ATN Bangla ATN Bangla
ATN Bangla
ATN Bangla
ATN Bangla ATN Bangla ATN Bangla
 
ATN Bangla
সংবাদ শিরোনাম

জাতীয় ঃ পুলিশের বাধায় বিএনপির মানববন্ধন কর্মসূচী পন্ড। নজীরবিহীন অগণতান্ত্রিক আচরণ করছে সরকার - অভিযোগ বিএনপি মহাসচিবের। ** বিচার বহিভর্ূত হত্যা ও আইন শৃঙ্খলা রাকারী বাহিনীর হেফাজতে নির্যাতন বন্ধে কঠোর অবস্থান নেবে মানবাধিকার কমিশন। ** সোহরাওয়াদর্ী উদ্যানের ঐতিহাসিক স্থানগুলোকে চিহ্নিত করে স্মৃতিসৌধ নির্মানে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ** এ মাসেই আসছে তৈরি পোশাকসহ ৩৬টি শিল্প খাতের বেতন কাঠামোর ঘোষণা। ট্রেড ইউনিয়ন করার সুযোগ পাবে গার্মেন্টস শ্রমিকরা। ** ডি-এইট সম্মেলনে যোগ দিতে নাইজেরিয়ার রাজধানী আবুজায় পেঁৗেেছছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ** তারেক রহমান এবং তার ব্যবসায়ী অংশীদার গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের মামলায় অভিযোগপত্র গ্রহণ করা হবে কি না এ বিষয়ে শুনানী ১০ই আগস্ট। ** বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়ার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি অব্যাহত। ** গোলাম আজমসহ ১৭ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংক্রান্ত তথ্য-প্রমাণ আন্তর্জাতিক ট্রাইবু্যনালে জমা দিয়েছে ঢাকা সহায়ক মঞ্চ। ** মোবাইল ফোনে সন্ত্রাস ও ইভ টিজিং বন্ধে ১৮ বছরের কম বয়সী কারো কাছে সেল ফোনের সীম বিক্রি নিষিদ্ধ করবে সরকার। ** মায়ের অনৈতিক কাজ দেখে ফেলা ও বাধা হয়ে দাড়ানোর কারনেই শিশু সামিউলকে খুন করে তার মায়ের প্রেমিক আরিফ- রিমান্ডে গ্রেফতারকৃতদের তথ্য। ** রাজধানীর জুরাইনে মা- মেয়ে ও ছেলের আত্মহত্যায় প্ররোচণা দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাংবাদিক শফিকুল কবিরের ছেলে রাশেদুল কবির ও তার দ্বিতীয় পরে স্ত্রীকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। ** রাজধানীর তুরাগ নদী এলাকায় মুজিবর রহমান হত্যা মামলায় ৪ পুলিশ সদস্যসহ ৭ জনকে অভিযুক্ত করে ঢাকার সিএমএম আদালতে মামলা। ১১ জুলাই মামলার শুনানী। ** চট্রগ্রামের সাতকানিয়ায় বিডিআর বিদ্রোহের সাথে জড়িত ৭৮ জওয়ানকে গ্রেফতারের পর জেল হাজতে পাঠিয়েছে আদালত।** নীলফামারীর জলঢাকায় জামাত-শিবিরের হামলায় অন্তত ৫০ জন আহত। রংপুরে ৯ শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ । বরিশালে একটি মেস থেকে শিবিরের ৮ নেতা-কর্মী গ্রেফতার। ** মেহেরপুর সদর উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ডাক্তার নজরুল ইসলামকে হত্যা করেছে সন্ত্রাসীরা। ** ময়মনসিংহের ত্রিশালে সিমেন্ট ভর্তি ট্্রাক উল্টে ২ জন নিহত। আহত ১৫। মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১। ** কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদী থেকে ৩টি অস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ ১৫ জলদসু্যকে আটক করেছে র্যাব। ** দেশের ৩৬ টি বেসরকারি শিক প্রশিণ কলেজের কার্যক্রম বন্ধের সুপারিশ করেছে জাতীয় শিক শিা কাউন্সিল। ** মরহুম আবুল মনসুর আহাম্মেদের তৃতীয় সন্তান ও ডেইলি ষ্টার সম্পাদক মাহফুজ আনামের বড় ভাই মতলুব আনাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আন্তর্জাতিক ঃ ভারতের কাশ্মীরে পুলিশের গুলিতে ৩ জন নিহত হবার পর রাজধানী শ্রীনগর, অনন্তনাগ, পুলওয়ানা ও কাকাপোড়া শহরে কারফিউ জারি। ** আবারো সরাসরি শান্তি আলোচনা শুরুর জন্য ইসরাইল ও ফিলিস্তিনিদের প্রতি আহবান জানিয়েছেনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ** আফগানিস্তানে পৃথক দুটি ঘটনায় আরো ৩ মার্কিন ও ৫ আফগান সেনা নিহত। হেলমান্দ প্রদেশের সঙ্গিন থেকে ব্রিটিশ সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত। ** ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি নির্বাচনের সময় অবৈধ তহবিল ব্যবহার করেছেন কিনা তা তদন্ত করে দেখবে দেশটির আইন বিভাগ। খেলা ঃ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি দুই ফেবারিট জার্মানি ও স্পেন। উরুগুয়েকে হারিয়ে ৩২ বছর পর ফাইনালে নেদারল্যান্ডস। ** দুই ম্যাচের টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করেছে পাকিস্তান। ** এটিএন বাংলার সর্বশেষ সংবাদ শুনতে যে কোন মোবাইল থেকে ডায়াল করুন ২০১০ নম্বরে। ** রবি ও গ্রামীণফোনের গ্রাহকরা এটিএন সংবাদ মোবাইলে দেখতে এটিএনটিভি লিখে ২০১০ নম্বরে এসএমএস করুন।
ATN Bangla
 
ATN Bangla ATN Bangla ATN Bangla

Polls

আপনি কোন ধরনের অনুষ্ঠান এটিএন বাংলায় দেখতে বেশী পছন্দ করেন?
 

ATN Webmail Login

Name:
Password:

ATN Bangla Visitors

mod_vvisit_counterToday11949
mod_vvisit_counterAll8473084

Who's Online

  We Have 5 guests Online

বিশেষ অনুষ্ঠান

Image

নতুন ধারাবাহিক নাটক 'উপসংহার'


আগামী ৩১ জুলাই থেকে এটিএন বাংলায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক 'উপসংহার'। নাটকটি প্রতি শনিবার ও রবিবার রাত ৮.৪০ মিনিটে প্রচার হবে। বদরুল আনাম সৌদের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন- সুবর্না মুস্তাফা, আলী যাকের, রাইসুল ইসলাম আসাদ, চিত্রলেখা গুহ, ওয়াহিদা মল্লিক জলি, শর্মিলী আহেমদ, ফজলুল রহমান বাবু, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, আনিসুর রহমান মিলন, সাজু খাদেম, বন্যা মির্জা, খায়রুল আলম সবুজ, সাবেরী আলম, তানিমা, ইরেশ, মৌসুমী বিশ্বাস, মিতা চৌধুরী, শামস্ সুমন, নোভা প্রমূখ।
'আসাদুল্লাহ সাহেব ও নেয়ামুল খান একসময় ঘনিষ্ট বন্ধু ছিলেন। এতোটাই ভালো বন্ধু যে দুজন বিয়ে করেন একে অপরের বোনকে। দুজনের ব্যাবসাও এক সাথে। কিন্তু আরো কিছু মানুষও থাকে এই বন্ধুতার মাঝে। আসাদুল্লাহর সাহেবের ছোট ভাই আমানুল্লাহ তার স্ত্রী লাইলী আর নেয়ামুলের ছোট মামা বিদু্যৎ সাহেব। আসাদুল্লাহ সাহেব ও নেয়ামুল খানের ব্যাবসা আলাদা হয়ে। শেষ হয় বন্ধুতা। এমনকি মুখ দেখা দেখিও বন্ধ। সবই হয় আমানুল্লাহ, লাইলী আর বিদু্যৎ সাহেবের কল্যাণে। কিন্তু বাঁধ সাধে আসাদুল্লাহ সাহেবের মেয়ে রেনু আর নেয়ামুল খানের ছেলে সুজন। রেনু সুজনের প্রেম। তারা স্বপ্ন দেখে তাদের প্রেমের সফল পরিনতির আর আসাদুল্লাহ সাহেব ও নেয়ামুল খানের শত্রুতা অবসানের স্বপ্ন হয়তো সত্য হতো, কিন্তু ছোট একটা ভুল। রেনু সুজন তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য সাহায্য নেয় আমানুল্লাহ, লাইলী আর বিদু্যতের। বিভ্রাট, বিভ্রান্তি আর শত্রুতা বাড়ে। শেষ পর্যন্ত সুজন আর রেনু তাদের তথাকথিত বন্ধু তিনের সাহায্য নিয়ে বাড়ী ছাড়ার পরিকল্পনা করে। পরিকল্পনা আসলে আমানুল্লাহ, লাইলী আর বিদু্যতের। শিকার সুজন রেনু। রেনু অপেক্ষায় নদী পাড়ে। সুজন বাস স্ট্যান্ডে। সুজন বাড়ি ফিরে নিজেকে বন্দী করে ঘরে, রেনু আসেনি সেই শোকে। আর রেনুতো শোক করবারও সময় পায়না। কুখ্যাত তিন বন্ধু বিক্রি করে দেয় তাকে পতিতালয়ে। শুধু একটা প্রশ্ন থাকে রেনুর মনে। তাকে নদীর পাড়ে দাড় করিয়ে রেখে সুজন কেন আসেনি?'

Image

নতুন ধারাবাহিক নাটক 'নন্দিনী'


নতুন ধারাবাহিক নাটক 'নন্দিনী' নাটকটি প্রতি সোমবার ও মঙ্গলবার প্রচার হচ্ছে রাত ১১টায় । সৈয়দ আওলাদের চিত্রনাট্য রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন- মীর সাবি্বর, মৌসুমী বিশ্বাস, শারমিন শীলা, আতাউর রহমান, ওয়াহিদা মলি্লক জলি, পীযুষ বন্দ্যোপাধ্যায়, নিসা, মিরানা জামান, সুষমা সরকার, ফজলে করিম টুটুল প্রমূখ। 'বাবা, ভাই-ভাবি ও নানিকে নিয়ে নন্দিনীর দিনগুলো সপ্নময়। কারন সে সংসারে সবার ভীষন আদরের। একদিন তাদের বাসায় বেড়াতে এলে নন্দিনীর সাথে পরিচয় হয় সাকিবের। নন্দিনী প্রথম দেখায় সাকিবকে ভালবেসে ফেলে। সাকিবের কেউ নেই এক ফুফু ছাড়া। পরিবারের সম্মতিতে মহাধুমধামে বিয়ে হয় তাদের। বিয়ের পর শুন্য হয়ে যায় নন্দিনীর পরিবার। ওদিকে নন্দিনী আবিস্কার করে তার ননদ, শশুর, শাশুড়ি এমন কি দাদা শশুরও আছেন। নন্দিনী অবাক হয়ে যায়। আরো অবাক হয় যখন হুইল চেয়ারে এনে হাজির করে এক নির্জিব মৃতপ্রায় মেয়ে রুবীকে। ঘটনা দ্রুত পাল্টে যেতে থাকে। হুইল চেয়ারের মেয়েটি রুবী, যে একসময় তার ভাই ইরফানের প্রতারনার শিকার। নন্দিনীর বিয়ে মুলত একটি ফাঁদ। পাল্টে যায় ভালবাসার মানুষ সাকিব। বোনের প্রতিশোধ নিতেই সে বিয়ে করেছে নন্দিনীকে। কী করবে এখন নন্দিনী?'


Image

'গানে গানে গল্প' এখন থেকে শুক্রবার


এটিএন বাংলা'র জনপ্রিয় মিউজিক্যাল শো 'গানে গানে গল্প' এখন থেকে সোমবারের পরিবর্তে শুক্রবার প্রচার হবে। অনুষ্ঠানটি এখন থেকে পাক্ষিকভাবে প্রতি শুক্রবার রাত ৮টায় প্রচার হবে। রুমানা আফরোজের পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার। অনুষ্ঠানের প্রতিটি পর্ব দেশের প্রথিতযশা একজন সঙ্গীত শিল্পীকে নিয়ে সাজানো হয়। শিল্পীর সংক্ষিপ্ত পরিচিতি এবং সঙ্গীত জীবনের নানা পর্যায় নিয়ে আলোচনা থাকবে এখানে। শিল্পী সম্পর্কে বলবেন তাঁর ঘনিষ্ঠজন, সুরকার এবং গীতিকার। আড্ডার ফাঁকে ফাঁকে জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন শিল্পী। আজ অনুষ্ঠানের আমন্ত্রিত জনপ্রিয় কন্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। আড্ডার ফাঁকে ফাঁকে শিল্পী তাঁর জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। পাশাপাশি থাকছে তাঁর শিল্পী হয়ে বেড়ে উঠার গল্প।


Image

নতুন ধারাবাহিক নাটক 'আমাদের সংসার'


এটিএন বাংলায় প্রতি শুক্র, শনি ও রবিবার রাত ১১.৩০ মিনিটে প্রচার হচ্ছে নতুন ধারাবাহিক নাটক 'আমাদের সংসার' । নাটকটি প্রতি শুক্র, শনি ও রবিবার প্রচার হচ্ছে। ইদ্রিস হায়দারের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন- রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, তুষার খান, হাসান মাসুদ, দিতি, রোকেয়া প্রাচী, আফরোজা বানু, লুৎফর রহমান জর্জ, সোহেল খান, রহমত আলী, ফারুক আহমেদ, ইলোরা গহর, আরেফিন শুভ, মৌসুমী বিশ্বাস, নাজনীন হাসান চুমকী, চিত্রলেখা গুহ, মনিরা মিঠু, সিদ্দিক, প্রাণ রায়, জয়রাজ, তনিমা হামিদ, আগুন, মাজনুন মিজান, রুনা খান, আখম হাসান প্রমূখ। 'খোকন, বাবলু, বাবু তাদের স্ত্রী-সন্তান নিয়ে শহরে বাস করেন। গ্রাম থেকে বৃদ্ধা মা তাদের টাকা পাঠায়। শহরে বসে সবাই সে টাকা নষ্ট করতে থাকে। বড় ছেলে খোকন মিউজিক ভিডিওর ব্যবসা করে। মেঝ ছেলে বাবলু শহরেই ঢাকার একটি মেয়েকে বিয়ে করে শ্বশুর বাড়ির উপর চেপে বসে। তাদের সংসারে প্রতিনিয়ত একের পর এক ঝামেলা পাকতে থাকে। এক সময় খোকন, বাবলু ও তাদের পরিবার মোটামুটি নিঃস্ব হয়ে যেতে বসে। গ্রাম থেকে বৃদ্ধা মা আবার সন্তানদের কাছে আসে, তাদের বোঝায়।'