস। তিনি জানান, চিলি'র ফুটবল উন্নয়নে নিবিড়ভাবে কাজ করার জন্য দ্বিতীয় দফায় বিয়েলসাকে আরো বেশি সময় দেয়া হলো। চুক্তি অনুযায়ী শুধু জাতীয় দলই নয়, চিলি'র অনূধর্্ব-২০ দলেরও দেখভালের দায়িত্ব পেয়েছেন বিয়েলসা।
পুলিশের বাঁধায় বিএনপির মানববন্ধন কর্মসূচী পন্ড। নজীরবিহীন অগণতান্ত্রিক আঁচরণ করছে সরকার - অভিযোগ বিএনপি মহাসচিবের।
রিপোর্ট রোমানা রুমীর। পুলিশের বাধাঁ মুখে পণ্ড হয়ে গেছে বিএনপির মানব বন্ধন কর্মসূচী। রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের কঠোর অবস্থানের কারনে বিএনপির নেতাকর্মিরা কোথাও দাড়াতেই পারেনি। দলের মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন এই ঘটনাকে সরকারের নজির বিহীন অগণতান্ত্রিক কাজ বলে মন্তব্য করেছেন। দলের কয়েকজন শীর্ষ নেতাসহ দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে সকাল থেকেই বিএনপির সমর্থকরা রাজধানীর বিভিন্ন স্পটে মানব বন্ধন করার জন্য জড়ো হতে থাকে। কিন্তু ঠিক একইভাবে পাল্টা অবস্থান নেয় পুলিশ। প্রিিতটি পয়েন্টেই তাদের বাধার কারণে ব্যর্থ হয় বিএনপির এই প্রতিবাদ কর্মসূচী....সকাল ১১ টায় জাতীয় প্রেসকাবের সামনে বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদীন ফারকসহ কেন্দ্রীয় নেতারা এবং মহিল দলের কর্মিরা জড়ো হলে পুলিশ সেখান থেকে তাদের রাস্তায় আসার পথ আটকে দেয়। এর পর সেখানে বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন যোগ দিলে নেতাকর্মিরা আবারো রাস্তায় আসার চেষ্টা করলে শুরু হয় বাক-বিতণ্ডা .... পরে পুলিশ ৫/৬ জন কর্মীকে সেখান থেকে আটক করে। বিএনপি নেতারা এই ঘটনার তাৎনিক প্রতিবাদ করলেও - পুলিশ বলেছে নিদের্শ পালন করাই তাদের কাজ.... কারওয়ান বাজারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মিজর্া ফখরুল ইসলাম-এর নেতৃত্বে নেতাকর্মিরা জড়ো হতে থাকলে সেখানেও পুলিশের বাধায় তা ব্যর্থ হয়। পরে তিনি বিএনপি কার্যালয়ে ফিরে বলেন- একের পর এক দমননীতি চালাচ্ছে সরকার। যা ভবিষ্যতে বুরোং হয়ে ফিরে আসবে.. যাত্রাবড়িতে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল আই এর নেতৃত্বে মিছিল বের হলে পুলিশ তাদের ছত্রভংগ করে দেয়। এছাড়াও হাইকোর্টের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও পান্থ পথে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান এর নেতৃত্বে কর্মিরা জড়ো হতে থাকলে তারাও পুলিশের বাধার মুখে পরে। মানব বন্ধন চলার সময় ধানমন্ডির ২৭ নম্বর রোড থেকে যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে আটক করে পুলিশ। এছাড়া নগরীর বিভিন্ন স্থান থেকে ৩০/৪০জন কর্মিকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।
সেক্টর কমান্ডার
এদিকে, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া দ্রুত শুরুর দাবীতে মানববন্ধন কর্মসূচী ঘোষণা করেছে সেক্টর কমান্ডারস ফোরাম। আগামি দশ জুলাই শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট প্রাঙ্গনে এ মানব বন্ধনে সর্বস্তরের জনগনকে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন ফোরামের সভাপতি, পরিকল্পনা মন্ত্রী অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার। সকালে মুক্তিযুদ্ধ জাদুঘরে এক সংবাদ সম্মেলনে এ কে খন্দকার বলেন, আন্তর্জাতিক অপরাধ টাইবু্যনালের আওতায় যুদ্ধাপরাধীদের ব্যাপারে দেশে বিদেশে তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। কিন্তু স্বাধীনতা বিরোধী ও তাদের পৃষ্ঠপোষকরা এই বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে হরতালসহ নানা কর্মসূচী দিচ্ছে। এ অপচেষ্টা রুখতে হবে। সংবাদ সমোমলনে সেক্টর কমন্ডারস ফোরামের সহ-সভাপতি, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বিচার বহিভর্ূত হত্যা ও আইন শৃঙ্খলা রাকারী বাহিনীর হেফাজতে নির্যাতন বন্ধে কঠোর অবস্থান নেবে মানবাধিকার কমিশন।
রিপোর্ট করছেন এস এম বাবু। আইন শৃঙ্খলা রাকারী বাহিনীর হেফাজতে মৃত্যুতে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার _ এই বিষয়কে মূল আলোচনায় রেখে কাল প্রথমবারের মত বৈঠকে বসছে নব-গঠিত মানবাধিকার কমিশন। দুপুরে আইন মন্ত্রীর সাথে সৌজন্য সাাত শেষে কমিশনের চেয়ারম্যান, ড. মিজানুর রহমান জানান, বিচার বহিভর্ূত হত্যাকান্ড ও আইন শৃঙ্খলা রাকারী বাহিনীর হেফাজতে যে কোন নির্যাতন বন্ধে তারা কঠোর অবস্থান নেবেন। সামপ্রতিক সময়ে পুলিশ হেফাজতে ঢাকায় তিন ব্যাক্তির মৃতু্যর ঘটনায় দায়ের করা রীটের সূত্র ধরে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট। এর আগেও র্যাবসহ আইন শৃঙ্খলা রাকারী বাহিনীর হেফাজতে ক্রসফায়ার বা এন-কাউন্টারে মৃত্যুর ঘটনার পরিপ্রেেিত মানবাধিকার বিষয়টি বার বার আলোচিত হয়। মানবাধিকার কমিশনের সবশেষ চেয়ারম্যানও তার বিদায়ী রিপোর্টে বিষয়টি গুরুত্বসহ তুলে ধরেন। এ অবস্থায় নব গঠিত মানবাধিকার কমিশনের কাছেও এটিই এখন প্রধান বিবেচ্য বিষয় হয়ে উঠেছে।সরকারের প েআইনমন্ত্রী বলেন, এই ধরণের ঘটনা, যা চরমভা্েব মানবাধিকার লঙ্ঘন করছে তা তারাও সমর্থন করছেন না। আইন মন্ত্রীর সাথে মানবাধিকার কমিশনের বৈঠকে জেলা পর্যায়ে মানবাধিকার কমিশনের অফিস স্থাপন এবং ঢাকার অফিসের জন্য বড় পরিসরের বাড়িও অন্যান্য সুবিধার বিষয়টি নিয়ে আলোচনা হয়।
সহরাওয়াদর্ী উদ্যানের ঐতিহাসিক স্থানগুলোকে চিহ্নিত করে স্মৃতিসৌধ নির্মানে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
মাহমুদুর রহমানের রিপোর্ট।সোহরাওয়াদর্ী উদ্যানের ঐতিহাসিক স্থানগুলোকে চিহ্নিত করে স্মৃতিসৌধ নির্মানে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে ঐতিহাসিক নয় এমন স্থাপনাগুলোকে সেখান থেকে স্থানান্তর ও সরিয়ে নেয়ারও নির্দেশ দিয়েছে আদালত। এর ফলে ঐতিহাসিক স্থাপনা না হওয়ায় শিশুপার্ক ও পুলিশ কন্ট্রেল রুম অপসারন করা হতে পারে। বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি মমতাজউদ্দিন আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ বিষয়ে বেশ কিছু নির্দেশনা ও পর্যবেন দিয়েছে সরকারকে । সোহরাওয়াদর্ী উদ্যানের ভেতরে ঐতিহাসিক স্থাপনা সংরন ও মর্যাদা রায় জনস্বার্থে দেশের প্রথম সেনা প্রধান মেজর জেনারেল কে এম শফিউল্লাহ ও অধ্যাপক মুনতাসীর মামুন হাইকোর্টে এ রিট পিটিশনটি দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে ৩৬৭ পৃষ্ঠার রায়ে আদালত ঐতিহ্য রায় বেশ কিছু নির্দেশনা ও পর্যবেন দিয়েছে সরকারকে। আদালত তার নির্দেশনায় বলেছে,বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন, ১৯৪৮ সালে মোহাম্মদ আলী জিন্নাহ'র ভাষন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের অনুষ্ঠান,ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর ভাষন এবং পাকিস্তানী সেনাবাহিনীর আত্মসমর্পনসহ নানা কারনে সোহরাওয়াদর্ী উদ্যান ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত। তাই এই স্থানটিকে স্মরনীয় করে রাখতে আদালত ঐতিহাসিক স্থানগুলোকে চিহ্নিত করে এখানে একটি স্মৃতিসৌধ বানাতে সরকারকে নির্দেশ দিয়েছে । সোহরাওয়াদর্ী উদ্যানের যে জায়গায় পাক সেনারা একাত্তরের ১৬ ই ডিসেম্বর আত্নসমার্পন করেছিল তা বিশেষভাবে সংরন করতে সরকারকে ব্যবস্থা নিতে বলেছে আদালত। আদালত তার পর্যবেনে আরো বলেছে বঙ্গবন্ধুকে স্বাধীনতা পদক দিয়ে অবমূল্যায়ন করা হয়েছে। স্বাধীনতার এই স্থপতি সবকিছুর উধের্্ব। সব সেক্টর কমান্ডারদের স্বাধীনতা পদক দেয়া উচিত বলে আদালত তার পর্যবেনে বলেছে। এছাড়াও বাংলাদেশের সকল বধ্যভূমি ও মুক্তিযোদ্ধাদের সমাধিগুলো চিনি্হত করে মানসম্মত স্মৃতি সৌধ নিমর্ানেও নির্দেশ দিয়েছে আদালত। স্বাধীনতা যুদ্ধে যে সব মুক্তিযোদ্ধা নিহত হয়েছে তাদের স্মৃতিকে ধরে রাখতে একদিন জাতীয় শোক দিবস ঘোষনারও নির্দেশ দেয় হাইকোর্ট।
প্রধানমন্ত্রী আবুজা
ডি-এইট সম্মেলনে যোগ দিতে নাইজেরিয়ার রাজধানী আবুজায় পৌেেছছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার স্থানীয় সময় সকালে আবুজার নামদি আজিকিউএ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করলে সে দেশের পরিবহন মন্ত্রী ইউসুফ সোলেমান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। স্থানীয় সময় রাতে তিনি রাষ্ট্রীয় নৈশ ভোজে যোগ দেবেন। বৃহস্পতিবার আবুজায় 'বিনিয়োগের জন্য সহযোগিতা বৃদ্ধি' প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্নয়নশীল আটটি মুসলিম রাষ্ট্রের জোট 'ডি-এইট'-এর সপ্তম সম্মেলন। সম্মেলনের সমাপনী অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের বাইরে তিনি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে পৃথকভাবে বৈঠক করবেন। বাংলাদেশসহ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মিসর, তুরস্ক, নাইজার ও ইরান এ জোটের সদস্য দেশ।
এ মাসেই আসছে তৈরি পোশাকসহ ৩৬টি শিল্প খাতের বেতন কাঠামোর ঘোষণা। ট্রেড ইউনিয়ন করার সুযোগ পাবে গার্মেন্ট শ্রমিকরা।
আরিফ হোসেনের রিপোর্ট। তৈরি পোশাকসহ ৪৬টি শিল্প খাতের বেতন কাঠামো এ মাসেই ঘোষনা করবে সরকার। রাজধানীতে আয়োজিত শ্রম অধিকার শীর্ষক সেমিনার শেষে শ্রম কর্মসংস্থান মন্ত্রী এ কথা বলেন। তিনি আরো বলেন, শ্রমিক অসন্তোষ দুর করতে শিগগিরিই তৈরি পোশাক খাতের শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অনুমতি দেয়া হবে। বেতন বৈষম্যের অভিযোগে তৈরি পোশাক শ্রমিকদের অসন্তোষের ঘটনা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। এরই পরিপ্রেেিত ডি-এইট সম্মেলনে যাবার আগে প্রধানমন্ত্রী জীবন জীবিকার মান অনুযায়ি একটি বেতন কাঠামো নির্ধারনের নির্দেশ দেন। এর পরই শ্রম, কর্মসংস্থান ও প্রবাসি কল্যান মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানালেন, এ মাসের মধ্যেই ৪৬টি শিল্প খাতের বেতন কাঠামো ঘোষনা করা হবে। একই সাথে তৈরি পোশাকসহ শিল্প খাতে ট্রেড ইউনিয়ন করার অধিকার দেয়ার বিষয়টিও সরকারের বিবেচনা রয়েছে বলে জানান তিনি। বাংলাদেশ এন্টার প্রাইজ ইন্সসিটইটউট, সিএসআর ও ইউএনডিপি আয়োজিত শ্রম অধিকার শীর্ষক এ সেমিনারে শ্রম মন্ত্রী আরো বলেন, সরকার দ জনশক্তি গড়ে তোলার জন্য ৭০টি প্রশিন কেন্দ্র স্থাপন করেছে। এ কেন্দ্রগুলো থেকে প্রতি মাসে ৪০ হাজার যুবক প্রশিন নিতে পারছে। সারা দেশে আরো ৪০টি প্রশিন কেন্দ্র ্স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী
মোবাইল ফোনে সন্ত্রাস ও ইভ টিজিং বন্ধে ১৮ বছরের কম বয়সী কারো কাছে সেল ফোনের সীম বিক্রি নিষিদ্ধ করবে সরকার।
রিপোর্ট করছেন এস এম বাবু। ১৮ বছরের কম বয়সী কারো কাছে মোবাইল ফোনের সীম বিক্রি নিষিদ্ধ করছে সরকার। তবে, বয়সী ছেলে-মেয়েরা তাদের অভিভাবকের নামে নেয়া মোবাইল সংযোগ ব্যবহার করতে পারবে। কিন্তু ওই সমসত্দ মোবাইল থেকে কোন ধরণের অপরাধ ঘটলে মোবাইলের সংযোগের মালিককে আইনের আওতায় নেয়া হবে। মোবাইল ফোনে সন্ত্রাস ও ইভ-টিজিং প্রতিরোধে এ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী ও প্রতিমন্ত্রী। তারা আরো জানান, আগামী বছর থেকে মোবাইল সংযোগ কেনা বেচায় জাতীয় পরিচয় পত্রের তথ্য অন-লাইনে যাচাই করা হবে। মোবাইলে আড়ি পাতা বা মনিটরিং সংক্রানত্দ জাতীয় কমিটির আহ্বায়ক ও সামরিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তার এই বক্তব্যই বলে দেয় মোবাইল ফোনের অপব্যবহারের বাসত্দবতা। আর এ অবস্থা মোকাবেলায় সে জন্যই দীর্ঘদিন ধরে মোবাইল ফোন অপারেটরদের সাথে যৌথ ভাবে কাজ সরকার। তারই সূত্র ধরে এবার সীম-রীম ক্রয়-বিক্রয়ে একটি নীতিমালা করতে যাচ্ছে সরকার। যেখানে মোবাইল ব্যবহারকারীসহ এর খুচরা ক্রয়-বিক্রয়ে শৃঙ্খলা আনার চেষ্টা করা হচ্ছে। সিদ্ধানত্দ অনুযায়ী মোবাইল সংযোগ নেয়ার জন্য নতুন রেজিষ্ট্রেশন ফরম পূরণ বাধ্যতামূলক। আর মোবাইল কোম্পানী গুলো তাদের গ্রাহক সম্পর্কে সেসব তথ্য আগামী ৩০ সেপ্টেম্বর বিটিআরসি'র কাছে জমা দেবে। যা যাচাই বাছাই ও তত্ত্ববধান করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বের বিশেষ কমিটি।
বড় ধরণের প্রাকৃতিক দুযের্াগ সরকার একা মোকাবিলা করতে পারবে না- মনে করেন ফায়ার সার্ভিস প্রধান।
মাহফুজ মিশুর রিপোর্ট। বড় ধরণের ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ সরকারের একার পেেমাকাবেলা সম্ভব নয় বলে মনে করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। সেই সাথে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটের পরিচালক এর আশঙকা, ঢাকার বাইরে কোথাও বড় ধরণের অগি্নকান্ড হলে হতাহতের সংখ্যা ঢাকার চেয়ে কয়েকগুণ বেশি হতে পারে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক হতাহত ব্যবস্থাপনার মহড়া অনুষ্ঠানে তারা এ সব কথা বলেন । বেগুনবাড়ির ভবন ধস বা নিমতলীর ঘটনার দিন যারা ঢাকা মেডিকেল কলেজ এলাকায় ছিলেন তাদের কাছে এই দৃশ্য খুব অচেনা নয়। এম্বুলেন্সের পর এম্বুলেন্স,কখনো বা রিকশা আবার কাউকে ঘাড়ে করেই আনা হচ্ছে হাসপাতালে। ফায়ার ব্রিগেড,স্বেচ্ছাসেবী সংগঠন,ডাক্তার-নার্স সবাই একাকার হয়ে সেবা দিচ্ছেন আহতদের। সবকিছু হচ্ছে সুনির্দিষ্ট নিয়মে, কোন ধরণের বিশৃঙ্খলা ছাড়াই। মূলতঃ বড় ধরণের দুর্যোগ বা আকস্মিক বিপদের পূর্বপ্রস্তুতির জন্যই এ ধরণের মহড়ার আয়োজন। তবে কেবল মহড়া নয়, বাসত্দবেেত্রও জটিল পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি\নেয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। তবে কেবল ঢাকা নয়,সারাদেশে এ ধরণের মহড়া আয়োজন এবং সেই অনুযায়ী চিকিৎসা ব্যবস্থাপনা আধুনিক করার পরামর্শ বার্ণ ইউনিটের পরিচালকের। পিএসটিসি ও একশান এইড এর উদ্যোগে এই মহড়া আয়োজনে সহায়তদা করেছে ইউরোপিয়ান কমিশন ফর হিউম্যানিটেরিয়ান এইড।
আফগানিস্তান
আফগানিস্তানে পৃথক দু'টি ঘটনায় আরো ৩ মার্কিন ও ৫ আফগান সেনা নিহত হয়েছে। আফগানিস্তানের দণিাঞ্চলে রাস্তায় পুতে রাখা বোমার বিস্ফোরণে ৩ মার্কিন সেনা নিহত হয় বলে ন্যাটো জানিয়েছে। এদিকে, গজনী প্রদেশের আন্ধার জেলায় জঙ্গি বিরোধী অভিযানকালে ন্যাটো বাহিনীর বিমান হামলায় নিহত হয় ৫ আফগান সেনা। অন্যদিকে, হেলমান্দ প্রদেশের সঙ্গীন জেলা থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। মৃতু্য উপত্যকা বলে পরিচিত সঙ্গীনে ২০০১ সাল থেকে এ পর্যন্ত ৩১২ জন বিদেশী সেনা নিহত হয়েছে। সেপ্টেম্বর থেকে মার্কিন সেনারা ঐ এলাকার দায়িত্ব নেবে।
যুদ্ধাপরাধী ট্রাইবুনাল
গোলাম আজমসহ ১৭ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংক্রান্ত তথ্য-প্রমাণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালে জমা দিয়েছে ঢাকা সহায়ক মঞ্চ। সকালে ট্রাইবুনাল কার্যালয়ে সহায়ক মঞ্চের আহবায়ক শাহরিয়ার কবিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ তথ্য-প্রমাণ জমা দেন। এর মধ্যে গোলাম আজমের বিরুদ্ধে গণ আদালত এবং বাকি ১৬ জনের বিরুদ্ধে গণতদন্ত কমিশনের রিপোর্ট ছাড়াও ঘাতক দালাল নির্মূল কমিটির তথ্যচিত্রও রয়েছে। সমপ্রতি গ্রেফতারকৃত ৩জন জামাত নেতার ব্যাপারেও এতে তথ্য-প্রমাণ রয়েছে। এছাড়া আন্তর্জাতিক ট্রাইবু্যনালের তদন্ত কার্যক্রম আরো দ্রুত করার সুপারিশ জানিয়ে ৭ মন্ত্রীকে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন শাহরিয়ার কবির। এদিকে, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের বিষয়গুলো সাধারন আদালতে না করে আন্তর্জাতিক ট্রাইবু্যনালে করারর আওতায় করার আহবান জানিয়েছেন ট্যাইবুনালের প্রধান কৌশরী গোলাম আরিফ টিপু।
ওয়ার্ল্ড কাপ- প্রতিক্রিয়া
হান্নান খানের রিপোর্ট। বত্রিশ বছর পর বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠে আনন্দে আত্মহারা নেদারল্যান্ডসের ভক্তরা। আর চলি্লশ বছর পর বিশ্বকাপ ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় শোকের ছায়া নেমে এসেছে উরুগুয়ের সমর্থকদের মাঝে। ১৯৭৮ সালের পর বিশ্বকাপ ফাইনালের ছাড়পত্র পেয়েছে নেদারল্যান্ডস। কেপ টাউনে উত্তেজনা ঠাসা ম্যাচে ডাচরা হারায় উরুগুয়েনদের। এই জয়ের মধ্য দিয়ে কমলা রংয়ের নেদারল্যান্ডসের প্রথম বিশ্বকাপ জেতার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তাই রাজধানীর আমস্ট্রামে আনন্দ-উল্লাস করেছে ডাচ সমর্থকরা, উৎসব করেছে ভোরের সূর্য উঠার আগ পর্যন্ত। ............. উল্লসিত ভক্তদের কন্ঠে গর্বভরে উচ্চারিত হয়েছে সত্যিই এ বিজয় মহৎ। এদিকে, হতাশ উরুগুয়েন সমর্থকরা। তবে দীর্ঘদিন পর সেমি-ফাইনালে উঠে হেরে যাওয়ার পরও তাদের তাদের তৃতীয় স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে এ আশায় বুক বেধেছে ভক্তরা। শনিবার নেলসনস মেন্ডেলা স্টেডিয়াম হবে স্থান নির্ধারনী ম্যাচটি। সেই ম্যাচ জিতেই উৎসব করার অপোয় আছে দু'বার বিশ্বকাপ জয়ী উরুগুয়ের ভক্তরা।
ভবিষ্যৎ দ্রষ্টা অক্টোপাস 'পল' বলছে, বিশ্বকাপের ফাইনালে যাবে স্পেন।
অনিন্দিতা কামালের রিপোর্ট। বিশ্বকাপ শুরু হবার পর থেকেই জার্মান ফুটবল ভক্তদের মধ্যে সাড়া ফেলেছে ভবিষ্যৎ দ্রষ্টা অক্টোপাস 'পল'। একের পর এক খেলার ফলাফল নিয়ে সঠিক ভবিষ্যদ্বাণী করে সে এরই মধ্যে ফুটবল রসিকদের মন জয় করে নিয়েছে। তবে এবার সে বলেছে, দ্বিতীয় সেমিফাইনালে স্পেন জার্মানিকে হারিয়ে ফাইনালে উঠবে।
মূদ্রা পাচার মামলায় তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে চার্টশীট দাখিল।
নাদিরা কিরণের রিপোর্ট। বিএনপি'র সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান এবং তার ব্যবসায়ী বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মুদ্রা পাচার মামলায় চার্জশীট দিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে সিএমএম কোর্টে কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহীম কমিশনের প্রসিকিউশন শাখায় এ চার্জশীটের কপি দাখিল করেন। সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে চার্জশীট দেয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার ব্যবসায়ী বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অভিযোগ- তারা জোট সরকারের আমলে টঙ্গী বিদু্যৎ কেন্দ্রের কাজ পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে ঢাকার নির্মাণ ইন্টান্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান খাদিজা ইসলামের কাছ থেকে ২০ কোটি ৪১ লাখ টাকা গ্রহণ করেন। নিউইয়র্ক সহ বেশ কয়েকটি দেশ থেকে এ অর্থ মামুনের সিঙ্গাপুর সিটি ব্যাংক শাখায় জমা হয়। এই হিসেবের বিপরীতে দেয়া ক্রেডিট কার্ডের মাধ্যমে তারেক ও মামুন ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যনত্দ এ অর্থ ব্যবহার করেন। এ অভিযোগে গতবছরের ২৬শে অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় মুদ্রা পাচার আইনে মামলা করেন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম। ৮মাস পর তদনত্দ শেষে মঙ্গলবার দুপুরে সিএমএম কোর্টে মামলার চার্জশীট দখিল করেন তিনি। কমিশনের আইনজীবি বলেন, টাকা প্রদানকারী নির্মাতা প্রতিষ্ঠানের চেয়ারম্যান খাদিজা ইসলামকেই এ মামলায় গুরুত্বপুর্ন সাী করা হয়েছে। অভিযোগে বলা হয় তারেক রহমান তার প্রভাব প্রতিপত্তি খাটিয়ে তার বন্ধু মামুনকে টঙ্গীর ৮০ মেগাওয়াট বিদু্যৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেন এবং তিনি এর ভাগিদার ছিলেন। এদিকে আসামী পরে আইনজীবি তারেকের ভাবমুর্তি ও রাজনৈতিক ক্যারিয়ার ধবংস করতে উদ্দেশ্যমূলকভাবে এ মামলা করা হয়েছে বলে দাবি করেন। কমিশনের আইনজীবী জানান, এ চার্জশীট পরবতর্ীতে চীফ ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানোর পর তাদের বিচারের মুখোমুখি করা হবে।
দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত থাকবে- বললেন প্রধানমন্ত্রী। তারেককে জনবিচ্ছিন্ন করতেই চার্জশীট দেয়া হয়েছে - দাবি বিএনপির।
জানাচ্ছেন মানস ঘোষ। দূর্নীতিবাজদের বিরূদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অভিযোগ করেছেন সরকারে থেকে বিএনপি-জামাত জোট দূর্নীতি করে জনগনের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। যুব মহিলা লীগ ও মহিলা শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ অভিযোগ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকালে এই অনুষ্ঠান হয়। বিএনপি-জামাত জোট সরকারের সময় কোন কোন খাতে কিভাবে দূর্নীতি করে সরকার আর জনগনের টাকা লুটপাট করা হয়েছে তার কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন শুধু ঐ সময় শুধু লুটপাটই হয়নি, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারও করা হযেছে। ২০০১ সালের পর বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতনের কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী। মহিলা শ্রমিক লীগের কর্মীদের উদ্দ্যেশে প্রধানমন্ত্রী বলেন তার সরকার শ্রমিকদের নূন্যতম মজুরী নির্ধারন করবে। দাবি আদায়ের জন্য রাস্তায় এসে ভাংচুর না করার জন্যও তিনি শ্রমিকদের প্রতি অনুরোধ জানান। নারী ও শিশুর অধিধকার রায় যুব মহিলা লীগ ও মহিলা শ্রমিক লীগের কর্মীদের কাজ করার আব্হান জানান প্রধানমন্ত্রী।
বিএনপি
রিপোর্ট রোমানা রুমীর। রাজনীতি থেকে বিচ্ছিন্ন করতেই সরকার বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলার চার্জশীট দিয়েছে বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এদিকে, দুদক চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছেন দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান অফিসে সাংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুনর্ীতি দমন কমিশন দুদক সরকারের ইশারায় চার্জশীট দিয়েছে, যা রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত। অন্যদিকে জাতীয় প্রেসকাবে ন্যাশনাল ইয়ুথ ফোরাম আয়োজিত এক গোল টেবিল বৈঠক শেষে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য দুদককে ব্যার্থ ঘোষনা করে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানসহ কমিশনারদের পদত্যাগ দাবি করেন। বুধবার রাজধানীসহ সারাদেশে বিএনপির ডাকা মানব বন্ধন কর্মসুচিতে সরকার কোন রকম বাধাঁ দেবে না এই আশা করে নজরুল ইসলাম খান সরকারকে সর্তকও করে দেন। রমনা থানা বিএনপির সভাপতি এবং কমিশনার চৌধুরী আলমকে ২৭ জুন হরতালের দিন গ্রেফতার করা হলেও তাকে নিয়ে সরকার নানান নাটক করছে অভিযোগ করে নজরুল ইসলাম খান জানান, চৌধুরী আলমকে জন সম্মুখে বা আদালতে হাজির করার দাবিতে ১০ জুলাই ঢাকায় বিােভ কর্মসূচী পালন করবে বিএনপি।
জামাতের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই রাষ্ট্রপতির গাড়ি বহরে হামলা ও পুলিশের কাজে বাধা দেয় নেতা-কর্মীরা- গোয়েন্দাদের তথ্য।
মাহমুদুর রহমানের রিপোর্ট। জামাতে ইসলামীর শীর্ষ নেতৃত্বের নির্দেশেই কমর্ী-সমর্থকরা রাষ্ট্রপতির গাড়ি বহরে হামলা ও পুলিশের কাজে বাধা দিয়েছিল বলে প্রমাণ পেয়েছে গোয়েন্দারা। পুলিশের কর্তব্যকাজে বাধা ও রাষ্ট্রপতির গাড়ি বহরে হামলার মামলায় শীর্ষ ৩ নেতাকে পল্টন থানার দু'টি মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা। পুলিশের কর্তব্যকাজে বাধা ও পুলিশকে রক্তাক্ত জখম করার মামলায় জামায়াতের আমীর মওলানা মতিউর রহমান নিজামীকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা। রিমান্ডের তৃতীয় দিনে মতিউর রহমান নিজামী পল্টনে পুলিশের ওপর ইসলামী ছাত্র শিবির ও জামাত সমর্থকদের হামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। গোয়েন্দারা জানিয়েছে, দলের কেন্দ্রীয় নেতাদের নির্দেশ ছাড়া জামাতে ইসলামীর কমর্ী-সমর্থকরা কোন কাজই করে না। কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে কোন কাজ করলে তাকে জবাবদিহি করতে হয় এবং শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে দল থেকে বহিস্কার করা হয়। পল্টনের ঘটনার পর জামাতের কোন কমর্ী-সমর্থকদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে জানিয়েছে রিমান্ডে থাকা শীর্ষ ৩ নেতা। এদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে রাষ্ট্রপতির গাড়ি বহরে হামলার মামলায় জামায়াতের শীর্ষ দুই নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও দেলোয়ার হোসেন সাঈদীকে তৃতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা। জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠনগুলোর সামপ্রতিক কর্মকান্ড ও পরবতর্ী পরিকল্পনা সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মনিরুল ইসলাম বলেন, রাষ্ট্রপতির গাড়ি বহরে হামলার বিষয়ে জামায়াত কমর্ী ও ইসলামী ছাত্র শিবিরকে নেতৃত্ব দেয়ার প্রমাণ পেয়েছে তারা। এ বিষয়ে জামায়াতের শীর্ষ এই দুই নেতা বেশকিছু তথ্যও দিয়েছে তাদের। ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ের পৃথক তিনটি হাজতখানায় রেখে জামায়াতের শীর্ষ তিন নেতাকে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা। গত বুধবার জামায়াতের শীর্ষ তিন নেতাকে পল্টন ও উত্তরা থানার ৫টি মামলায় প্রত্যেককে ১৬ দিনের রিমান্ডে নেয় পুলিশ। এই রিমান্ড শেষ হলে ঢাকার বাইরের আরও কয়েকটি মামলায় তাদের রিমান্ডে নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
জাবি-সংঘষ
সাভার প্রতিনিধি শেখ বাশারের রিপোর্ট, জানাচ্ছেন শেখর দীপু। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে গভীর রাতে পুলিশ তল্লাশী চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করেছে। তবে কোন অস্ত্র উদ্ধার করতে পারেনি। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ১৩ জন মামলার আসামি এবং ৪ জনকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে। হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের রক্তয়ী সংঘর্ষের ঘটনায় আহত হয় অর্ধশতাধিক । এঘটনায় পুলিশ গভীর রাতে চারটি হলে অভিযান চালিয়ে আটক করে ১৭ ছাত্রকে। সংঘর্ষের পর জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। এছাড়া দায়ী ১৩ নেতা-কমর্ীকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। বিশ্ববিদ্যায়ের সিন্ডিকেটও ১৭ জনকে সাময়িকভাবে বহিস্কার করে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি। মোট ৩৩ জন ছাত্রকে আসামী করে ছাত্রলীগের উভয় গ্রুপ আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করলেও ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে। প্রশাসনের প থেকে জানানো হয়েছে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রনে রয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য বাড়তি নজর আছে তাদের। ক্যাম্পাসে চাপা উত্তেজনা থাকলেও মংগলবার সকাল থেকে কাস ও পরীা কার্যক্রম স্বাভাবিক ছিল।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে- জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের বিরুদ্ধে অভিযোগের তদনত্দ চলছে।
আরো জানাচ্ছেন শেখ নাজমূল হক সৈকত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরো বলেন, দেশে বিশৃংখলা সৃষ্টিকারী এবং রাজধানীর বিভিন্ন এলাকায় হত্যাকান্ডসহ পুলিশের বিরুদ্ধে নানান অভিযোগের তদন্ত চলছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যম্পাসসহ দেশের বিভিন্ন স্থানে রক্তয়ী ছাত্র সংঘর্ষ ও বিরাজমান আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন সাংবাদিকদের সাথে কথা বলেন। এসময় তিনি বলেন, দেশের উন্নয়নে যারা বাধা দেবে, যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে পুলিশকে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছদ্মবেশে কেউ ছাত্রলীগে যোগ দিয়ে শিাঙ্গনকে অশানত্দ করার কোনো ষড়যন্ত্র চালাচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আইনে ঊধের্্ব কেউ নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন-শৃংখলা বাহিনীর কোনো সদস্য যদি অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকে তাকেও রেহাই দেয়া হবে না। সমপ্রতি পুলিশের বিরুদ্ধে হত্যাকান্ডসহ বিভিন্ন অভিযোগের তদনত্দ চলছে বলেও জানান তিনি। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধ পরিকর- জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এজন্য সকলের সহযোগিতা কামনা করেন।
একনেক বৈঠক
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক এর বৈঠকে প্রায় চার হাজার চুয়ালি্লশ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য- চট্টগ্রামে দোহাজারি থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের গুণদুম পর্যন্ত সিঙ্গেল লাইন মিটারগেজ রেলওয়ে ট্র্র্যাক নির্মাণ প্রকল্প। ১২৮ কিলোমিটার দৈর্ঘ্যের এই রেললাইন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮৫২ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে ৬৭০ কোটি টাকা এবং বৈদেশিক সাহায্য থেকে আসবে ১ হাজার ১৮২ কোটি টাকা। দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট পরবর্তী প্রথম একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন পরিকল্পনা মন্ত্রী অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার বীর উত্তম।
নারায়ণগঞ্জে শীতল্যা নদীতে ট্রলার ডুবির ঘটনায় এ পর্যনত্দ ৮ জনের লাশ উদ্ধার। ডুবে যাওয়া ট্রলারের সন্ধান মেলেনি।
প্রতিনিধি আব্দুস সালামকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন মোরশেদ আলম। নারায়ণগঞ্জে শীতল্যা নদীতে ট্রলার ডুবির ঘটনায় এ পর্যন্ত সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরো ছয়জন, জেলা প্রশাসনের এমন দাবির জবাবে স্বজনরা বলছেন, নিখোঁজ যাত্রীর সংখ্যা আরো বেশি হবে। ফায়ার সার্ভিস এবং বিআইডবি্লউটিএর সহায়তায় এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন। তবে নদীর প্রবল স্রোত আর বৃষ্টির কারণে থেমে চলছে উদ্ধার কাজ। মঙ্গলবার সকাল আটটায় ফায়ার সার্ভিস এবং বিআআডবি্লউটির চারটি জাহাজ নিয়ে দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ শুরু করে স্থানীয় প্রশাসন। রোববার রাতে বালিভর্তি একটি কার্গোর ধাক্কায় ট্রলারটি ডুবে যাওয়ার চলি্লশ ঘণ্টারও বেশি সময় পর ঘটনাস্থল থেকে অন্তত দুই কিলোমিটার দূরে শীতলার ভাটি এলাকায় একে একে সাতটি লাশ ভেসে ওঠতে দেখে উদ্ধারকারি দল। দেড়শরও বেশি যাত্রী নিয়ে ডুবে যাওয়া ট্রলারের খুব কম যাত্রীই রাতের অন্ধকারে সাঁতরে তীরে উঠতে পেরেছিলেন, এমন দাবি শীতল্যার পাড়ে অপোয় থাকা স্বজনদের। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু হলেও নিখোঁজ অনেককেই না পাওয়ায় উদ্ধারকারীদের অবহেলাকেই দুষলেন স্বজনরা। আর প্রশাসন বলছে, নদী খরস্রোতা হওয়ায় ধীরে ধীরেই চালাতে হচ্ছে উদ্ধার কাজ। তবে প্রশাসনের উদ্ধার কাজের পাশাপাশি বুড়িগঙ্গা, শীতলা ও মেঘনার মোহনাতে হারানো স্বজনদের লাশ এখনো খুঁজে বেড়াচ্ছেন অনেক শোকাহত মানুষ।
সংশোধিত টেলিযোগাযোগ আইন নিয়ে সন্তুষ্ট নন অপারেটররা। সংবিধান পরিপন্থী- বলছেন বিশেষজ্ঞরা।
শওকত মিলটনের রিপোর্ট। হাইকের্ােটর একজন বিচারপতির নেতৃত্বে টেলিকম আপীল বোর্ডের বিধান রেখে প্রস্তাবিত সংশোধিত টেলিযোগাযোগ আইনের বিলটি চুড়ান্ত করেছে সংসদীয় স্থায়ী কমিটি। সেই সঙ্গে টেলিকম সংক্রান্ত অপরাধকে জামিনযোগ্য করা হয়েছে। তবে আইন বিশেষজ্ঞরা প্রস্তাবিত আ্ইনটিকে মৌলিক অধিকার ও সংবিধান পরিপন্থী বলে আখ্যায়িত করেছেন। ফোন অপারেটররাও এ আইনের সংশোধন নিয়ে সন্তষ্ট নন। জাতীয় সংসদে সাম্প্রতিক সময়ে যে সব আইন তৈরী বা সংশোধনের আগেই আলোচনার ঝড় তুলেছে_ ২০০১ সালের টেলিযোগাযোগ আইনের সংশোধনী বিল অন্যতম। মন্ত্রনালয়ের উদ্যোগে আইনটি সংশোধন করে মন্ত্রী সভায় পাশ করে জাতীয় সংসদে পাঠানো হলে তীব্র সমালোচনার সৃস্টি হয় টেলিযোগাযোগ খাতে। জরিমানা, গ্রেপ্তারের বিধান, আমলাদের প্রাধান্য, বিটিআরসির মতা খর্ব করাসহ অন্তহীন অভিযোগ ওঠে এর বিরুদ্ধে। এরই পরিপ্রেেিত টেলিযোগাযোগ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি বিলটি সংশোধনের উদ্যোগ নেয়। সোমবার তা চুড়ান্ত করে কমিটি। সংশোধিত প্রস্তাবে বিলটি টেলিকম বন্ধুভাবাপন্ন করা হয়েছে বলে মনে করেন টেলিযোগাযোগ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। তবে মোবাইল ফোন অপারেটররা এর অধিকতর সংশোধনের দাবী করেছেন। অন্যদিকে টেলিযোগাযোগ আইন বিশেষজ্ঞ ব্যারিষ্টার তানজীব উল আলম বলেছেন, এ আইনটির জরিমানার ধারাগুলো দন্ড বিধির সাথে সাংঘর্ষিক। নতুন সংশোধনীতে বিটিআরসির উপর সরকারের নিয়ন্ত্রণ থাকছে। যা কমিশনকে স্বাধীনভাবে কাজ করার েেত্র বাধা সৃষ্টি করবে বলে টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্টরা ধারনা করছেন।
হিজবুত তাহরীর
চট্টগ্রামে পুলিশের বাধার মুখে পন্ড হয়ে গেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের বিােভ। পুলিশ মিছিল থেকে আটক করেছে ৪ জনকে। দুপুরে নগরীর জুবিলি রোডে লাভলেন এলাকায় হিজবুত তাহরীরের কমর্ীরা এই মিছিল বের করে। পরে অভিযান চালিয়ে চুয়েটের ছাত্র কাজী আহমেদ ইরফান এবং বিজিসি মেডিকেলের ছাত্র মোজাম্মেল হোসেনসহ চারজনকে আটক করে পুলিশ। এদিকে, চট্টগ্রামে গোপন বৈঠক করার সময় শিবিরের ২৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে চট্টগ্রাম দণি জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক সফিকুল ইসলামও রয়েছেন।
রাজনৈতিক মামলা
আরো ৪শ' ৫৭টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে এ সংক্রানত্দ সরকারি কমিটি। কমিটির ২০তম সভা শেষে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম জানান, এবারের সভায় মোট ৭শ' ১৫টি মামলা উপস্থাপন করা হলে এক শ' ১৬টি মামলা প্রত্যাহার না করার সুপারিশ করা হয়েছে। বাকি ১৪২টি মামলা আগামী সভায় আলোচিত হবে।
জামাত-হাইকোট
পুলিশের কাজে বাধা দেয়ার মামলায় জামাতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলামসহ ৮ জনকে চারমাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি কেন তাদের স্থায়ী জামিন দেয়া হবেনা তা জানতে চেয়ে সকারের প্রতি তিন সপ্তাহের রুল জারি করেছে আদালত। বিচারপতি আফজাল হোসেন আহমেদ ও বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। গত ২৯শে জুন জাতীয় প্রেসকাব থেকে মতিউর রহমান নিজামীকে গ্রেফতারের সময় পুলিশের কাজে বাধা দেয়ার মামলায় ১১ জনের মধ্যে ৮ জন এ আগাম জামিন নেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম
সরকারের পতনের জন্য ছাত্রলীগই যথেষ্ট বলে মনত্দব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদূদ আহমদ। হরতালের সময় গ্রেপ্তার হওয়া নেতা-কমর্ীদের মুক্তির দাবিতে আয়োজিত আগামীকালের মানববন্ধন কর্মসূচির প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন। আইন-শৃংখলার অবনতির জন্য সরকারকে দায়ি করেন তিনি। এসময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।
আমার দেশ
আদালত অবমাননার মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে আগামী বৃহসপ্রতিবার হাইকোর্টে হাজির করতে কারা কতর্ৃপকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ফজলুল করিমের নেতৃত্বে আাপিল বিভাগের পূর্ণাঙ্গ একটি বেঞ্চ এ আদেশ দেন।